শনিবার, জুলাই ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বেনাপোল ও নাভারণে কমিউনিটি পুলিশিং ডে উদযাপন

‘কমিউনিটি পুলিশের মূলমন্ত্র, শান্তি-শৃঙ্খলা সর্বত্র’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে যশোরের বেনাপোল পোর্ট থানা ও নাভারণ হাইওয়ে থানা পুলিশের আয়োজনে পৃথক ভাবে কমিউনিটি পুলিশিং ডে-২০২২ উদযাপন উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৯ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় বেনাপোল পোর্ট থানা পুলিশ ও বেনাপোল কমিউনিটি পুলিশিং সমন্বয় কমিটির আয়োজনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
পরে বেলা সাড়ে ১১ টার সময় কমিউনিটি পুলিশিং ডে উদযাপন উপলক্ষে নাভারণ হাইওয়ে পুলিশ থানা চত্বরে পুলিশ ও জনতার সমন্বয়ে আলোচনা সভা করে।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর সার্কেল হাইওয়ে পুলিশের সহকারী পুলিশ সুপার আলী আহমেদ হাশমী।

বিশেষ অতিথি উপস্থিত ছিলেন শার্শা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া ফেরদৌস, হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান, নাভারণ প্রেস ক্লাবের সভাপতি আমিনুর রহমান, উপজেলা কমিউনিটি পুলিশিং এর সাধারণ সম্পাদক আব্দুস সালাম, আকিজ কলেজিয়েট স্কুলের অধ্যক্ষ এনামুল কাদির শামিমসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক ও সামাজিক সংগঠনের ব্যক্তিবর্গ।

একই রকম সংবাদ সমূহ

ভারতে বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে দেশে ফিরেছে ৫০জন নারী-পুরুষ

অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ভারতের তামিলনাড়ু রাজ্যে আটক ৫০ বাংলাদেশি নাগরিককে ট্রাভেল পারমিটেরবিস্তারিত পড়ুন

শুভেন্দু অধিকারীর কাছে ৫০০ কেজি আম উপহার পাঠালো বাংলাদেশ

বাংলাদেশ সরকারের পক্ষ থেকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর কাছে শুভেচ্ছা উপহার হিসেবে মোট ৫০০বিস্তারিত পড়ুন

ট্রাভেল পরমিটে দেশে ফিরে অবহেলার শিকার ১৪ বাংলাদেশী

ভারতে বিভিন্ন সময়ে আটক হওয়া ১৪ বাংলাদেশী নারী-পুরুষ ও কিশোর বিশেষ ট্রাভেলবিস্তারিত পড়ুন

  • শার্শা বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক
  • বাংলাদেশে এসেই দুই দেশ এক করার কথা বললেন নতুন ভারতীয় হাইকমিশনার
  • আমরা মিলেমিশে কাজ করব : ভারতের নবনিযুক্ত হাইকমিশনার দীনেশ ত্রিবেদী
  • শার্শায় বিএনপি নেতার নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন
  • বেনাপোলে ছাত্রলীগের ঝটিকা মিছিল, ২ ছাত্রলীগ কর্মী আটক
  • ভারত ‘খুনি রাষ্ট্র’ এবং বিএসএফ ‘খুনি বাহিনী’: নাসীরুদ্দীন পাটওয়ারী
  • এবার বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলা
  • পুশব্যাক চেষ্টা ব‍্যর্থ : বেনাপোল সীমান্তে বিজিবি-বিএসএফ মুখোমুখি অবস্থানে
  • যশোরের শার্শায় ৩ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে গ্রেপ্তার ১
  • দালালের ফাঁদে ভারত, দুই বছর পর দেশে ফিরলেন দুই নারী
  • ভারত থেকে তিন ট্রাক বিস্ফোরক আমদানি করলো বাংলাদেশ
  • ক্রেন সংকটে থমকে বেনাপোল বন্দর: ব্যাহত আমদানি বাণিজ্য, ক্ষতির মুখে ব্যবসায়ীরা