রবিবার, অক্টোবর ১১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বিয়ের দাবিতে ৭ দিন ধরে প্রেমিকের বাড়িতে শিক্ষিকার অনশন

‘বিয়ে, না হলে আত্মহত্যা’ এমন দাবি নিয়ে ঢাকার ধামরাইয়ে এক শিক্ষিকা তার প্রেমিকের বাড়িতে ৭ দিন ধরে অনশন করছেন। কিন্তু প্রেমিক আমির হোসেন বাড়ি থেকে ‘উধাও’ হয়ে গেছেন। আমির হোসেনের অভিভাবকরা বিয়ের আশ্বাস দিয়ে কালক্ষেপণ করছেন বলে অভিযোগ উঠেছে। বারবার দেন-দরবার করেও বিয়ের ব্যবস্থা করতে পারছেন না কেউ।

শনিবার সকালে জানা গেছে, ধামরাইয়ের নান্নার গ্রামের মজিবর রহমানের ছেলে আমির হোসেন প্রায় আড়াই বছর ধরে পাশের লাড়ুয়াকুন্ড গ্রামের এক কিন্ডার গার্টেন স্কুলের শিক্ষিকার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। তাকে বিয়ের প্রলোভন দিয়ে গভীর সম্পর্কও করেন। বিয়ে করবে বলেন আশ্বাস দেন।

গত রবিবার প্রেমিকাকে নিয়ে বিভিন্ন স্থানে বেড়াতে যান আমীর হোসেন। ওইদিন বিয়ের করার কথা বললে তাকে ধামরাইয়ের জয়পুরা এলাকায় একটি দোকানে বসিয়ে রেখে বাড়িতে চলে যায় আমির হোসেন। এরপর তিনি মোবাইল ফোন বন্ধ করে দেন। পরে নিরূপায় হয়ে ওইদিন বিকালে আমির হোসেনের বাড়িতে গিয়ে বিয়ের দাবিতে অবস্থান করতে থাকেন শিক্ষিকা। এরপর বাড়ি থেকে আমির হোসেন চলে যান।

আমির হোসেনের বাবা মজিবর রহমান ও চাচাতো ভাই আবুদল হালিম জানান, আমির হোসেনের মোবাইল ফোন বন্ধ রাখায় তার সঙ্গে যোগাযোগ করতে পারছি না।

মেয়ের বাবাসহ কয়েকজন অভিযোগ করে বলেন, বিয়ে করানোর মিথ্যা আশ্বাস দিয়ে আবদুল হালিম তার চাচাতো ভাই আমির হোসেনকে অন্যত্র সরিয়ে রেখেছে।

এদিকে বিয়ের দাবিতে অবস্থান করা শিক্ষিকা জানান, ‘আমাকে বিয়ের প্রলোভন দিয়ে আমার সর্বনাশ করেছে আমির হোসেন। এখন সে আমাকে বিয়ে না করলে আত্মহত্যা করা ছাড়া আমার কোনো উপায় নেই।’

একই রকম সংবাদ সমূহ

রাষ্ট্রের সংকট সমাধানে তরুণদের প্রশ্ন ও মতামত জরুরি: রিজভী

সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন সংকট চিহ্নিত করে সমাধানের পথ বের করতে তরুণদেরবিস্তারিত পড়ুন

স্কুলছাত্রী তাজমিনের সঙ্গে সেই রাতে কী ঘটেছিল, চাঞ্চল্যকর তথ্য দিলেন সিএনজিচালক সুমন

কুমিল্লার লালমাইয়ে ধানখেতের পাশ থেকে স্কুলছাত্রী জান্নাতুল তাজমিন নামে এক স্কুলছাত্রীর মরদেহবিস্তারিত পড়ুন

ফোনে সহজেই চালু করুন স্টারলিংকের মোবাইল সেবা

বাংলাদেশে বাংলালিংক গ্রাহকদের জন্য চালু হওয়া এ সেবা ব্যবহারে আলাদা অ্যাপ ইনস্টলবিস্তারিত পড়ুন

  • রমজানে খাদ্যসংকট হবে না, পর্যাপ্ত মজুতের দাবি খাদ্যমন্ত্রীর
  • শিক্ষার্থীদের অবশ্যই প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে হবে: অর্থমন্ত্রী
  • ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা
  • সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে
  • বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী
  • দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • রোহিঙ্গা ক্যাম্পে স্থাপন হবে ২ সেনা ক্যাম্প, জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি
  • রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
  • দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক