বুধবার, জুন ২৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ভুয়া মুক্তিযোদ্ধা সনদে চাকরি: ৬ পুলিশ কারাগারে

রংপুরে ভুয়া মুক্তিযোদ্ধা সনদ দিয়ে চাকরি নেয়ার মামলায় রংপুরে ছয় পুলিশ সদস্যকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে রংপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আসামিরা জামিন আবেদন করলে বিচারক মো. শওকত আলী তা নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

আসামিরা হলেন- মাহাবুব আলম, নুরুন্নবী, মোস্তাফিজুর, মনোয়ার, মাহাবুব ও শফিউজ্জামান। তারা সবাই কনস্টেবল পদে চাকরি করতেন।

মামলা সূত্রে জানা যায়, ২০১৫ সালে ভুয়া মুক্তিযোদ্ধা সনদ দিয়ে রংপুরের মাহাবুব আলম, নুরুন্নবী, মোস্তাফিজুর, মনোয়ার, মাহাবুব ও শফিউজ্জামান কনস্টেবলের চাকরি নেন। পরে গত বছর ভুয়া মুক্তিযোদ্ধা সনদের মাধ্যমে মুক্তিযোদ্ধা কোটায় চাকরি নেয়ার অভিযোগে পুলিশের ওই ছয় সদস্যের বিরুদ্ধে নগরীর কোতোয়ালি থানায় পৃথক দুইটি মামলা হয়। মামলার পর থেকে তারা এতদিন জামিনে ছিলেন।

বৃহস্পতিবার পুলিশ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে অভিযোগপত্র জমা দেয়। আদালত অভিযোগপত্র আমলে নিয়ে তাদের জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আসামিরা বিভিন্ন জেলায় পুলিশ কনস্টেবল হিসেবে দায়িত্বরত ছিলেন।

বৃহস্পতিবার সন্ধ্যা পৌনে সাতটার দিকে তাদের আদালতের হাজতখানা থেকে কারাগারে নিয়ে যাওয়া হয়।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় স্কুল শিক্ষকদের ট্রেনিং অব ট্রেইনার্স (ToT) কর্মশালা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় স্কুল শিক্ষকদের অংশগ্রহণে ট্রেনিং অব ট্রেইনার্স (ToT) কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

মামলা জটে আটকে ৩২৫০০ প্রধান শিক্ষকের নিয়োগ: শিক্ষামন্ত্রী

২০১৭ সালে দায়ের হওয়া একটি মামলার জটিলতায় ৩২ হাজার ৫০০ প্রধান শিক্ষকবিস্তারিত পড়ুন

হজরত শাহজালাল (রহ.)-এর মাজারে পাঁচ লাখ টাকা দিলেন ডিসি সারওয়ার

সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারে বিদায় বেলায় পাঁচ লাখ টাকা দান করেছেনবিস্তারিত পড়ুন

  • মিছিলের প্রস্তুতিকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৬ নেতাকর্মী আটক
  • একযোগে ১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ
  • কার্যক্রম নিষিদ্ধ দলের পরিকল্পনা নস্যাৎ করা হয়েছে: ডিএমপি কমিশনার
  • আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সেটি নির্ধারিত হবে আদালতে: ডা. জাহেদ
  • ‘আমার বন্ধু মহাজাদু জানে’ তারেক রহমানকে নিয়ে ভিডিওতে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী
  • আগামী দুবছর ‘কঠিন’ যাবে, সতর্ক করলেন অর্থমন্ত্রী
  • ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ
  • চীনের পথে প্রধানমন্ত্রী
  • ১ লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার
  • জুলাইয়ের মানবতাবিরোধী অপরাধ : ৭ মামলায় ৫৯ জনের সাজা, মৃ’ত্যুদণ্ড ১৩ জনের
  • পিলখানা হত্যাকাণ্ডের পর ১০ বিডিআর সদস্যকে হত্যা করে জিয়াউল: দেহরক্ষীর সাক্ষ্য
  • রক্তের দাগ না শুকাতেই ফ্যাসিবাদী চক্র আবারও ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে: টুকু