বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বিএনপি নেত্রী ভারতীয় শাড়ি পরে ভারতবিরোধী বক্তব্য দেন : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি নেত্রী ভারতীয় শাড়ি পরে ভারত বিরোধী বক্তব্য দেন।

মঙ্গলবার (১২ এপ্রিল) দুপুরে জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, বিএনপি যখন ক্ষমতায় ছিল আমরা দেখেছি, একদিকে দেশে ভারত বিরোধিতা করেছে। অন্য দিকে তারা ভারতে গিয়ে নুজ্য হয়ে নতজানু নীতি অবলম্বন করে। আর তাদের নেত্রী ভারতীয় শাড়ি পরে, ভারত থেকে আসা গরুর মাংস খেয়ে ভারতবিরোধী গরম বক্তৃতা দেন।

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, ভারত-বাংলাদেশ মৈত্রী চির অম্লান। এই মৈত্রী রক্তের রন্ধে লেখা। আমাদের দেশে ভারতের অবদানকে অস্বীকার করার চেষ্টা করা হচ্ছে। আমরা মনে করি এই অঞ্চলের উন্নয়ন, ভারতীয় উপমহাদেশীয় উন্নয়ন এই উপমহাদেশীয় দেশগুলোর মধ্যে সম্প্রীতি, সৌহার্দ্য বৃদ্ধি করার মধ্যে নিহিত।

তথ্যমন্ত্রী বলেন, বিএনপিসহ কিছু রাজনৈতিক দল সব সময় ভারতবিরোধী বক্তৃতা দেয়। তাদের রাজনীতির মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে ভারতের বিরোধিতা করা। নির্বাচন এলে তাদের ভারত বিরোধী বক্তব্য বেড়ে যায়। বিএনপিসহ যেসব রাজনৈতিক দল ভারতবিরোধী রাজনীতি করে, তারা আবার সোমবার (১১ এপ্রিল) সুরসুর করে ভারতীয় হাইকমিশনে ইফতার করতে গিয়েছে।

সভায় এসময় উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা বাংলাদেশ-ভারত সম্প্রীতি পরিষদের অন্যতম উপদেষ্টা ও সাবেক রাষ্ট্রদূত প্রফেসর ড. নীম চন্দ্ৰ ভৌমিক, বীর মুক্তিযোদ্ধা বাংলাদেশ-ভারত সম্প্রীতি পরিষদের উপদেষ্টা ও সাবেক ভাইস চেয়ারম্যান মো. সালাউদ্দিন, শব্দসৈনিক স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের ড. মনোরঞ্জন ঘোষাল প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

‘পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের ফের‌তের বিষ‌য়ে ভারত সুনির্দিষ্ট জবাব দেয়‌নি’ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ভারতে পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশের কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রয়েছে।বিস্তারিত পড়ুন

হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ গণহত্যাকারীদের আশ্রয় দিয়ে ভারত বাংলাদেশের বিরুদ্ধে গভীর চক্রান্তেরবিস্তারিত পড়ুন

শেখ হাসিনাসহ পলাতক ৩০ আসামির জন্য রাষ্ট্রনিযুক্ত আইনজীবী নিয়োগের নির্দেশ

শাপলা চত্বর হত্যাযজ্ঞের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বেনজির আহমেদসহ পলাতক ৩০বিস্তারিত পড়ুন

  • শিক্ষা, ন্যায়বিচার ও আইনের শাসন ছাড়া প্রকৃত গণতন্ত্র অসম্ভব: রুহুল কবির রিজভী
  • পার্শ্ববর্তী দেশ থেকে ড্রোনের মাধ্যমে মাদক ঢুকছে বাংলাদেশে: আইনমন্ত্রী
  • বিদেশে ১ পয়সা বিনিয়োগের প্রমাণ দিতে পারলে রাজনীতি ছেড়ে দিবো: আসিফ মাহমুদ
  • ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত
  • নভেম্বরের মাঝামাঝি ইউপি ভোটে শুরু স্থানীয় সরকার নির্বাচন
  • এমপিওভুক্ত শিক্ষকেরাও নির্বাচনে প্রার্থী হতে পারবেন, যদি…
  • বর্তমান সরকার জনগণের কল্যাণে কাজ করছে : স্থানীয় সরকারমন্ত্রী
  • ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে তারা সঠিক মর্যাদা দিয়ে ইনভাইট করেনি: স্পিকার
  • ৭০ কিলোমিটারজুড়ে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন স্পিকার
  • দেশে ফিরেই ‘বড় দল’ আওয়ামী লীগকে লজ্জা শেখালেন বাঁধন
  • মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানি : ‘সিন্ডিকেট বদলেছে, কিন্তু কাঠামো বদলায়নি’
  • ‘কোন সীমান্ত দিয়ে, কোন ডিসেম্বরে আসবেন পরিষ্কার করুন’: শেখ হাসিনাকে হুইপ দুলু