বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ডয়চে ভেলের প্রতিবেদন

‘বিএনপি নির্বাচনে আসে কিনা তা দেখে ১৪ দলের আসন ভাগাভাগি’

আগামী সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নেতৃত্বে ১৪ দল জোটগতভাবেই অংশ নেবে। আর বিএনপি নির্বাচনে আসে কিনা তা দেখে আসন ভাগাভাগি চূড়ান্ত করা হবে।

এর বাইরে আওয়ামী লীগ বৃহত্তর নির্বাচনী জোটও করতে পারে। সেখানে আরও অনেক দল থাকতে পারে। তাতে ১৪ দলের শরিকদের কোনো আপত্তি নেই।

দীর্ঘদিন পর প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা গণভবনে ১৪ দলের নেতাদের সঙ্গে বৈঠক করেন বুধবার রাতে। সেখানে অতীতের মান অভিমান ভুলে ১৪ দল ঐক্যবদ্ধভাবে নির্বাচনে অংশ নেয়ার সিদ্ধান্ত নিয়েছে। আর নির্বাচনের আগে দলগত এবং জোটগত কর্মসূচি নিয়ে তারা মাঠে থাকবেন। প্রধানমন্ত্রী তাদের জানিয়েছেন যথাসময়ে নির্বাচন হবে। নির্বাচন বানচাল বা প্রতিহতের চেষ্টা ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করা হবে।

নির্বাচনে তারা আসন ভাগাভাগি করবেন। ১৪ দলের শরিক প্রত্যেক দলকে কমপক্ষে একটি করে আসনে জোটের মনোনয়ন দেয়া হবে। তারপর দলের শক্তি ও অবস্থান বিবেচনা করে বাকি আসন ভাগাভাগি হবে। সেপ্টেম্বর মাসেই আসন বণ্টন চূড়ান্ত করা হবে।

বৈঠকে উপস্থিত সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া বলেন, ‘আমরা ঐক্যবদ্ধভাবে নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছি। এই সরকারের অধীনেই সংবিধান অনুযায়ী যথাসময়ে নির্বাচন হবে। নির্বাচনের আগে যথাসময়ে আসন ভাগাভাগি হবে। আমরা দলীয়ভাবে এবং জোটগতভাবে নির্বাচনের আগে নানা কর্মসূচি পালন করব।’

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘জোটগতভাবে নির্বাচনে অংশ নিলেও আমরা জয়ী হলে সরকার গঠন জোটগতভাবে হবে কী না সেটা নিয়ে কোনো কথা হয়নি। ১৪ দলের পরিসর আর বাড়বে না। তবে ১৪ দলের বাইরে আওয়ামী লীগ আরও বড় নির্বাচনী জোট করতে পারে। যেমন আগে জাতীয় পার্টিকে নিয়ে মহাজোট করেছে। এবারও জাতীয় পার্টি বা অন্যদল নিয়ে আওয়ামী লীগ কোনো জোট করলে আমাদের আপত্তি নেই।’

তিনি জানান, ‘বৈঠকে ইউরোপীয় ইউনিয়নের প্রাক নির্বাচন পর্যবেক্ষক দল নিয়ে কথা হয়েছে। তারা যে জামায়াতে ইসলামী এবং এবি পার্টির সঙ্গে বৈঠক করেছে এটাকে আমরা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ মনে করি। কারণ তাদের নিবন্ধন নেই।’

‘আর বাংলাদেশের নির্বাচন নিয়ে বিদেশিদের তৎপরতাকে বৈঠকে নব্য উপনিবেশবাদ বলে অভিহিত করেছি। এব্যাপারে প্রধানমন্ত্রীর ভূমিকার আমরা প্রশংসা করেছি আমরা,’ বলেন দিলীপ বড়ুয়া।

তরিকত ফেডারেশনের চেয়ারম্যান সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী এমপি বলেন, ‘১৪ দলের সিট ভাগাভাগি নির্ভর করছে বিএনপি নির্বাচনে আসে কী না তার ওপর। সেটা দেখে সেপ্টেম্বর-অক্টোবর মাসে সিট ভাগাভাগি করা হবে। ওবায়দুল কাদের সাহেবের নেতৃত্বে আমরা বসে সেটা ঠিক করব। এরপর প্রধানমন্ত্রীকে দেব। তিনি দেখে চূড়ান্ত করে দেবেন।’

