শনিবার, অক্টোবর ৩১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বাগেরহাটে বাসের চাকায় পিষ্ট হয়ে পুলিশ সদস্য নিহত

বাগেরহাটের ফকিরহাট উপজেলায় যাত্রীবাহী বাসের চাকায় পিষ্ট হয়ে ইলিয়াস হোসেন (৩৫) নামে এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। রবিবার দুপুরে জেলার ফকিরহাট উপজেলার খুলনা-ঢাকা মহাসড়কের কাকডাঙ্গা মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত ইলিয়াস হোসেন ফকিরহাট মডেল থানায় কনস্টেবল পদে কর্মরত ছিলেন। তিনি ঝিনাইদহ জেলার কাশিপুর গ্রামের মৃত ইজ্জত আলীর ছেলে।

বাগেরহাট জেলা পুলিশের মিডিয়া সেলের প্রধান সমন্বয়কারী পুলিশ পরিদর্শক এসএম আশরাফুল আলম জানান, পুলিশ কনস্টেবল ইলিয়াস ডিউটি পালনের উদ্দেশ্যে ফকিরহাট থানা থেকে বের হন। দুপুর ১২টার দিকে ফকিরহাট উপজেলার কাকডাঙ্গা মোড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা খুলনাগামী যাত্রীবাহী বাস টুঙ্গীপাড়া এক্সপ্রেসের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে বাসের চাকায় পিষ্ট হয়ে ইলিয়াস হোসেন ঘটনাস্থলেই নিহত হন। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

একই রকম সংবাদ সমূহ

ঔষধি গাছ চাষে বাড়তি আয়ের সুযোগ: সবুজ পাতার আড়ালে সচ্ছলতার হাতছানি

মিঠুন সরকার, কৃষি প্রতিবেদক: প্রচলিত ফসল চাষের গণ্ডি পেরিয়ে দেশের কৃষকরা এখনবিস্তারিত পড়ুন

সাইকেলে চড়ে ১৯ বছরে ১৯১ দেশ ভ্রমণ বাঙালির

প্রায় দুই দশক ধরে সাইকেল চালিয়ে একের পর এক দেশ ঘুরে বেড়াচ্ছেনবিস্তারিত পড়ুন

দীপের বক্তব্যে ‘আশ্বস্ত’ নয় পিবিআই, ধাওয়া খেয়ে নদীতে ঝাঁপের দাবি মানছেন না তাহসিফের বাবা

ঢাকার তুরাগ নদের যে স্থান (রাজবাড়ী ঘাট) থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা কেবিস্তারিত পড়ুন

  • টঙ্গীর মাজার বস্তিতে একসঙ্গে যান তাহসিফ-দীপ, ফিরে আসেন একজন: পিবিআই
  • ‘পুলিশের লোকের ধাওয়া খেয়ে নদীতে ঝাঁপ দেয় তাহসিফ, আমি পালিয়ে আসি’ : জিজ্ঞাসাবাদে দীপের দাবি
  • ভারতের পুনেতে যৌনপল্লি থেকে ৬ বাংলাদেশি তরুণী উদ্ধার
  • বজ্রপাতে একসঙ্গে প্রাণ গেল ৬ জনের
  • জামায়াত প্রার্থীর বাসায় গিয়ে মিষ্টিমুখ করালেন মির্জা ফয়সল
  • একযোগে ২৮ পুলিশ সদস্য ক্লোজড
  • ‘আমার ছেলে সাঁতার জানতো, ঘটনা ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা হচ্ছে’: তাহসিফের বাবার শঙ্কা
  • দীপের বক্তব্যে ‘গরমিল’, তাহসিফের মৃত্যু ঘিরে বাড়ছে রহস্য
  • মোটরসাইকেলটি তাহসিফের কি না, চলছে যাচাই-বাছাই
  • ঠাকুরগাঁও-১ আসনে বিপুল ভোটে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল বিজয়ী
  • ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণে নীতিমালা, গেজেট প্রকাশ করল সরকার
  • নিখোঁজের দিন দ্বীপের সঙ্গে বাসার নিচে তাহসিফ, সিসি ফুটেজে যা দেখা গেল