বৃহস্পতিবার, আগস্ট ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত আসিফে’র কবর জিয়ারতে সাতক্ষীরার ডিসি, এসপি

দেবহাটা প্রতিনিধি: কোটা সংস্কার আন্দোলনে ঢাকায় নিহত শিক্ষার্থী আসিফ হাসানের কবর জিয়ারত করলেন সাতক্ষীরা জেলা প্রশাসক হুমায়ুন কবির ও জেলা পুলিশ সুপার মতিউর রহমান সিদ্দিকী।

মঙ্গলবার (১৩ আগস্ট) বেলা ১১ টায় নিহত শিক্ষার্থীর কবর জিয়ারত ও পরিবারের সাথে সাক্ষাৎ করেন এ দুই কর্মকর্তা। এসময় দেবহাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান আল ফেরদাউস আলফা, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান, দেবহাটা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার ফজলুল হক, দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) সেখ মাহমুদ হোসেন, সহকারী কমিশনার (ভ‚মি) মোঃ শরীফ নেওয়াজ, উপজেলা ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, মহিলা ভাইস চেয়ারম্যান জিএম স্পর্শ, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কারী ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কারীদের পক্ষ থেকে দোয়া মোনাজাত ও আত্মার মাগফিরাত কামনা করা হয়।

পরে সাতক্ষীরা জেলা প্রশাসক হুমায়ুন কবির ও জেলা পুলিশ সুপার মতিউর রহমান সিদ্দিকী শিক্ষার্থী আসিফ হাসানের কবর জিয়ারত করে তার পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ করেন।

এসময় জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপার আসিফের পরিবারকে বলেন, আসিফ নেই কিন্তু আমরা তো আছি। যে কোন প্রয়োজনে প্রথমে মহান আল্লাহকে স্মরণ করবেন। তারপর সরাসরি আমার (ডিসি) অফিসে জানাবেন। আমরা আপনাদের পাশে ছিলাম। আপনাদের সাথে আছি। আপনারা ভুলবেন না আপনারা একা নন। আমরা সব সময় আপনাদের সেবায় নিয়োজিত থাকব। আপনার ছেলে আজ রক্ত দিয়ে দেশকে মুক্ত করে গেছে।

এসময় জেলা প্রশাসক আরো বলে সাতক্ষীরা শহরের খুলনা মোড় চত্বরকে আসিফ চত্বর ঘোষনা দেওয়া হয়েছে। জেলা প্রশাসনের মাধ্যমে খুব দ্রæত কাগজপত্র রেডি করা হবে।

একই রকম সংবাদ সমূহ

দেবহাটায় অনিকেত আলাম ফাউন্ডেশনের উদ্যোগে ৪শ পরিবারে লিচুর চারা বিতরণ

সাতক্ষীরার দেবহাটা উপজেলায় পরিবেশ সংরক্ষণ ও সবুজায়ন কর্মসূচির অংশ হিসেবে অনিকেত আলামবিস্তারিত পড়ুন

দেবহাটায় নিষিদ্ধ ছাত্রলীগের প্রকাশ্যে কার্যক্রম পরিচালনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

দেবহাটা প্রতিনিধি: সাতক্ষীরার দেবহাটায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের প্রকাশ্যে কার্যক্রম পরিচালনার প্রতিবাদে বিক্ষোভবিস্তারিত পড়ুন

দেবহাটায় জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

দেবহাটা প্রতিনিধি: ‘রূপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’এই প্রতিপাদ্যকে সামনে রেখেবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় চার শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ পরীক্ষার্থী ফেল
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • ঢাকাস্থ দেবহাটা উপজেলা সমিতির পূর্ণাঙ্গ কমিটি গঠন
  • দেবহাটায় বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শাহাজাহান মাস্টারের মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা
  • দেবহাটায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক রচনা ও বিতর্ক প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ
  • সাতক্ষীরায় শহীদ জায়েদার ২৮তম শাহাদাত বার্ষিকীতে ভূমিহীন সমাবেশ অনুষ্ঠিত
  • শিশুশ্রমমুক্ত উপজেলা গড়তে দেবহাটায় সমঝোতা স্মারক
  • দেবহাটায় আমাদের টিম’র ২০হাজার খেজুর বীজ ও তালা গাছ রোপন
  • ব্ল্যাকমেইল করে কিশোরীকে একাধিকবার ধর্ষণ, অভিযুক্ত আটক করে পুলিশে দিল গ্রামবাসী
  • দেবহাটায় পুওর ওয়েলফেয়ার ফোরাম (পফ) এর সভা
  • দেবহাটায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পাইন উপলক্ষে এ্যাডভোকেসী ও পরিকল্পনা সভা
  • সাতক্ষীরার গ্রাহকরা ১ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে বাঁচবে ৩০৪ কোটি টাকা