রবিবার, অক্টোবর ১১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ভারতের সাবেক কেন্দ্রীয় মন্ত্রী যশোবন্ত সিং আর নেই

ভারতের সাবেক কেন্দ্রীয় মন্ত্রী ও সিনিয়র বিজেপি নেতা যশোবন্ত সিং আর নেই। রবিবার সকাল ৬টা ৫৫ মিনিট নাগাদ দিল্লির আর্মি হসপিটাল রিসার্চ অ্যান্ড রেফারেল হাসপাতালে তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর।

হাসপাতাল সূত্রে খবর, শারীরিক অসুস্থতা (সেপসিস উইথ মাল্টিঅর্গান ডিসফাংশন সিনড্রোম) নিয়ে গত ২৫ জুন সেনা হাসপাতালে ভর্তি করানো হয় তাকে। এদিন সকালেই হঠাৎ করে হৃদরোগে আক্রান্ত হন তিনি। যদিও তার শরীরে কোভিড-১৯ ধরা পড়েনি।

১৯৩৮ সালের ৩ জানুয়ারি রাজস্থানের বারমার জেলার যশোল নামক গ্রামে জন্মগ্রহণ করেন যশোবন্ত সিং। সম্ভ্রান্ত রাজপুত পরিবারের সদস্য যশোবন্ত ১৯৫০ থেকে ৬০ সাল ভারতীয় সেনাবাহিনীতেও কর্মরত ছিলেন। যদিও রাজনীতির টানে সেনাবাহিনীর চাকরি থেকে পদত্যাগ করেন তিনি। বিজেপির প্রতিষ্ঠাতা সদস্যের অন্যতম ব্যক্তি ছিলেন তিনি।

ভারতের দীর্ঘসময় ধরে থাকা সংসদ সদস্যদের মধ্যে তিনি ছিলেন অন্যতম। ১৯৮০ সাল থেকে ২০১৪-দীর্ঘ ৩৪ বছর ধরেন তিনি সাংসদ ছিলেন। ২০০৯ থেকে ২০১৪ সাল পর্যন্ত ছিলেন পশ্চিমবঙ্গের দার্জিলিং লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ। ভারতের পররাষ্ট্র, প্রতিরক্ষা ও অর্থ মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন। ১৯৯৮-৯৯ পর্যন্ত দেশটির প্ল্যানিং কমিশনের ডেপুটি চেয়ারম্যানের পদেও ছিলেন তিনি। তুখোড় এই রাজনীতিবিদ একাধিক বইও লিখেছিলেন।
তার মৃত্যুতে শোকজ্ঞাপন করেছেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোভিন্দ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, পররাষ্ট্রমন্ত্রী এস.জয়শঙ্কর, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, বস্ত্রমন্ত্রী স্মৃতি ইরানি।

টুইট করে মোদি লিখেছেন ‘যশোবন্তজি প্রথমে একজন সৈনিক হিসেবে এবং পরে রাজনীতির সঙ্গে যুক্ত থেকে আমাদের দেশকে অত্যন্ত নিষ্ঠার সঙ্গে সেবা করেছেন। তিনি সাবেক প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর শাসনকালে কেন্দ্রে বিভিন্ন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব সামলেছেন এবং বিশ্ব অর্থনীতি থেকে শুরু করে পররাষ্ট্র, প্রতিরক্ষা-সর্বত্র নিজের প্রভাব রেখে গেছেন। তার মৃত্যুতে গভীরভাবে মর্মাহত।’

একই রকম সংবাদ সমূহ

রিয়াদ বিমানবন্দরে হামলা, আহত ৪ বাংলাদেশি আইসিইউতে

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুতিদের হামলায় দুইজন বাংলাদেশিবিস্তারিত পড়ুন

সৌদি আরবের বিমানবন্দরে হামলার কঠোর নিন্দা জানাল বাংলাদেশ

সৌদি আরবে বিমানবন্দরসহ বেসামরিক স্থাপনায় হুথিদের সাম্প্রতিক হামলার কঠোর নিন্দা জানিয়েছে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

নিদালের মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচার করবে যুক্তরাষ্ট্র, কেন এমন সিদ্ধান্ত?

২০০৯ সালে যুক্তরাষ্ট্রের ফোর্ট হুড সামরিক ঘাঁটিতে ১৩ জন নিরস্ত্র সেনাকে নির্বিচারেবিস্তারিত পড়ুন

  • গাজাবাসীদের পক্ষে লড়াই করা শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই
  • ১৬ বছরের নির্যাতন-নিপীড়ন গুম-খুনের চিত্র তুলে ধরলেন আইনমন্ত্রী
  • বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকার আর নেই
  • পোস্টাল ভোটিং শুরু করতে বাংলাদেশের সহায়তা নেবে নেপাল
  • বিদায়ী ম্যাচে হলুদ-লালকার্ড ও বল পেলেন মেসি!
  • ইতালিতে ১ লাখ ৬৫ হাজার ৮৫০ বিদেশি কর্মী নেওয়ার ঘোষণা, আবেদন যেভাবে
  • সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য না দি‌লে ভিসা প্রত্যাখ্যান হ‌তে পা‌রে : মার্কিন দূতাবাসের বার্তা
  • চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী
  • ট্রাম্পের নৈশভোজের উচ্ছ্বসিত ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী
  • শিশুদের সুন্দর ভবিষ্যৎ গড়তে এক মঞ্চে মেলানিয়া ট্রাম্প ও জুবাইদা রহমান
  • মক্কার মসজিদে আত্মঘাতী হামলার ভুয়া খবর, আটক ১
  • ৭ মাসে বিদেশে গেছে ৪ লাখ ৩৪ হাজার কর্মী : প্রবাসী কল্যাণমন্ত্রী