শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বিশ্বকাপে ব্যক্তিগত অর্জনে সেরা হলেন যারা

দেখতে দেখতে শেষ হলো বিশ্বকাপ। আইসিসি ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসর বসেছিল ভারতে। ইংল্যান্ড-নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে গত ৫ অক্টোবর শুরু হয় বিশ্বকাপ। ভারতকে হারিয়ে অস্ট্রেলিয়ার শিরোপা জয়ের মধ্য দিয়ে রোববার শেষ হয়েছে বিশ্বকাপ। দুর্দান্ত ছন্দে থাকা ভারতকে ছয় উইকেটে হারিয়ে ষষ্ঠবারের মতো বিশ্বকাপ শিরোপা ঘরে তোলে অস্ট্রেলিয়া। দলগত অর্জন ছাড়াও আছে ব্যক্তিগত কিছু অর্জন। চলুন দেখে আসা যাক সেসব…

টুর্নামেন্ট সেরা বিরাট কোহলি

স্বপ্নীল এক বিশ্বকাপ কাটিয়েছেন বিরাট কোহলি। বিশ্বকাপ জয়ের জন্য নিজের সবটুকু নিংড়ে দিয়েছেন কোহলি। শিরোপা পাওয়া না হলেও আসর শেষে রান সংগ্রাহকের তালিকায় সবার ওপরে কোহলির নাম। ১১ ম্যাচে করেছেন ৭৬৫ রান। সেঞ্চুরি তিনটি, হাফসেঞ্চুরি ছয়টি। এক বিশ্বকাপে ৭০০ রান করা একমাত্র ক্রিকেটার কোহলি। পেছনে ফেলেছেন শচীন টেন্ডুলকারকেও। ওয়ানডেতে করা শচীনের ৪৯ সেঞ্চুরি রেকর্ড ভেঙে চলতি আসরে কোহলি করেছেন প্রথম ও একমাত্র ক্রিকেটার হিসেবে ৫০ ওয়ানডে সেঞ্চুরির কীর্তি। স্বীকৃতিস্বরূপ টুর্নামেন্ট সেরার পুরস্কারও উঠেছে কোহলির হাতে।

ম্যাচ সেরা ট্রাভিস হেড

রান তাড়া করতে নেমে ফাইনালে ৪৩ রানে তিন উইকেট হারায় অস্ট্রেলিয়া। এক পর্যায়ে মনে হচ্ছিল, ম্যাচ জমিয়ে তুলছে ভারত। তখন অস্ট্রেলিয়ার পক্ষে ঢাল হয়ে দাঁড়ান ট্রাভিস হেড। ভারতীয় বোলারদের কাঁদিয়ে ৯৫ বলে শতক তুলে নেন অজি ওপেনার। বিশ্বকাপ ফাইনালে তৃতীয় অস্ট্রেলিয়ান এবং সবমিলিয়ে সপ্তম ক্রিকেটার হিসেবে সেঞ্চুরির কীর্তি গড়েন তিনি। শেষ পর্যন্ত ১২০ বলে ১৩৭ রান করে সিরাজের বলে আউট হন। ১৫ চার ও চার ছক্কায় সাজানো তার ইনিংসে ভর দিয়ে ষষ্ঠ শিরোপার স্বাদ পায় অস্ট্রেলিয়া। ম্যাচসেরার পুরস্কারও ওঠে হেডের হাতে।

সর্বোচ্চ উইকেট সংগ্রাহক মোহাম্মদ শামি

সর্বোচ্চ উইকেট সংগ্রাহক মোহাম্মদ শামি। হার্দিক পান্ডিয়ার চোটে পাওয়া সুযোগ দারুণভাবে কাজে লাগান ভারতীয় পেসার। মাত্র সাত ম্যাচ খেলে তুলে নেন ২৪ উইকেট। সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে পিচে রীতিমত আগুন ধরিয়েছেন। সাত উইকেট নিয়ে একাই ধসিয়ে দেন কিউইদের। আসরে একমাত্র ক্রিকেটার হিসেবে তিন ম্যাচে ফাইফার নিয়েছেন শামি।

অভিষেক আসরে সবচেয়ে বেশি রান

তরুণ নিউজিল্যান্ড তারকা রাচিন রবীন্দ্র। ২৩ বছর বয়সি রাচিনের এটি প্রথম বিশ্বকাপ। প্রথম আসরেই ব্যাট হাতে গড়েছেন নতুন রেকর্ড। বিশ্বকাপে অভিষেক আসরে সবচেয়ে বেশি রান করার রেকর্ড এখন তার দখলে। বিশ্বকাপে ১০ ম্যাচ খেলে ৫৭৮ রান করেছেন রাচিন। সেঞ্চুরি তিনটি, হাফসেঞ্চুরি দুটি। গড় ৬৪.২২, স্ট্রাইক রেট ১০৬.৪৪। এতে তিনি ভেঙেছেন অভিষেক আসরে সবচেয়ে বেশি রান করা ইংলিশ ক্রিকেটার জনি বেয়ারস্টোর রেকর্ড। ২০১৯ বিশ্বকাপে ৫৩২ রান করেছিলেন বেয়ারস্টো। সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় রাচিন আছেন চতুর্থ স্থানে।

একই রকম সংবাদ সমূহ

‘পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের ফের‌তের বিষ‌য়ে ভারত সুনির্দিষ্ট জবাব দেয়‌নি’ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ভারতে পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশের কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রয়েছে।বিস্তারিত পড়ুন

দিল্লির হাইকমিশনারের অনুমোদন: আনুষ্ঠানিক বক্তব্যের জন্য অপেক্ষায় থাকতে বললেন শামা ওবায়েদ

নয়া দিল্লিতে বাংলাদেশের প্রস্তাবিত পরবর্তী হাইকমিশনার আসাদ আলম সিয়ামের নিয়োগে ভারতের সম্মতিরবিস্তারিত পড়ুন

পশ্চিমবঙ্গে অনিয়মের অভিযোগে ২৫২ মাদ্রাসা বন্ধের নির্দেশ

বিভিন্ন অনিয়ম, গঠনতান্ত্রিক ত্রুটি এবং নিয়মবিধি না মানার সুনির্দিষ্ট অভিযোগে পশ্চিমবঙ্গের ২৫২টিবিস্তারিত পড়ুন

  • ভারত থেকে নিজের মল-মূত্র সঙ্গে নিয়ে রাশিয়া ফিরবেন পুতিন!
  • ব্রিকসের যৌথ ঘোষণায় ঐকমত্য, সব ধরনের আগ্রাসনের নিন্দা
  • ‘মুসলিমদের চেয়ে হিন্দুরাই বেশি গরুর মাংস খায়’ : অভিনেত্রী ‘ঝিলিক’ ওরফে তিথি বসু
  • ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার, সিদ্ধান্ত শিগগির: চিফ হুইপ
  • সাত বছর পর ভারতে যাচ্ছেন শি জিনপিং, কাটল কূটনৈতিক জল্পনা
  • ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না, অনুকূল পরিবেশ হলেই ভারত সফরে যাবেন প্রধানমন্ত্রী
  • কলকাতায় হোটেল পেতে সমস্যা, তবু নিউমার্কেটে বাংলাদেশিদের উপচেপড়া ভিড়
  • যথাসময়ে প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত সফর করবেন: দীনেশ ত্রিবেদী
  • দিল্লিতে ছয়তলা ভবন ধস, ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা শিক্ষার্থীদের ফোনে বাঁচার আকুতি
  • কলকাতায় রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশিরা
  • ২০১৩ সালের চুক্তির আওতায় হাসিনাকে কি ফেরত পাঠাবে ভারত
  • ভিসাপ্রত্যাশী বাংলাদেশিদের সতর্কবার্তা দিলো ভারতীয় হাইকমিশন