‘নির্বাচন সংবিধান অনুযায়ী যথাসময়ে হবে। আর জামায়ত-শিবির ও স্বাধীনতা বিরোধী শক্তির বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ ছিলাম, ঐক্যবদ্ধ আছি’ বলেন তরিকত ফেডারেশনের প্রধান।

জাসদের সভাপতি হাসানুল হক ইনু জানান, ‘মোটা দাগে মোট তিনটি সিদ্ধান্ত নিয়েছি আমরা। ১. ঐক্যবদ্ধভাবে নির্বাচন করা। ২. নির্বাচন যথাসময়ে সংবিধান মেনেই হবে এবং ৩. সংবিধান এবং নির্বাচন বানচালের বিএনপি জামায়াতের তৎপরতা শক্ত হাতে দমন করা হবে।’

তিনি বলেন, ‘১৪ দল নির্বাচনে আসন ভাগাভাগি করবে। তবে সেটা কীভাবে হবে তার নীতি নিয়ে আলোচনা হয়নি। সেটা নিয়ে আলাদাভাবে কাজ হবে। নির্বাচনকালীন সরকার এবং নির্বাচনে জয়ী হলে সেই সরকার কেমন হবে, দুই সরকারেই ১৪ দলের শরিকেরা থাকবেন কী না তা নিয়ে কোনো আলোচনা হয়নি।’

১৪ দলের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকে অতীতের মান অভিমান দূর হয়েছে জানিয়ে নেতারা বলেন, ‘সামনে আরও বৈঠক হবে, সেখানো আরও অনেক বিষয় পরিষ্কার হবে। আমরা অতীতে কী পেয়েছি, কী পাইনি সেটা এখন আর বিবেচনার বিষয় নয়। আমরা এখন ভবিষ্যতের দিকে তাকাতে চাই।’

মহানগর ১৪ দলের সমন্বয়ক আওয়ামী লীগ নেতা মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, ‘১৪ দল একসঙ্গে নির্বাচন করবে। নির্বাচনে আসন ভাগাভাগি হবে এটাই সিদ্ধান্ত। সরকার গঠন কী রকম হবে তা আমরা নির্বাচনে আগে জয়ী হই তারপর দেখা যাবে।’

তথ্যসূত্র: জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভেলের বাংলা সংস্করণ

একই রকম সংবাদ সমূহ

ধর্ম, বর্ণ, পরিচয় অধিকার ও সুযোগের ক্ষেত্রে বাধা হবে না : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘আমরা এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই, যেখানেবিস্তারিত পড়ুন

১০ উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমানের চুক্তি

বহর আধুনিকায়ন ও আন্তর্জাতিক রুট সম্প্রসারণের লক্ষ্যে ইউরোপীয় উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান এয়ারবাসেরবিস্তারিত পড়ুন

পোস্টাল ভোটিং শুরু করতে বাংলাদেশের সহায়তা নেবে নেপাল

নেপালের প্রাদেশিক নির্বাচনে পোস্টাল ভোটিং শুরু করতে বাংলাদেশের আইটি সাপোর্টেড পোস্টাল ভোটিংবিস্তারিত পড়ুন

  • রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
  • দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক
  • ওসি রাকিবুলের ভাইরাল অডিওর কণ্ঠ নিশ্চিত, তথ্য পাচার নিয়ে তদন্ত: ডিবিপ্রধান
  • দিল্লিতে মোদি-ত্রিবেদীর বৈঠক ঘিরে নানা প্রশ্ন গুঞ্জন, আলোচনায় বাংলাদেশ
  • দুর্গাপূজার ছুটি পাবে না জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান
  • রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও স্বশাসিত প্রতিষ্ঠানে পে-স্কেল কার্যকরের নির্দেশ
  • দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আওয়ামী লীগ ভারতে বসে ষড়যন্ত্র করছে: রাশেদ খাঁন
  • শিশুদের শৈশব হতে হবে নিরাপদ ও সুরক্ষিত: ডা. জুবাইদা রহমান
  • চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী
  • প্রধানমন্ত্রী খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান: মাহদী আমিন
  • জনগণের সেবা করাই নির্বাচিত সরকারের প্রধান দায়িত্ব: এলজিআরডি মন্ত্রী