রবিবার, আগস্ট ৩০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ভারতে প্রতিদিন ধর্ষণের শিকার ৮৭ জন নারী

ভারতে ২০১৯ সালে প্রতিদিন গড়ে ৮৭টি করে ধর্ষণের মামলা রেকর্ড হয়েছে। সবমিলিয়ে পুরো দেশে নারীদের ওপর নথিভুক্ত অপরাধের সংখ্যা ছিল ৪ লাখ ৫ হাজার ৮৬১টি। ২০১৮ সালের পরিসংখ্যান অনুযায়ী, নারীদের বিরুদ্ধে অপরাধের ঘটনা ৭ শতাংশের বেশি বৃদ্ধি পেয়েছে।

মঙ্গলবার কেন্দ্রের প্রকাশিত পরিসংখ্যানে এমন তথ্য সামনে এসেছে।

ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর (এনসিআরবি) তথ্য অনুযায়ী, ২০১৮ সালে মেয়েদের বিরুদ্ধে অপরাধের ৩ লাখ ৭৮ হাজার ২৩৬টি মামলা হয়েছিল।

ওই রিপোর্ট অনুযায়ী, ২০১৯ সালে পুরো দেশে ৩২ হাজার ৩৩টি ধর্ষণের মামলা হয়েছে। নারীদের বিরুদ্ধে যত অপরাধের ঘটনা ঘটেছে তার ৭.৩ শতাংশই ধর্ষণ মামলা।

২০১৮ সালে ভারতে ধর্ষণের মামলার সংখ্যা ছিল ৩৩ হাজার ৩৫৬। ২০১৭ সালে নথিভুক্ত ধর্ষণের ঘটনা ঘটেছিল ৩২ হাজার ৫৫৯টি।

জাতীয় অপরাধ রেকর্ডস ব্যুরোর এই পরিসংখ্যানে পরিষ্কার যে, মেয়েদের বিরুদ্ধে অপরাধের ঘটনা উল্লেখযোগ্য হারে বাড়লেও ভারতে ধর্ষণের মামলা তার আগের দু’টি বছরের তুলনায় কিছুটা কমেছে।

২০১৯ সালে উল্লেখিত মামলার অধিকাংশই নথিভুক্ত হয়েছে ভারতীয় দণ্ডবিধির (আইপিসি) আওতায়। এর মধ্যে শ্বশুরবাড়িতে বধূ-নির্যাতনের ঘটনা ঘটেছে ৩০.৯ শতাংশ।

অন্যান্য ক্ষেত্রে নারীদের উপর নির্যাতনের ঘটনা ঘটেছে ২১.৮ শতাংশ। নারী অপহরণের ঘটনা ১৭.৯ শতাংশ। ২০১৯ সালে প্রতি ১ লাখ নারীর ওপর অপরাধের হার ৬২.৪ শতাংশ। ২০১৮ সালে ছিল ৫৮.৮ শতাংশ।

শুধু নারীদের উপরই নয়, এনসিআরবির ‌‌‘ক্রাইমস ইন ইন্ডিয়া-২০১৯’ রিপোর্ট অনুযায়ী, শিশুদের বিরুদ্ধে অপরাধের ঘটনাও ভারতে বেড়েছে।

২০১৯ সালে শিশুদের বিরুদ্ধে ১.৪৮ লাখ অপরাধের মামলা নথিভুক্ত হয়েছে।

এর মধ্যে ৪৬.৬ শতাংশ ঘটনাই হলো অপহরণের অভিযোগ। ৩৫.৩ শতাংশ ক্ষেত্রে যৌন নিগ্রহের অভিযোগ উঠেছে। ২০১৮ সালের সঙ্গে তুলনা করলে, ২০১৯-এ শিশুদের বিরুদ্ধে অপরাধের ঘটনা ৪.৫ শতাংশ বেড়েছে।

কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আওতায় কাজ করে ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো। পুরো দেশ থেকে বিভিন্ন অপরাধের তথ্য সংগ্রহ করে রিপোর্ট তৈরি করা হয়।

একই রকম সংবাদ সমূহ

নেপাল-তিব্বত সীমান্তে আকস্মিক বন্যায় মৃত্যু বেড়ে ৭৫০

নেপাল ও তিব্বতের সীমান্তবর্তী এলাকায় আকস্মিক বন্যায় এখন পর্যন্ত অন্তত ৭৫০ জনেরবিস্তারিত পড়ুন

বন্যার স্রোত আসতে দেখেই ছুটির ঘণ্টা, প্রধান শিক্ষকের দূরদর্শিতায় রক্ষা পেল ১৬৪৩ শিক্ষার্থীর প্রাণ

নেপালের এই মহাবিপর্যয়ের মাঝেও স্বর্গদূত রূপে আবির্ভুত হয়েছিলেন কেউ কেউ। তাদেরেই একজনবিস্তারিত পড়ুন

দিল্লিতে আওয়ামী লীগ সংশ্লিষ্টদের সেমিনারের চেষ্টা, মিলল না অনুমতি

সাউথ এশিয়ার ফরেইন করেসপন্ডেন্টস ক্লাবের (এফসিসি) আয়োজনে ফের ভারতের নয়াদিল্লিতে একটি আন্তর্জাতিকবিস্তারিত পড়ুন

  • যেখানে ট্রাম্প সেখানেই পুতিন-শি, মিশর-মরক্কো-সুদানে হচ্ছে কী?
  • নেপালের রাসুয়ায় দেখার কী আছে, সেখানে এত পর্যটক যায় কেন?
  • হরমুজ প্রণালি চালু করতে নতুন যেসব শর্ত দিল ইরান
  • চীন-বাংলাদেশ ভোকেশনাল এডুকেশন, ট্রেনিং অ্যান্ড রিসার্চ সেন্টার প্রতিষ্ঠায় এমওইউ স্বাক্ষর
  • রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন
  • নেপালে মৃতের সংখ্যা বেড়ে ৫৩৮
  • বাংলাদেশের মক্কা চুক্তিতে যোগদান নিয়ে ভারতের এত মাথাব্যথা কেন?
  • নেপালে নিহত বেড়ে ৩৩০, নিখোঁজদের সন্ধানে চলছে অভিযান
  • শিক্ষা খাতে বাংলাদেশ-চীন সংযোগে বাড়বে কর্মসংস্থান ও পেশাগত সম্ভাবনা : মাহ্দী আমিন
  • নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধসে প্রাণহানির ঘটনায় রাষ্ট্রপতির শোক
  • নেপালে ভয়াবহ বন্যা: হঠাৎ এত পানি এলো কোথা থেকে?
  • বিনা খরচে মালয়েশিয়ায় ১০ হাজার কর্মী পাঠাবে সরকার