শুক্রবার, নভেম্বর ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ভিটা বাড়ি জবর দখল করতে বাড়ি ঘর ভাং/চুর, থানায় মা/ম/লা আ/ট/ক ১

সাতক্ষীরা প্রতিনিধি : ভিটা বাড়ির জমি বিরোধকে কেন্দ্র করে বাড়ি ও রান্না ঘর ভাংচুরসহ মালামাল ও নগদ টাকা লুট, থানায় মামলা দায়ের। মামলা সুত্রে জানাযায় সাতক্ষীরা সদর উপজেলার দেবনগর গ্রামের আকবর আলী পুত্র ভূমিদসা ও আওয়ামী লীগের কর্মি হওয়ায় তার ছোট ৬ ভাই এর জমি জবর দখলসহ ঘর বাড়ি ভাংচুর করে। এতে তারা বাধা প্রদান করলে তাদেরকে সায়েস্তা করার জন্য একাধিক মিথ্যা মামলা দিয়ে জেল খাটানোসহ আওয়ামী লীগের ভাড়া টিয়া সন্ত্রাসীদের দিয়ে কয়েক বার ছোট ভাইদের পরিবারের উপর হামলা করে মারাত্মক আহত করে। এনিয়ে ভুক্তভোগী আনোয়ারা খাতুন বাদি হয়ে সাতক্ষীরা আদালতে আবু বকর ও তার স্ত্রী মনোয়ারার বিরুদ্ধে মামলা করে যার নং সি আর ৩৮৩/২৩। এতে ক্ষিপ্ত হয়ে সুচতুর আবু বকর বিভিন্ন ভাবে গভীর সড়যন্ত্র করতে থাকে এবং একের পর এক ৭ টি মিথ্যা মামলা করে জেল হাজতে প্রেরণ করে ছোট ভাইদের। এতে ছোট ভাইদের ঘায়েল করতে না পেরে শুক্রবার সন্ধ্যায় আবু বকর ও তার বউ মনোয়ারা, নজরুলসহ কয়েকজন ভাড়া টিয়া মাস্তান নিয়ে আবু সাঈদ এর বসত বাড়ি ও রান্না ঘর ভাংচুর করে এবং বিভিন্ন মালামাল লুট করে ও ৩৫ হাজার চার শত টাকা বাক্স ভেঙ্গে নিয়ে যায়। যাওয়ার সময় ঐ সন্ত্রাসীরা টিভি, ফ‍্যান, সোকেছ, মিকসেফসহ বাড়ির বিভিন্ন আসবাপত্র ভাংচুর করে সাড়ে ৩ লক্ষ টাকার মত মালামাল ক্ষতি সাধন করে। এসময় সাঈদ এর স্ত্রী বাধা দিতে গেলে তাকে খুন বা হত্যা করার হুমকি দেয়। বর্তমানে সাঈদ এর পরিবার বর্ষায় পলিথিনের টোং করে উঠানে খুবই কষ্টের মধ্যে আছে। এবিষয়ে ভুক্তভোগী আবু রাহান, রিজাউল ইসলাম,আনোয়ারা খাতুন বলেন ঐ জমিতে সাতক্ষীরা আদালত এর নিষেধ আঙ্গা ভঙ্গ করে আবু বকর গায়ের জোরে ঘর বাড়ি ভাংচুর করে। একজন মামলাবাজ সে কথায় কথায় মিথ্যা মামলা দেয় এবং আমাদের ভিটা বাড়ি গ্রাস করার জন্য আমাদের উপর ব‍্যাপক জুলুম অত‍্যাচার করছে। যার কারণে আমাদের ঘর বাড়ি ভেঙ্গে ভিটে থেকে উচ্ছেদের চেষ্টা করছে। ঘর বাড়ি ভাংচুর এর দায়ে আবু বকর ও তার বউ মনোয়ারা, নজরুল ইসলামসহ অজ্ঞাত কয়েকজন এর নামে সাতক্ষীরা সদর থানায় মামলা দায়ের করেন আবু সাঈদ যার মামলা নং জি আর ৬০ /২৫। সাতক্ষীরা থানা পুলিশ এই মামলায় মনোয়ারাকে শুক্রবার গভীর রাতে বাড়ি থেকে আটক করে জেল খানায় প্রেরণ করেছে বলে সাতক্ষীরা সদর থানার ওসি শামিনুল হক নিশ্চিত করেন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হাবুর ওজি বয়েজ

কলারোয়ায় ৮দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে কন্টেন্ট ক্রিয়েটর ইমরান হোসেন হাবুরবিস্তারিত পড়ুন

খুলনা বিভাগের প্রথম এন্ডোস্কোপিক স্পাইন সার্জারি সাতক্ষীরায় সম্পন্ন

মেরুদণ্ডের আধুনিক চিকিৎসায় নতুন সম্ভাবনার দ্বার খুলেছে সাতক্ষীরায়। খুলনা বিভাগের প্রথম এন্ডোস্কোপিকবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় প্রীতি ফুটবল ও গ্রামীণ ঐতিহ্যবাহী খেলাধুলা অনুষ্ঠিত

খেলাধুলার মাধ্যমে কিশোর-কিশোরী ও যুবদের সুরক্ষা নিশ্চিতকরণে সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে প্রীতি ফুটবলবিস্তারিত পড়ুন

  • শেখ আজহার হোসেনের সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠিত
  • সাতক্ষীরার রইচপুরে ৮ দলীয় হাডুডু টুর্নামেন্টে চ্যাম্পিয়ন টিম সাকিব
  • সাতক্ষীরা সদর উপজেলা জামায়াতের কমিটি; আমীর মোশাররফ, সেক্রেটারি হাবিবুর
  • সাতক্ষীরায় শিবপুর ইউনিয়নের ঝিটকী গ্রামে বেআইনিভাবে গাছ কাটার অভিযোগ
  • সাতক্ষীরায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী
  • সাতক্ষীরায় বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের মাঝে শীতের সামগ্রী বিতরণ
  • প্রতিবন্ধী আসাদুল ইসলামের পাশে দাঁড়াল ইউনাইট ফাউন্ডেশন
  • সাতক্ষীরার আলিপুর সেন্ট্রাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা/অভিভাবক সমাবেশ
  • সাতক্ষীরা সদর থানায় চাইল্ড হেল্প ডেস্ক স্থাপন ও কার্যকরকরনে অ্যাডভোকেসি সভা
  • সাতক্ষীরায় শোডাউনে নিক্ষেপের অভিযোগে ছাত্রলীগ সভাপতিসহ দুজনকে পুলিশে সোপর্দ
  • সাতক্ষীরায় স্ত্রীকে পুড়িয়ে হত্যার দায়ে স্বামী ও সতীনের ভাইয়ের মৃত্যুদণ্ড
  • সাতক্ষীরায় সাংবাদিদের উপর হামলা-মামলা-নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন