মঙ্গলবার, নভেম্বর ২৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় কমিউনিটি পুলিশিং ডে পালিত

“পুলিশিই জনতা জনতাই পুলিশ ও কমিউনিটি পুলিশিংয়ের মূলমন্ত্র শান্তি-শৃঙ্খলা সর্বত্র” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সর্বস্তরের হাজার হাজার মানুষের স্বতস্ফুর্ত অংশগ্রহণে সাতক্ষীরায় কমিউনিটি পুলিশিং ডে ২০২২ পালিত হয়েছে।

শনিবার (২৯ অক্টোবর) সকাল ১০টায় জেলা পুলিশ ও কমিউনিটি পুলিশিং কমিটি সাতক্ষীরার আয়োজনে শহরের পাকাপোল হতে একটি বণ্যাঢ্য রালি বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে সাতক্ষীরা শহিদ আব্দুর রাজ্জাক পার্কে আলোচনা সভায় গিয়ে মিলিত হয়।

সাতক্ষীরা জেলা পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান এঁর সভাপতিত্বে বেলুন-ফেস্টুন উড়িয়ে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য এ্যাড. মুস্তফা লুৎফুল্লাহ।

প্রধান অতিথির বক্তব্যে এ্যাড. মুস্তফা লুৎফুল্লাহ এমপি বলেন, “জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় আছে বলেই দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত আছে। দেশের আইন শৃঙ্খলা রক্ষার্তে জীবনের ঝুকি নিয়ে জঙ্গি-সন্ত্রাস ও মাদক মুক্ত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে বাংলাদেশ পুলিশ।”

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডা. আবুল কালাম বাবলা।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক তানজিল্লুর রহমান, সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোশাররফ হোসেন মশু, সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আমানুল্লাহ আল-হাদী, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. সজীব খান, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি মমতাজ আহমেদ বাপ্পী, নবাগত সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ আবু জিয়াদ আলম খান, কলারোয়া পৌরসভার মেয়র মনিরুজ্জামান বুলবুল, কলারোয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি শেখ ফিরোজ আহমেদ স্বপন, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জাতীয় মহিলা সংস্থা সাতক্ষীরা জেলা শাখার চেয়ারম্যান জ্যোৎস্না আরা, খলিলনগর ইউপি চেয়ারম্যান প্রভাষক প্রণব ঘোষ বাবলু প্রমুখ। আলোচনা সভা শেষে কমিউনিটি পুলিশিং ডে ২০২২ এর কেক কাটেন অতিথিবৃন্দ।

এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক ডা. মো. মনোয়ার হোসেন, সদস্য বিশ্বনাথ ঘোষ, সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী সুজন, সাতক্ষীরা পৌরসভার প্যানেল মেয়র কাজী ফিরোজ হাসান, পৌর কাউন্সিলর শেখ শফিক-উদ-দৌলা সাগর, মহিলা কাউন্সিলর রাবেয়া পারভীন, জেলা ছাত্রলীগের সভাপতি এসএম আশিকুর রহমান আশিক, বৈকারী ইউপি চেয়ারম্যান আবু মো. মোস্তফা কামাল, ফিংড়ী ইউপি চেয়ারম্যান মো. লুৎফর রহমান, ভোমরা ইউপি চেয়ারম্যান ইসরাইল গাজী, পৌর আওয়ামী লীগ নেতা খন্দকার আরিফ হাসান প্রিন্স, জেলা কৃষকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এস.এম রেজাউল ইসলাম, সদর উপজেলা যুবলীগের সহ-সভাপতি ইনজামামুল হক ইনজা, জেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রওশানারা রুবি, সোনিয়া পারভীন শাপলা, দপ্তর সম্পাদক তহমিনা ইসলাম সিম্মি প্রমুখ।

সাতক্ষীরায় কমিউনিটি পুলিশিং ডে ২০২২ অনুষ্ঠানে ভাল কাজের স্বীকৃতিস্বরুপ শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং কর্মকর্তার পুরস্কার ক্রেস্ট ও সনদ পেয়েছেন এস.আই আসিফ মাহমুদ এবং শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং সদস্য পুরস্কার পেয়েছেন কমিউনিটি পুলিশিং কমিটির সদস্য বিশ্বনাথ ঘোষ।

এসময় সাতক্ষীরার উর্দ্ধতন পুলিশ কর্মকর্তা, সকল থানার অফিসার ইনচার্জ, কমিউনিটি পুলিশিংয়ের সদস্য, বিভিন্ন উপজেলার জনপ্রতিনিধি, জেলার বিভিন্ন সামাজিক ও পেশাজীবী প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ এবং প্রিন্ট্র ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জাতীয় মহিলা সংস্থা সাতক্ষীরা জেলা শাখার চেয়ারম্যান জ্যোৎস্না আরা ও তালা থানার সাব ইন্সপেক্টর আবু কাউছার।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় সমাজসেবা কার্যালয় পরিদর্শনে উপ-পরিচালক

সাতক্ষীরা সদর উপজেলা সমাজসেবা কার্যালয় আকস্মিক পরিদর্শন করেছেন সমাজসেবা অধিদপ্তর সাতক্ষীরার উপ-পরিচালকবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জাতীয়তাবাদী ক্রীড়া দলের উদ্যোগে তারেক রহমানের ৬২তম জন্মদিন পালন

প্রধানমন্ত্রী দেশনায়ক তারেক রহমানের ৬২ তম জন্মদিন পালিত হয়েছে। সোমবার (২৩ নভেম্বর)বিস্তারিত পড়ুন

সাতক্ষীরা আদালত চত্বরে বোমা সদৃশ বস্তু উদ্ধার, আতঙ্কে সাধারণ মানুষ

সাতক্ষীরা জেলা আদালত চত্বরে কালো কসটেপে মোড়ানো ক্রিকেট বল আকৃতির বোমা সদৃশবিস্তারিত পড়ুন

  • কেন্দ্রীয় শ্রমিক দলের নবগঠিত আহ্বায়ক কমিটিকে স্বাগত জানিয়ে সাতক্ষীরায় জেলা শ্রমিক দলের আনন্দ মিছিল
  • সাতক্ষীরা আদালত চত্বরে দৃষ্টিপ্রতিবন্ধী ক্যালেন্ডার বিক্রেতার টাকা নিয়ে প্রতারণার অভিযোগ
  • সাতক্ষীরা সদরের নতুন ইউএনও’কে ডিবি গার্লস স্কুলের শুভেচ্ছা, শিক্ষার মানোন্নয়নে আশাবাদ
  • হঠাৎ সাতক্ষীরার ডি.বি. হাইস্কুল পরিদর্শনে যশোর শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক
  • সাতক্ষীরায় এসিড সারভাইভরদের সংগঠনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরা মেডিকেল কলেজ ছাত্রদলের কমিটি ঘোষণা: সভাপতি শিহাব, সম্পাদক সিরাজুম মুনির
  • সাতক্ষীরা সরকারি কলেজ প্রাঙ্গণে স্থায়ী ডাস্টবিন ও সচেতনতামূলক ব্যানার স্থাপন
  • সাতক্ষীরা সরকারি পলিটেকনিকে নবীনদের বরণ, ১৪ শিক্ষার্থী পেল সম্মাননা
  • সাতক্ষীরায় ল স্টুডেন্টস ফোরামের প্রতিষ্ঠা বার্ষিকী পালন
  • সাতক্ষীরায় আওয়ামী লীগ নেতা, এমপি রবির ঘনিষ্ঠ সহযোগী ডাবলু গ্রেফতার
  • নড়াইলে জাসাস নেতাসহ দুই হত্যার প্রতিবাদে সাতক্ষীরায় জাসাসের মানববন্ধন
  • সাতক্ষীরা কাউন্টার ট্রাফিকিং নেটওয়ার্ক এর রিফ্রেশার প্রশিক্ষণ অনুষ্ঠিত