শুক্রবার, অক্টোবর ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বাবলুর নেতৃত্বে মিছিল নিয়ে যশোর জেলা স্বেচ্ছাসেবকলীগের আলোচনা সভায় যোগদান

শার্শার কৃর্তী সন্তান বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক ও সাবেক ছাত্রনেতা হাজী মোঃ বাবলুর নেতৃত্বে এক বিশাল মিছিল নিয়ে যশোর জেলা স্বেচ্ছাসেবকলীগের আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগদান করেন।

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষের বিজয় দিবস উপলক্ষে সারা দেশের ন্যায় যশোর জেলা স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে আজ ৩০শে মার্চ বুধবার বিকালে যশোর টাউন হল ময়দানে এক বিশাল আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উক্ত আলোচনা সভায় যশোর জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আলহাজ্ব আসাদুজ্জামান মিঠুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অধ্যক্ষ নূরে আলম সিদ্দিকী এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বাবু নির্মল রঞ্জন গুহ, সভাপতি, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ। প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন, এ কে এম আফজালুর রহমান বাবু, সাধারণ সম্পাদক, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ।

উক্ত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বাবু নির্মল চ্যাটার্জী, সহ-সভাপতি, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ। সৈয়দ নাসির উদ্দিন, সহ-সভাপতি, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ। কৃষিবিদ আব্দুস সালাম, সহ-সভাপতি, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ। খায়রুল হাসান জুয়েল, যুগ্ম-সাধারণ সম্পাদক, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ।

আব্দুল্লাহ আল সায়েম, যুগ্ম-সাধারণ সম্পাদক, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সহ আরো অনেকে।

স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির নেতাদের উপস্থিতিতে এই আলোচনা সভাকে সফল করতে হাজী মোঃ বাবলুর নেতৃতে শার্শা উপজেলা থেকে দুপুরের খাবার শেষ করে ৪০ টির বেশি বাস, মাইক্রো, প্রাইভেটে করে প্রায় ২ হাজার নেতা কর্মীর সমন্বয়ে এক বিশাল বহর নিয়ে উক্ত আলোচনা সভায় তিনি উপস্থিত হন।

এবিষয়ে সাবেক ছাত্রনেতা ও সমাজসেবক হাজী মোঃ বাবলু বলেন, যশোর জেলা স্বেচ্ছাসেবক লীগের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষের বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভাকে সফল করতে কেন্দ্রীয় যুবলীগ নেতা শার্শার কৃর্তী সন্তান নাজমুল হাসানের পরামর্শে শার্শা উপজেলার আওয়ামী প্রেমী সকলকে একত্রিত করে আলোচনায় সভায় যোগ দিতে পেরে আমি খুবই আনন্দিত। তিনি আরো বলেন, আমার ডাকে সারা দিয়ে শার্শা উপজেলা থেকে এই বিশাল বহরে যেসকল নেতা কর্মীরা উপস্থিত ছিলেন সকলকে জানায় আমার অন্তর থেকে কৃতজ্ঞতা ও ভালবাসা।

একই রকম সংবাদ সমূহ

ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা

স্বাস্থ্যসেবায় আধুনিক ও নিরাপদ লেনদেন ব্যবস্থা চালুর লক্ষ্যে ইসলামী ব্যাংক হাসপাতালসমূহে ক্যাশলেসবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে

সাতক্ষীরার কলেজ ছাত্র জাকারিয়া খাঁনকে ছুরিকাঘাত করে হত্যার ঘটনায় গ্রেপ্তারকৃত নাহিদ হাসানবিস্তারিত পড়ুন

বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণে কোনো আইনি বা নীতিগত বাধাবিস্তারিত পড়ুন

  • দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • রোহিঙ্গা ক্যাম্পে স্থাপন হবে ২ সেনা ক্যাম্প, জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি
  • রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
  • দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক
  • দুর্গাপূজার ছুটি পাবে না জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান
  • রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও স্বশাসিত প্রতিষ্ঠানে পে-স্কেল কার্যকরের নির্দেশ
  • দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আওয়ামী লীগ ভারতে বসে ষড়যন্ত্র করছে: রাশেদ খাঁন
  • ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা, নতুন ভবন নির্মাণের আবেদন
  • মাসউক’র ভিডব্লিউবি কর্মসূচীর প্রশিক্ষণ কার্যক্রম পর্যবেক্ষন জোরদার