বুধবার, জুন ২৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মণিরামপুরে আলমসাধুর ধাক্কায় এক গৃহবধূ নিহত

যশোরের মণিরামপুরে আলমসাধুর ধাক্কায় আয়েশা বেগম (৫৬) নামের এক গৃহবধূ নিহত হয়েছে। মঙ্গলবার (২৯ মার্চ) সকালে উপজেলার হেলাঞ্চী কলুপাড়া এলাকায় বাড়ির সামনে তিনি দুর্ঘটনার শিকার হন। নিহত আয়েশা বেগম ওই গ্রামের মকলেসুর সরদারের স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সাবেক ইউপি সদস্য সাধন দাস বলেন- এদিন সকাল ৯টার দিকে ছাগলের বাচ্চা ধরতে বাড়ির সামনের রাস্তায় আসেন আয়েশা বেগম। এসময় বিদ্যুতের সংযোগ স্থাপনের বাঁশখুঁটি বহনকারী একটি আলমসাধু দ্রুত গতিতে সেখান দিয়ে পার হচ্ছিলো। বাড়ি থেকে রাস্তায় উঠতে আলমসাধুতে থাকা বাঁশখুঁটির সাথে ধাক্কা লেগে ছিটকে পড়ে রক্তাক্ত জখম হন আয়েশা বেগম। পরে স্বজনরা উদ্ধার করে মণিরামপুর উপজেলা হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয় তার।

খেদাপাড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) সমেন দাস বলেন- গৃহবধূকে ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যাওয়ায় আলমসাধু চালককে ধরা যায়নি।
তিনি বলেন- এ ব্যাপারে নিহতের স্বজনদের কোনো অভিযোগ নেই। তারা বিনা ময়নাতদন্তে মরাদেহ নিতে জেলা প্রশাসক বরাবর আবেদন দিয়েছেন। অনুমতি মিললে মরাদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

একই রকম সংবাদ সমূহ

‘২৫ জিবি ফ্রি ইন্টারনেট’ অফারের ফাঁদে নতুন প্রতারণা, ওটিপি দিলেই ঝুঁকিতে ব্যক্তিগত তথ্য ও অর্থ

“২৫ জিবি প্রিমিয়াম ডেটা একদম ফ্রি”, “সব মোবাইল সিম ব্যবহারকারীদের জন্য বিশেষবিস্তারিত পড়ুন

মাধ্যমিক শিক্ষার্থীদের উপবৃত্তির অর্থ দ্রুত প্রদানের দাবি

হেলাল উদ্দিন, রাজগঞ্জ : মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য সরকারের প্রদত্ত উপবৃত্তির অর্থবিস্তারিত পড়ুন

মনিরামপুরে বাবার বাড়িতে অন্তঃসত্ত্বা নারীর রহস্যজনক মৃত্যু, সন্দেহের তীর স্বামীর দিকে

হেলাল উদ্দিন, রাজগঞ্জ : যশোরের মনিরামপুরে তাসলিমা খাতুন ময়না (২৩) নামে পাঁচবিস্তারিত পড়ুন

  • মনিরামপুরে মৎস্য খামারিদের মাঝে বিনামূল্যে চারা মাছ বিতরণ
  • মালয়েশিয়ায় হরিহরনগর গ্রামের যুবকের মৃত্যু, এলাকায় শোকের ছায়া
  • যশোরের ঝাঁপা পশ্চিম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন শিক্ষক-সাংবাদিক আছাদুজ্জামান
  • রাজগঞ্জে সরকারি কবরস্থানের দাবিতে এলাকাবাসী সোচ্চার
  • এক সময়ের প্রাণকেন্দ্র মুক্তারপুর বাজার নদীপথের ঐতিহ্য বহনকারী বাজার এখন জরাজীর্ণ
  • মনিরামপুরে বসুন্ধরা-শুভসংঘের উদ্যোগে শিশু-কিশোরদের নিয়ে স্বাস্থ্য সচেতনতা বিষয়ক আলোচনা সভা
  • মনিরামপুরে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
  • মণিরামপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় স্কুলশিক্ষার্থী নিহত
  • মনিরামপুরে দুদকের বিতর্ক প্রতিযোগিতায় রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন
  • নাগরিক সুবিধাকে অগ্রাধিকার দিয়ে মনিরামপুর পৌরসভার উন্মুক্ত বাজেট ঘোষণা
  • রাজগঞ্জ-পুলেরহাট-ত্রিমোহিনী সড়কে বেপরোয়া যানবাহন : ঝুঁকিতে শিক্ষার্থী ও পথচারীরা
  • রাজগঞ্জে উদ্বেগজনক হারে বাড়ছে ধূমপান: কিশোরদের আসক্তি রোধে কার্যকর উদ্যোগের দাবি