বুধবার, জুন ২৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বেনাপোল ইমিগ্রেশনে ব্যাগ স্ক্যানিংয়ের সময় লাখ টাকা চুরি, যুবক গ্রেফতার

নিচ্ছিদ্র নিরাপত্তার মধ্যে বেনাপোল কাস্টমস স্কানিং থেকে ভারত থেকে আসা মোস্তফা কামাল নামে (পাসপোর্ট নং এ ০০২৬২৮৫৩) এক বাংলাদেশি পাসপোর্টযাত্রীর ব্যাগ থেকে এক লাখ টাকা চুরি করেছে রয়েল (৩২) নামে এক যুবক। ভিডিও ফুটেজ দেখে রয়েলকে টাকা চুরি করতে দেখে শনাক্ত করা হয়েছে। তবে টাকা উদ্ধার হয়নি। স্থানীয় বেনাপোল চেকপোষ্টের পাসপোর্টযাত্রীদের ল্যাগেজ বহনকারী শ্রমিকরা রয়েলকে ধরে চেকপোষ্ট কাস্টমসের কাছে হস্তান্তর করে।

শনিবার বেলা ৩ টার সময় এ ঘটনা ঘটে আন্তঃগমন স্কানিং মেশিনে তল্লাশির পর কাস্টমস কর্মকর্তাদের সামনে। পাসপোর্টযাত্রী কুমিল্লার তিতাস এলাকার আব্দুর রহমান এর ছেলে। এদিকে চুরির সঙ্গে সম্পৃক্ত রয়েল বেনাপোল একটি ভাড়া বাড়িতে থাকে বলে জানায়। তার বাবার নাম মফিজ উদ্দিন।

চেকপোস্টের হ্যান্ডলিং শ্রমিকদের সভাপতি নুরনবী শেখ বলেন, ভারত থেকে চিকিৎসা শেষে দেশে ফিরে ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে কাস্টমস স্কানিংয়ে ব্যাগ দেয় ওই যাত্রী। এরপর ওই ব্যাগে টাকা আছে সন্দেহ হলে কাস্টমস এর সহকারি রাজস্ব কর্মকর্তা রবিউল মোর্শেদ ব্যাগটি স্কানিংয়ে পুনরায় দিতে বলেন। এসময় পেছন থেকে ব্যাগের মধ্যে থাকা এক লাখ টাকা বহিরাগত দালাল রয়েল চুরি করে নিজ পকেটে রাখে। এরপর ব্যাগটি পুনরায় স্কানিংয়ে দিলে তাতে টাকা না পাওয়ায় ওই যাত্রীর সন্দেহ হয় তার ব্যাগে থাকা এক লাখ টাকা নিয়ে। এরপর সেই যাত্রী টার্মিনালে এসে ব্যাগটি খুলে কোনো টাকা না পেয়ে কাস্টমসকে জানায়। পরে কাস্টমস সিসিটিভি ফুটেজে এক যুবককে টাকা নিতে দেখে। আর ওই ফুটেজের চোর রয়েলকে আমরা সনাক্ত করি। তারপর রয়েলকে বাড়ি থেকে আমরা ধরে এনে কাস্টমসে এনে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে হস্তান্তর করি।

বেসরকারি এনজিও (কাস্টমসে কাজ করে) কর্মী সুমন হোসেন বলেন, টাকা চুরি হয়েছে এটা সত্য এবং যাকে শ্রমিকরা ধরে এনেছে তাকে ভিডিও ফুটেজে টাকা চুরি করতে দেখা গেছে।

ভুক্তভোগী মোস্তফা কামাল বলেন, সে ভারতে চিকিৎসা শেষে ফেরত আসার সময় তার সব টাকা খরচ না হওয়ায় সে নিরাপত্তার জন্য নিজ ব্যাগে রাখে। আমি আমার টাকা উদ্ধারের বিষয়টি কাস্টমস অফিসারকে বললে তারা উদ্ধারের ব্যাপারে কোনো দায়ভার নেবে না বলে এড়িয়ে যান বলে জানান।

স্থানীয় একটি সূত্র নাম প্রকাশ না করার শর্তে বলেন, রয়েল বেনাপোল ইমিগ্রেশন এর ডিউটি ফ্রি দোকান থেকে মদ বের করে বিভিন্ন জায়গায় বিক্রি করে।

চেকপোস্ট কাস্টমসের রাজস্ব অফিসার আব্দুস সালাম বলেন, বিষয়টি ঊধ্র্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে। তারা এসে যে সিদ্ধান্ত নেবে সেই মোতাবেক কাজ করা হবে।

একই রকম সংবাদ সমূহ

‘২৫ জিবি ফ্রি ইন্টারনেট’ অফারের ফাঁদে নতুন প্রতারণা, ওটিপি দিলেই ঝুঁকিতে ব্যক্তিগত তথ্য ও অর্থ

“২৫ জিবি প্রিমিয়াম ডেটা একদম ফ্রি”, “সব মোবাইল সিম ব্যবহারকারীদের জন্য বিশেষবিস্তারিত পড়ুন

মাধ্যমিক শিক্ষার্থীদের উপবৃত্তির অর্থ দ্রুত প্রদানের দাবি

হেলাল উদ্দিন, রাজগঞ্জ : মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য সরকারের প্রদত্ত উপবৃত্তির অর্থবিস্তারিত পড়ুন

মনিরামপুরে বাবার বাড়িতে অন্তঃসত্ত্বা নারীর রহস্যজনক মৃত্যু, সন্দেহের তীর স্বামীর দিকে

হেলাল উদ্দিন, রাজগঞ্জ : যশোরের মনিরামপুরে তাসলিমা খাতুন ময়না (২৩) নামে পাঁচবিস্তারিত পড়ুন

  • মনিরামপুরে মৎস্য খামারিদের মাঝে বিনামূল্যে চারা মাছ বিতরণ
  • মালয়েশিয়ায় হরিহরনগর গ্রামের যুবকের মৃত্যু, এলাকায় শোকের ছায়া
  • যশোরের ঝাঁপা পশ্চিম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন শিক্ষক-সাংবাদিক আছাদুজ্জামান
  • রাজগঞ্জে সরকারি কবরস্থানের দাবিতে এলাকাবাসী সোচ্চার
  • এক সময়ের প্রাণকেন্দ্র মুক্তারপুর বাজার নদীপথের ঐতিহ্য বহনকারী বাজার এখন জরাজীর্ণ
  • মনিরামপুরে বসুন্ধরা-শুভসংঘের উদ্যোগে শিশু-কিশোরদের নিয়ে স্বাস্থ্য সচেতনতা বিষয়ক আলোচনা সভা
  • ট্রাভেল পরমিটে দেশে ফিরে অবহেলার শিকার ১৪ বাংলাদেশী
  • মনিরামপুরে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
  • শার্শা বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক
  • মণিরামপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় স্কুলশিক্ষার্থী নিহত
  • বাংলাদেশে এসেই দুই দেশ এক করার কথা বললেন নতুন ভারতীয় হাইকমিশনার
  • আমরা মিলেমিশে কাজ করব : ভারতের নবনিযুক্ত হাইকমিশনার দীনেশ ত্রিবেদী