শনিবার, জুলাই ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ভবদহের জলাবদ্ধতা নিরসনে টিআরএম’র বিকল্প নেই : প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য

ভবদহের জলাবদ্ধতা নিরসনে টিআরএম প্রকল্পের বিকল্প আর কিছু হতে পারে না। বার বার নদী খনন করলেও পানিতে পলির অংশ বেশী থাকায় পূনরায় ভরাট হচ্ছে নদী। জনগণের টাকা নদী খনন প্রকল্পে ব্যয় না করে ভবদহের জলাবদ্ধতা নিরসেনে স্থায়ী সমাধান হিসেবে টিআরএম (টাইডাল রিভার ম্যানেজমেন্ট) প্রকল্প চালু করতে হবে।
একই সাথে ভবদহ এলাকার পানি ভৈরব নদীতে প্রবাহের জন্য আমডাঙ্গা খাল খনন প্রয়োজন বলে মনে করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য এমপি।

বুধবার বিকালে যশোরের অভয়নগর উপজেলার ভবদহের ২১ ভেন্ট স্লুইচ গেট চত্বরে ভবদহের জলাবদ্ধতা নিরসন শীর্ষক এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ভবদহ জলাবদ্ধতা নিরসন আন্দোলন কমিটির আয়োজনে অনুষ্ঠিত মতবিনিময় সভার সভাপতিত্ব করেন আন্দোলন কমিটির আহ্বায়ক ও অভয়নগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব এনামুল হক বাবুল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যশোর জেলা প্রশাসক মো. তমিজুল ইসলাম খান, যশোর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী তাওহিদুল ইসলাম, অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল হুসেইন খাঁন, মণিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ জাকির হোসেন, সহকারী কমিশনার (ভূমি) কেএম রফিকুল ইসলাম।

এছাড়া মতামত প্রকাশ করেন আন্দোলন কমিটির নেতা সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব কামরুজ্জামান, পায়রা ইউপি চেয়ারম্যান বিষ্ণুপদ দত্ত, সুন্দলী ইউপি চেয়ারম্যান বিকাশ রায় কপিল, মনোহরপুর ইউপি চেয়ারম্যান মশিউর রহমান প্রমুখ।

সভার সভাপতি আলহাজ্ব এনামুল হক বাবুল বলেন, ভবদহকে হাতিয়ার করে লুটপাট নয়, জলাবদ্ধার স্থায়ী সমাধান করতে হবে। টিআরএম প্রকল্প বাস্তবায়ন ও আমডাঙ্গা খালের প্রতি পানি উন্নয়ন বোর্ডের নজরদারী বাড়াতে হবে।

পরে নেতৃবৃন্দ ভবদহের ২১ ভেন্ট স্লুইচ গেটের দুই পাশে ২৪ লাখ টাকা ব্যয়ে চারশত মিটার নদী খনন কাজ এবং মশিয়াহাটী গ্রামসহ বিভিন্ন জলাবদ্ধ এলাকা পরিদর্শন করেন।

একই রকম সংবাদ সমূহ

রাজগঞ্জ-পুলেরহাট সড়কে পিকআপের বেপরোয়া গতি : আতঙ্কে পথচারী, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

হেলাল উদ্দিন, রাজগঞ্জ : যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জ-পুলেরহাট সড়কে মাছ বহনকারী পিকআপবিস্তারিত পড়ুন

রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ে জুলাই শহিদ দিবস উপলক্ষে স্মরণসভা ও দোয়া

হেলাল উদ্দিন, রাজগঞ্জ : “এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” প্রতিপাদ্যকে সামনে রেখেবিস্তারিত পড়ুন

ঝিকরগাছায় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগ!

মিঠুন সরকার: যশোরের ঝিকরগাছা উপজেলার জয়রামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকবিস্তারিত পড়ুন

  • অতিভারী বৃষ্টিতে ঝাঁপা বাওড়ের মাছ খালে ভেসে যাচ্ছে, দুই কোটি টাকার ক্ষতির আশঙ্কা
  • বৃষ্টিভেজা মাঠে আর্জেন্টিনা-ব্রাজিলের লড়াই, ফুটবল উৎসবে মাতল রাজগঞ্জের ক্ষুদে শিক্ষার্থীরা
  • যশোরের মণিরামপুরে দেড় মাসে বিদ্যুৎস্পৃষ্টে ৯ জনের মৃত্যু
  • খাদ্যের সন্ধানে যশোরের রাজগঞ্জে একসাথে ১৫টি হনুমান!
  • শিক্ষার গৌরব ও সাফল্যের ধারাবাহিকতায় অনন্য যশোরের রাজগঞ্জ হাইস্কুল
  • মণিরামপুরে বিদ্যুৎস্পৃষ্টে ব্যবসায়ীর মৃত্যু
  • যশোরের রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ে গাছের চারা রোপণ
  • জাহিদ হাসান টুকুনের সুস্থতায় রাজগঞ্জ প্রেসক্লাবের দোয়া কামনা
  • ভারতে বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে দেশে ফিরেছে ৫০জন নারী-পুরুষ
  • মণিরামপুরে স্কুলছাত্রী ধর্ষণের অভিযোগে মামলা, অভিযুক্ত আটক
  • বেনাপোল-মোংলা রেলপথে ৩ লাখ দেশি খেজুরের আঁটি ছড়িয়ে ইতিহাস
  • ‘ভুতুড়ে’ বিদ্যুৎ বিল নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী