বৃহস্পতিবার, আগস্ট ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বিএনপি ও জামায়াতের রাজনীতিতে কোনো বাধা নেই, সন্ত্রাস করলে কঠোর সাজা: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপি ও জামায়াতের রাজনীতিতে কোনো বাধা দেওয়া হবে না, কিন্তু অতীতের মতো কোনো ধ্বংস ও সন্ত্রাস করলে কঠোর সাজা নিশ্চিত করা হবে।

বৃহস্পতিবার (২০ জুলাই) দুপুরে গণভবনে এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। এদিন আখাউড়া থেকে লাকসাম পর্যন্ত ডুয়েলগেজ ডাবল লাইন রেলপথ নির্মাণ এবং বর্তমান রেলপথকে ডুয়েলগেজে রূপান্তর প্রকল্পের আওতায় নবনির্মিত ৭২ কিলোমিটার রেলপথের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

শেখ হাসিনা বলেন, ‘জনগণকে বলব, সন্ত্রাসী বিএনপি জামায়াতের হাত থেকে যেন নিজেদের রক্ষা করে, কারণ তারা ধ্বংস করতে জানে, এরা সৃষ্টি করতে জানে না, এরা ধ্বংস করতে জানে, এরা কিছু দিতে জানে না।’

তিনি বলেন, এরা নিজেদের আখের গোছাতে জানে, লুটপাট করতে জানে, দুর্নীতি করতে পারে, মানিলন্ডারিং করতে পারে। আর কিছুই জানে না। তাদের কাছ থেকে যেন দেশবাসী রক্ষা পায়।

‘তারা আবার যদি রেলে আগুন দেয়, গাড়িতে আগুন দেয় বা মানুষের ক্ষতি সাধান করে, তারা কিন্তু ছাড়া পাবে না। আজকাল সব যায়গায় আমদের ক্যামেরা থাকবে। মানুষের ক্ষতি করলে তাদের উপযুক্ত শাস্তি দেয়া হবে।’

এ সময় সবাইকে সচেতন থাকার আহবান জানান প্রধানমন্ত্রী।

একই রকম সংবাদ সমূহ

রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট, তফসিল ঘোষণা

আগামী ২০ আগস্ট অনুষ্ঠিত হবে রাষ্ট্রপতি নির্বাচন। ICT কোচিং সেন্টার বৃহস্পতিবার (৬বিস্তারিত পড়ুন

মৃত্যুদণ্ড বাদ না দেওয়ায় প্রত্যক্ষদর্শীদের তথ্য দেয়নি জাতিসংঘ: ট্রাইব্যুনালকে প্রসিকিউটর

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে মৃত্যুদণ্ডের বিধান বহাল থাকায় জাতিসংঘ তাদের ‘ফ্যাক্ট-ফাইন্ডিং’ প্রতিবেদনেবিস্তারিত পড়ুন

গণপূর্ত-ত্রাণ-গণশিক্ষা মন্ত্রণালয় ও জ্বালানি বিভাগে নতুন সচিব

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, জ্বালানি ও খনিজবিস্তারিত পড়ুন

  • মাউশিতে আসছে নতুন ডিজি, ১০ আগস্টের পর ‘রদবদল’
  • লাল টেলিফোনে সংরক্ষিত শেখ হাসিনার ফোনালাপ শুনলেন প্রধানমন্ত্রী
  • খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দেওয়া সাবেক যুগ্ম সচিব গ্রেফতার
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে রাষ্ট্রপতির সামনেই হট্টগোল
  • গণঅভ্যুত্থানের মহানায়ক জনগণ: প্রধানমন্ত্রী
  • হাসিনাকে অডিও বার্তার সুযোগ দেওয়া ভারতের ‘ডাবল স্ট্যান্ডার্ড’: রিজভী
  • পথ হারালে এই জাদুঘরে এসে পথ খুঁজে নেবো: ড. ইউনূস
  • জুলাই স্মৃতি জাদুঘর ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের জীবন্ত দলিল : সংস্কৃতিমন্ত্রী
  • মঞ্চে ড. ইউনূসের জন্য রাখা হয়নি আসন, পরে প্রধানমন্ত্রীর নির্দেশে ব্যবস্থা
  • ‘মুক্তিযুদ্ধে নেতৃত্ব দেওয়া দল কেন ক্ষমতাচ্যুত হলো, তার উত্তর আওয়ামী লীগকেই খুঁজতে হবে’
  • জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন