বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বিশ্বের ৩৫তম বড় অর্থনীতির দেশ বাংলাদেশ, পাকিস্তান ৪২তম

রাশিয়া-ইউক্রেন যুদ্ধসহ নানা কারণে বিশ্ব অর্থনীতি এখন কঠিন চ্যালেঞ্জের মুখে। এরপরও বাংলাদেশের মোট দেশজ উৎপাদন বা জিডিপির আকার অনেক বেড়েছে। আর তাতে ভর করে বাংলাদেশ এখন বিশ্বের ৩৫তম বড় অর্থনীতির দেশ।

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) পরিসংখ্যানের ভিত্তিতে এই তালিকা করা হয়েছে। তালিকায় বিশ্বের ৫০টি বৃহত্তম অর্থনীতির দেশের মধ্যে দক্ষিণ এশিয়ায় শুধু ভারত, বাংলাদেশ ও পাকিস্তান রয়েছে। মোট ১৯১টি দেশ নিয়ে আইএমএফের এই তালিকা করা হয়।

বিদায়ী ২০২২ সালে বাংলাদেশের জিডিপির (মোট দেশজ উৎপাদন) পরিমাণ ৪৬৫ বিলিয়ন ডলার, যা বিশ্বের সবচেয়ে বড় অর্থনীতির দেশগুলোর মধ্যে ৩৫তম। এর আগের বছর বাংলাদেশের জিডিপির আকার ছিল ৩৯৭ বিলিয়ন ডলার, আর অবস্থান ছিল ৪১।

কানাডার প্রকাশনা সংস্থা ‘ভিজ্যুয়াল ক্যাপিটালিস্ট’ গত ২৯ ডিসেম্বর এক প্রতিবেদনে এসব তথ্য জানায়।

একটি দেশের ভেতর অর্থনৈতিক কর্মকাণ্ডের একটি বড় নির্ণায়ক জিডিপি। একটি দেশে, একটি নির্দিষ্ট সময়ে সরকারি ও বেসরকারি খাতের পুরো অর্থনৈতিক কর্মকাণ্ডের মোট মূল্য উঠে আসে জিডিপিতে।

২০২২ সালে ৩ দশমিক ৪৬ ট্রিলিয়ন ডলার জিডিপি নিয়ে যুক্তরাজ্যকে পেছনে ফেলে পঞ্চম স্থান দখল করে নিয়েছে ভারত।

তালিকায় প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ স্থানে রয়েছে যথাক্রমে যুক্তরাষ্ট্র, চীন, জাপান ও জার্মানি। এই দেশ চারটির জিডিপি যথাক্রমে ২৫ দশমিক শূন্য ৩ ট্রিলিয়ন ডলার, ১৮ দশমিক ৩২, ৪ দশমিক ৩০ ও ৪ দশমিক শূন্য ৩ ট্রিলিয়ন ডলার।

বিশ্বের ১০টি বৃহত্তম অর্থনীতির দেশের বাকি পাঁচটি দেশ হচ্ছে- যুক্তরাজ্য, ফ্রান্স, কানাডা, রাশিয়া ও ইতালি। এদের জিডিপি যথাক্রমে ৩ দশমিক ২০, ২ দশমিক ৭৮, ২ দশমিক ২০, ২ দশমিক ১৩ ও ১ দশমিক ৯৯ ট্রিলিয়ন ডলার।

বিদায়ী ২০২২ সালেই বিশ্বের জনসংখ্যা ৮০০ কোটি পার হয়েছে। এবং বিশ্ব অর্থনীতির আকার প্রথমবারের মতো ১০০ ট্রিলিয়ন ডলার অতিক্রম করেছে।

বিশ্ব অর্থনীতির আকার ১০০ ট্রিলিয়ন ডলার ছাড়ালেও বিশ্বের মোট জিডিপির অর্ধেকই যুক্তরাষ্ট্র, চীন, জাপান, জার্মানি ও ভারতের। আর বিশ্বের শীর্ষ ২৫টি দেশ বৈশ্বিক জিডিপির ৮৪ শতাংশের অংশীদার।

বিশ্বের বাকি ১৬৭টি দেশের জিডিপির পরিমাণ মাত্র ১৬ শতাংশ। নিম্ন জিডিপির দেশগুলোর বেশির ভাগই ওশেনিয়া অঞ্চলের দ্বীপদেশ।

তালিকায় বাংলাদেশের আগের তিনটি অবস্থানে আছে সংযুক্ত আরব আমিরাত (৩২তম), মিসর (৩৩তম) ও অস্ট্রিয়া (৩৪তম)। আর বাংলাদেশের ঠিক পরেই আছে মালয়েশিয়া (৩৬তম), সিঙ্গাপুর (৩৭তম) ও ভিয়েতনাম (৩৮তম)। এছাড়া পাকিস্তানের অবস্থান ৪২ তম।

একই রকম সংবাদ সমূহ

ধর্ম, বর্ণ, পরিচয় অধিকার ও সুযোগের ক্ষেত্রে বাধা হবে না : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘আমরা এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই, যেখানেবিস্তারিত পড়ুন

১০ উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমানের চুক্তি

বহর আধুনিকায়ন ও আন্তর্জাতিক রুট সম্প্রসারণের লক্ষ্যে ইউরোপীয় উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান এয়ারবাসেরবিস্তারিত পড়ুন

পোস্টাল ভোটিং শুরু করতে বাংলাদেশের সহায়তা নেবে নেপাল

নেপালের প্রাদেশিক নির্বাচনে পোস্টাল ভোটিং শুরু করতে বাংলাদেশের আইটি সাপোর্টেড পোস্টাল ভোটিংবিস্তারিত পড়ুন

  • রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
  • দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক
  • ওসি রাকিবুলের ভাইরাল অডিওর কণ্ঠ নিশ্চিত, তথ্য পাচার নিয়ে তদন্ত: ডিবিপ্রধান
  • দিল্লিতে মোদি-ত্রিবেদীর বৈঠক ঘিরে নানা প্রশ্ন গুঞ্জন, আলোচনায় বাংলাদেশ
  • দুর্গাপূজার ছুটি পাবে না জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান
  • রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও স্বশাসিত প্রতিষ্ঠানে পে-স্কেল কার্যকরের নির্দেশ
  • দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আওয়ামী লীগ ভারতে বসে ষড়যন্ত্র করছে: রাশেদ খাঁন
  • শিশুদের শৈশব হতে হবে নিরাপদ ও সুরক্ষিত: ডা. জুবাইদা রহমান
  • চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী
  • প্রধানমন্ত্রী খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান: মাহদী আমিন
  • জনগণের সেবা করাই নির্বাচিত সরকারের প্রধান দায়িত্ব: এলজিআরডি মন্ত্রী