শুক্রবার, জুলাই ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বিএনপির সমাবেশ ঘিরে খুলনায় আ.লীগের বিশাল শোডাউন

বিএনপির গণসমাবেশের একদিন আগে নগরীতে বিশাল শোডাউন দিয়েছে যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা। পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী বিএনপি-জামায়াতের দেশবিরোধী ষড়যন্ত্র, নৈরাজ্য ও অপপ্রচারের প্রতিবাদে তারা এই সমাবেশ ও বিক্ষোভ মিছিল বের করে।

এর আগে নগরীর শিববাড়ী মোড়ে শুক্রবার বিকেল ৪টায় শুরু হয় আওয়ামী লীগের নেতা-কর্মীদের সমাবেশ। সেখান থেকে বিকেল ৫টায় তারা দলীয় কার্যালয়ের দিকে বিশাল মিছিল নিয়ে অগ্রসর হয়।

সমা‌বে‌শে প্রধান অতিথি ছিলেন খুলনা জেলা আওয়ামী লীগের সভাপতি শেখ হারুনুর রশীদ। উপস্থিত ছিলেন খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. সুজিত অধিকারীসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে জেলা আওয়ামী লীগের সভাপতি শেখ হারুনর রশীদ বলেন, ‘সারাদেশে রাজনৈতিক কর্মসূচির নামে বিএনপি মিথ্যাচার করছে। তাদের সতর্ক করে দিতে চাই, কোনো ষড়যন্ত্রে আওয়ামী লীগকে ক্ষমতাচ্যূত করা যাবে না।’

একই রকম সংবাদ সমূহ

লোহার রডে পরিষ্কার! বিষাক্ত বোতলজাত পানি, স্বাস্থ্যঝুঁকিতে হাজারো মানুষ

খুলনার ডুমুরিয়া উপজেলার কাঁঠালতলা বাজার সংলগ্ন এলাকায় ‘মার্তৃ ফ্রেস ড্রিংকিং ওয়াটার’ নামেবিস্তারিত পড়ুন

ডুমুরিয়ায় পোল্ট্রির দুর্গন্ধে বন্দি এক গ্রাম, মেয়ে দেখতে এসে ফিরে যায় পাত্রপক্ষ!

আমাদের গ্রামের মেয়েদের বিয়েও হচ্ছে না। পাত্রপক্ষ দেখতে এসে দুর্গন্ধে ফিরে যায়।বিস্তারিত পড়ুন

  • খুলনা বিভাগীয় ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনে যুক্ত হলো সাতক্ষীরা
  • খুলনায় ১২.৫ কেজি গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার
  • আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুতি নিতে হবে : জামায়াত আমির
  • হাসপাতালের রান্না মুখে দিয়ে স্বাস্থ্যমন্ত্রী বললেন, ‘এই রান্না আপনার স্ত্রী করলে খাবেন?’
  • খুমেক হাসপাতালে ভ*য়াবহ আ*গুন
  • খুলনায় গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা ও করণীয় শীর্ষক সভা
  • খুলনায় গ্রাম আদালত সক্রিয়করনে বিভাগীয় এনজিও ওয়ার্কশপ
  • খুলনা বিভাগীয় সাংগঠনিক ওয়ার্কশপে অংশ নিলেন ৫ স্কাউটার
  • খুলনা প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন সাতক্ষীরা প্রেসক্লাবের
  • তালায় খুলনা-সাতক্ষীরা মহাসড়ক ৪ লেনে উন্নীতকরণ প্রকল্পে পরিবেশগত প্রভাব মূল্যায়ন বিষয়ক সভা অনুষ্ঠিত
  • খুলনা প্রেসক্লাবে হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের
  • খুলনার দাকোপ উপজেলায় গ্রাম আদালত বিষয়ক ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত