শনিবার, আগস্ট ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ভারতের উপহারের চতুর্থ চালানের আরও ২৯টি অ্যাম্বুলেন্স বেনাপোল বন্দরে

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গত মার্চ মাসে বাংলাদেশ সফরে এসে করোনা মোকাবিলার যৌথ প্রচেষ্টায় লাইফ সাপোর্ট ১০৯টি অ্যাম্বুলেন্স উপহারের ঘোষণা দেন।

ওই ঘোষনা অনুযায়ী উপহারের চতুর্থ চালানের ২৯টি অ্যাম্বুলেন্স রবিবার (১২ সেপ্টেম্বর) বিকাল ৫টার সময় বেনাপোল বন্দর দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে।

কাস্টমসের ছাড়পত্র পাওয়ার পর অ্যাম্বুলেন্স গুলো বেনাপোল বন্দর হয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হবে।

ভারতীয় হাইকমিশন সূত্রে জানা যায়,, চলতি বছরের ২৬-২৭ মার্চ বাংলাদেশ সফরকালে করোনা মহামারি মোকাবিলার বাংলাদেশ সরকারকে ১০৯টি লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স উপহার দেয়ার ঘোষণা দেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এরই অংশ হিসেবে ২৯টি অ্যাম্বুলেন্স রবিবার দেশে এসেছে।

এর আগে ভারত সরকারের উপহারের প্রথম চালানের একটি অ্যাম্বুলেন্স গত ২১ মার্চ দেশে আসে। দ্বিতীয় চালান আসে শুক্রবার (৬ আগস্ট), তৃতীয় চালান আসে বৃহস্পতি বার (২৬ আগস্ট)। উপহার হিসেবে আসা এসব অ্যাম্বুলেন্সে ভেন্টিলেশন সুবিধা রয়েছে।

বেনাপোল কাস্টমসের কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা স্বপন কুমার দাস জানান, ভারত সরকারের উপহার দেয়া ২৯টি অ্যাম্বুলেন্স বেনাপোল বন্দর এসেছে রবিবার (১২ সেপ্টেম্বর) বিকাল ৫টায়। খুব তাড়াতাড়ি কাস্টমসের আনুষ্ঠানিকতা শেষ করা হবে।

সিঅ্যান্ডএফ উত্তরা মটরের প্রতিনিধি মেহেদী হাসান জানান, ভারত সরকারের উপহারের ২৯টি অ্যাম্বুলেন্স এর কাগজপত্র কাস্টমসে দেয়া হয়েছে।

বেনাপোল বন্দরের সহকারী উপপরিচালক আতিকুল রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ভারত সরকারের উপহারের ২৯টি অ্যাম্বুলেন্স বন্দরে রাখা হয়েছে। খুব দ্রুত ঢাকায় পাঠানোর জন্য বন্দর ও কাস্টমস এর আনুষ্ঠানিকতা শেষ করা হবে।

১০৯টি এ্যাম্বুলেন্সের মধ্যে এ পর্যন্ত ১০০টি দেশে এসেছে। বাকি ৯টি খুব দ্রুত আসবে বলে তিনি জানান।

একই রকম সংবাদ সমূহ

জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বুধবার সকাল থেকে দেশের সর্ববৃহৎ বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়েবিস্তারিত পড়ুন

গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন

নাসিব হাসান রিয়ান। প্রতিভাবান টগবগে যুবক। অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক।বিস্তারিত পড়ুন

ভারতে যাওয়ার সময় টাঙ্গাইলের আওয়ামীলীগ নেতা বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার

যশোরের বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন দিয়ে ভারত যাওয়ার সময় টাঙ্গাইলের একজন ইউপিবিস্তারিত পড়ুন

  • বাজার নিয়ন্ত্রনে বেনাপোল স্থলন্দর দিয়ে কাঁচাঝাল আমদানি
  • মণিরামপুরে নারী ও শিশু নির্যাতন মামলার প্রধান আসামি গ্রেফতার
  • রাজগঞ্জে হোটেলগুলোতে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও বিক্রি : ঝুঁকিতে জনস্বাস্থ্য
  • যশোরের রাজগঞ্জের মোবারকপুরে প্রকাশ্যে জুয়ার আসর! মিলছে না প্রতিকার
  • মণিরামপুরের জালঝাড়া বাজারে সড়ক দুর্ঘটনায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মৃ*ত্যু
  • ‘মানসিক অসুস্থ’ কন্যার আচরণে এমপির বাড়িতে হামলা গ্রহণযোগ্য নয়: জামায়াত
  • শিশু আরাফাতের জীবন বাঁচাতে মানবিক সহায়তার আবেদন
  • শার্শায় ৬ বছরের শিশুকে ধর্ষন চেষ্টায় অভিযুক্ত আটক
  • যশোরের রাজগঞ্জে বাওড় থেকে ভ্যানচালকের ভাসমান মরদেহ উদ্ধার
  • যশোরে অর্ধকোটি টাকার স্বর্ণের বারসহ সাতক্ষীরার সুমন আটক
  • রোদ-বৃষ্টি-ঝড়ে থেমে নেই যশোরের মনিরামপুরের কৃষকদের কর্মযজ্ঞতা
  • বেনাপোল কাস্টমসের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ১০ হাজার ৫৮৮ কোটি টাকা