সোমবার, জুলাই ২০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ভ্যানে মিলল দেড় কোটি টাকার স্বর্ণ, যুবক আটক

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার তলুইগাছা সীমান্ত এলাকায় ভ্যান থেকে দেড় কেজি ওজনের ১৪টি স্বর্ণের বার জব্দ করা হয়েছে। জব্দ করা ওই স্বর্ণের বারের মূল্য এক কোটি ৪১ লাখ ৭৪ হাজার ৯৩ টাকা। এ ঘটনায় এক যুবককে আটক করা হয়েছে।

শনিবার (৯ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে করারোয়া উপজেলার তলুইগাছা বিওপি’র এলাকাধীন সীমান্ত পিলার ১৩/৩-এস এর ৩ আরবি হতে ২৫ গজ বাংলাদেশের অভ্যন্তরে কেরাগাছী এলাকা থেকে স্বর্ণসহ ‍ওই যুবককে আটক করা হয়।

আটক জাহাঙ্গীর হোসেন কলারোয়া উপজেলার কেড়াগাছি গ্রামের ইসমাইল হোসেনের ছেলে।

ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. আশরাফুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।

বিজিবি সূত্র জানায়, কেঁড়াগাছি সীমান্ত এলাকা থেকে জাহাঙ্গীর হোসেন নামে এক চোরাকারবারিকে আটক করে বিজিবি। তিনি বেলা সাড়ে ১২টার দিকে ব্যাটারিচালিত একটি ভ্যানগাড়িতে সীমান্তে যাচ্ছিলেন। পরে ওই ভ্যান তল্লাশি করে ১৪টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।

উদ্ধার করা স্বর্ণের ওজন এক কেজি ৬৩২ গ্রাম ৯৬০ মিলি গ্রাম। যার আনুমানিক মূল্য এক কোটি ৪১ লাখ ৭৪ হাজার ৯৩ টাকা।

এ ঘটনায় আটক যুবককে কলারোয়া থানায় সোপর্দ করে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে। ওই স্বর্ণের বারগুলো সাতক্ষীরা ট্রেজারি অফিসে জমা দেয়া হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় ইয়াবা ও গাঁজাসহ দম্পতি গ্রেপ্তার

কলারোয়ায় পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫০ গ্রামবিস্তারিত পড়ুন

সোনাবাড়ীয়া একাডেমিক নলেজ থেকে বৃত্তি প্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনা

কলারোয়ার সোনাবাড়ীয়া একাডেমিক নলেজ কোচিং থেকে প্রাথমিকে বৃত্তিপ্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়াবিস্তারিত পড়ুন

কলারোয়ায় টানা বৃষ্টিতে ১২ হাজার হেক্টর জমির বীজতলা নষ্ট, দিশেহারা কৃষক

গত বৃহস্পতিবার রাতের টানা ভারী বর্ষণে সাতক্ষীরার কলারোয়া উপজেলার বিস্তীর্ণ এলাকার কৃষিজমিবিস্তারিত পড়ুন

  • নতুন পানিতে দেশি মাছ ধরার উৎসব, রাজগঞ্জের খাল-বিলে মাছ শিকারে মানুষের ঢল
  • কলারোয়ায় জামায়াতের দিনব্যাপী মহিলা শিক্ষা শিবির অনুষ্ঠিত
  • কলারোয়ায় কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের প্রস্তুতি সভা
  • কলারোয়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত
  • কলারোয়া উপজেলার বিভিন্ন দপ্তর পরিদর্শনে এমপি অধ্যক্ষ ইজ্জত উল্লাহ
  • কলারোয়া পৌরসভা : দুই পাশে উন্নত সড়ক, মাঝখানে ৪০০ মিটারের দুর্ভোগ
  • কলারোয়ার চন্দনপুর ঘোড়া দৌড় প্রতিযোগিতা থেকে মোটরসাইকেল চুরি
  • কলারোয়ায় ভ্রাম্যমান আদালতে দুই হোটেল মালিককে জরিমানা
  • কলারোয়ার সেই অন্ধ ঘোড়ার দেখভাল করা কলেজছাত্রের পাশে তারেক রহমান
  • সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিবকে জনতা ব্যাংকারদের ফুলেল শুভেচ্ছা
  • কলারোয়া আলিয়া মাদ্রাসায় আলিম পরীক্ষার্থীদের বিদায় ও দোয়ানুষ্ঠান
  • যুব ও তরুণদের ক্রীড়ামুখী করতে হবে : সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিব