সোমবার, নভেম্বর ২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বেনাপোল বন্দরে ভারত-বাংলাদেশ ট্রাক শ্রমিকদের মাঝে মাস্ক বিতরণ

বেনাপোল স্থলবন্দরে আমদানি-রফতানি পণ্যবাহী ভারত ও বাংলাদেশী ৫ শতাধিক ট্রাক চালক, শ্রমিক ও পথচারীদের মাঝে মাাস্ক বিতরণ করেছেন যশোর জেলা ঝিকরগাছা ট্রাক ও ট্যাংক লরী শ্রমিক ইউনিয়নের সদস্যরা।

সোমবার (২৪ আগস্ট) দুপুরে বেনাপোল বন্দরের বাইপাস সড়কে শ্রমিক ও পথচারীদের মাঝে এই মাস্ক বিতরণ করা হয়।

যশোর ঝিকরগাছা ট্রাক ও ট্যাংক লরী শ্রমিক ইউনিয়নের বেনাপোল শাখার সভাপতি শহিদুল ইসলাম জানান, বেনাপোল বন্দর দিয়ে প্রতিদিন প্রায় ৪ শতাধিক ট্রাক পণ্য নিয়ে ভারত থেকে বেনাপোল বন্দরে আসে। বেনাপোল বন্দর থেকেও রফতানি পণ্য নিয়ে দেড় শতাধিক ট্রাক যাচ্ছে ভারতের পেট্রাপোল বন্দরে। এসব চালকদের করোণা ঝুকি এড়াতে তাদের মাঝে এই মাস্ক বিতরণ করা হয়।

আগামিতে তাদের এই সেবা কার্যক্রম অব্যহত থাকবে বলে জানান তিনি।

ভারতীয় ও বাংলাদেশি ট্রাক চালকেরা জানান, করোনার সময়ে বেনাপোল বন্দরে শ্রমিক সংগঠনের পক্ষ থেকে তাদের মাঝে এ ধরণের মানবিক সহযোগীতা পেয়ে কৃতজ্ঞ।

মাস্ক বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যশোর জেলা ঝিকরগাছা ট্রাক-ট্রাংক লরী শ্রমিক ইউনিয়নের বেনাপোল শাখার সভাপতি শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, সহ সাধারণ সম্পাদক বাবলুর রহমান বাবু প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

যশোর বোর্ডে ১৬ প্রতিষ্ঠানের সবাই ফেল, ৩ কলেজে শতভাগ পাস

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় যশোর শিক্ষা বোর্ডের অধীন ১৬টি শিক্ষাপ্রতিষ্ঠানেরবিস্তারিত পড়ুন

ঔষধি গাছ চাষে বাড়তি আয়ের সুযোগ: সবুজ পাতার আড়ালে সচ্ছলতার হাতছানি

মিঠুন সরকার, কৃষি প্রতিবেদক: প্রচলিত ফসল চাষের গণ্ডি পেরিয়ে দেশের কৃষকরা এখনবিস্তারিত পড়ুন

যশোরে দুই হাজার পিস ইয়াবাসহ দুই কারবারি গ্রেপ্তার: জব্দ প্রাইভেটকার

​যশোরে দুই হাজার পিস ইয়াবাসহ ইয়াছিন গাজী (২৬) ও আব্দুল গফ্ফার (৩০)বিস্তারিত পড়ুন

  • থানা থেকে এক কিলোমিটার দূরে মাদকের স্বর্গরাজ্য শার্শার ত্রিমোহনী
  • ডিএনএ পরীক্ষায় পরিচয় নিশ্চিত, মণিরামপুরে ফিরছে আগুনে নিহত একই পরিবারের চারজনের মরদেহ
  • যশোরের রাজগঞ্জে পিকআপের ধাক্কায় প্রাণ গেল মা-ছেলের
  • ছুটি শেষে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু
  • ৪১ বছরের শিক্ষকতা জীবনে ছুটি নিয়েছিলেন মাত্র ৮ দিন, না ফেরার দেশে ‘ওমর স্যার’
  • যশোরের রাজগঞ্জে বিষপানের পর বাঁওড়ে ঝাঁপ, যুবকের মৃত্যু
  • যশোরের মণিরামপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু
  • কক্সবাজারের রিসোর্টে আগুন, দুই মেয়েসহ যশোরের দম্পতির মৃত্যু
  • বেনাপোলে বিদেশি পিস্তল ও গুলিসহ যুবক আটক
  • মুরগিবাহী ভ্যানের ছাউনিতে মিললো পিস্তল-গুলি, আটক ভ্যানচালক
  • চাহিদার চেয়ে ১ কোটি টন বেশি চাল উৎপাদন
  • শার্শা থেকে কলারোয়া সীমান্তে মাদক নেটওয়ার্কের বিস্তার, আলোচনায় আমজাদ