বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ভাস্কর্য ভেবে কুমিরের মাথায় উঠে সেলফি, অতঃপর…

ডোবায় বড় সাইজের একটি কুমিরের ‘ভাস্কর্য’ ভাসছে ভেবে সেলফি তোলার লোভ সামলাতে পারেননি ফিলিপাইনের এক পর্যটক। তিনি সরাসরি সরীসৃপটির মাথায় ওপর ওঠে ছবি তুলতে চেষ্টা করেন। আর এতেই বিপদ যেন নিজের কাঁধে ডেকে নিয়ে আসেন তিনি। হঠাৎ কুমিরটি তাকে কামড়ে ধরে পানির নিচে নিয়ে যেতে চেষ্টা করে। পরে অল্পের জন্য মৃত্যু থেকে বেঁচে আসতে পারেন তিনি। আর এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ভিডিওতে দেখা গেছে, সিমেন্ট দিয়ে বাঁধানো একটি ডোবায় ৬৮ বছর বছর বয়সী ওই ব্যক্তি কুমিরটির সঙ্গে সেলফি তুলতে সেটির মাথায় ওঠে বসতে চেষ্টা করেন। আর তখন সুযোগ বুঝে কুমিরটি তার ওপর হামলা করে বসে। রক্তাক্ত হলেও কোনো রকম প্রাণে রক্ষা পান এ পর্যটক। গত ১০ নভেম্বর ফিলিপাইনের কাগায়ান ডি ওরো শহরের একটি পার্কে ঘটনাটি ঘটেছে।

দ্য মিরর এবং ডেইলে মেইল’র খবরে বলা হয়েছে, নেহেমিয়াস চিপাদা আমায়া ভিউ অ্যামিউজমেন্ট পার্কে ঘুরতে গিয়েছিলেন তিনি। তখনই তার জীবনে এ দুঃস্বপ্ন নেমে আসে। পার্কে ১২ ফুট লম্বা সরীসৃপটির সঙ্গে কয়েকটি ছবি তুলতে ডোবায় নামেন নেহেমিয়াস চিপাদা নামের ওই পর্যটক। কিন্তু এ ঘটনা তাকে জীবনের সবচেয়ে ভয়াবহ পরিস্থিতির মুখে ঠেলে দিয়েছে। কুমিরটি তার বাহুতে কামড়ে ধরে সবলে তাকে পানির তলে নিয়ে যেতে চেষ্টা করে। এতে তার পরিবার সদস্য ও আশপাশের লোকজন ভীত-সন্ত্রস্ত হয়ে পড়েন।
এক প্রত্যক্ষদর্শী এ ঘটনার ভিডিও করে সামাজিক মাধ্যমে ছেড়ে দেন। পরে তা ব্যাপক ভাইরাল হয়ে যায়।

একই রকম সংবাদ সমূহ

পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা

পবিত্র নগরী মক্কা আল-মুকাররমাকে লক্ষ্য করে ড্রোন হামলার খবরের ঘটনায় তীব্র নিন্দাবিস্তারিত পড়ুন

বাণিজ্যে ভারতকে পেছনে ফেলে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম অংশীদার এখন যুক্তরাষ্ট্র

ভারতের সঙ্গে বাণিজ্য হ্রাস এবং মার্কিন পণ্যের আমদানি নাটকীয়ভাবে বৃদ্ধি পাওয়ার ফলেবিস্তারিত পড়ুন

আয়ারল্যান্ডকে একীভূত করার পক্ষে ট্রাম্প, ক্ষুব্ধ যুক্তরাজ্য

ডাবলিন সফরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আয়ারল্যান্ডকে একীভূত করার পক্ষে মন্তব্য করেছেন।বিস্তারিত পড়ুন

  • ভারত থেকে নিজের মল-মূত্র সঙ্গে নিয়ে রাশিয়া ফিরবেন পুতিন!
  • ব্রিকসের যৌথ ঘোষণায় ঐকমত্য, সব ধরনের আগ্রাসনের নিন্দা
  • ইয়েমেনের লোহিত সাগর উপকূলের পূর্ণ নিয়ন্ত্রণ নিল হুতিরা
  • সাত বছর পর ভারতে যাচ্ছেন শি জিনপিং, কাটল কূটনৈতিক জল্পনা
  • যেসব অভিযোগের ভিত্তিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন পুতুল
  • হামলার ঘটনায় ইতালিতে মামলা করলেন বাঁধন
  • জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব নিলেন খলিলুর রহমান
  • ইতালিতে বাঁধনের ওপর হামলা-হেনস্তায় জড়িত কয়েকজনের পরিচয় মিলল
  • যুক্তরাষ্ট্রে প্লেন বিধ্বস্ত, অনেকে হতাহত
  • ‘আজও বিশ্বাস হয় না, তুমি নেই’, সালমান শাহ স্মরণে শাবনূর
  • মাত্র ৭৮ কোটি টাকায় বিক্রি হচ্ছে দ্বীপ, সঙ্গে দুর্গ
  • কলকাতায় রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশিরা