বৃহস্পতিবার, আগস্ট ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মণিরামপুরে ট্রাকচাপায় এক বৃদ্ধা নিহত

যশোরের মণিরামপুরে পণ্য বোঝাই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ফুলজান বিবি (৮৩) নামের এক বৃদ্ধা নিহত হয়েছে।

গতকাল রবিবার (১০ এপ্রিল-২০২২) রাত ৮টার দিকে যশোর-চুকনগর সড়কের চালাকিডাঙ্গ বাজারে ঘটনাটি ঘটে। বৃদ্ধা ওই বাজার এলাকার মৃত আবুল কাশেমের স্ত্রী।

খবর পেয়ে রাত ৯টার দিকে পুলিশ মরাদেহ উদ্ধার করে মণিরামপুর থানায় আনে। একইসাথে দুর্ঘটনায় দায়ী ঘাতক ট্রাকটি (ঢাকা মেট্রো-ট-১৮-৪২২৩) আটক করেছে পুলিশ।

মণিরামপুর থানায় দায়িত্বরত পুলিশের ডিএসবি শাখার সদস্য সাইফুল ইসলাম বলেন- পরিবারে কেউ না থাকায় এদিন সন্ধ্যায় ইফতার শেষে চালকিডাঙা বাজারে, বাজার করতে আসেন ফুলজান বিবি। তিনি প্রধান সড়ক পার হওয়ার সময় যশোরগামী একটি দ্রুতগতির ট্রাক বৃদ্ধাকে চাপা দেয়। এতে পিষ্ট হয়ে ঘটনাস্থলে মৃত্যু হয় বৃদ্ধার।

সাইফুল ইসলাম বলেন- বৃদ্ধাকে চাপা দিয়ে পালিয়ে যাওয়ার সময় কুয়াদা বাজারে ট্রাকটি আটক করেন স্থানীয়রা। এ সময় কৌশল পালিয়ে যান চালক।

মণিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নূর-ই-আলম সিদ্দীকি বলেন- বৃদ্ধার মরাদেহ উদ্ধার করা হয়েছে। ট্রাকটি আমাদের হেফাজতে আছে। বৃদ্ধার স্বজনদের খোঁজ করা হচ্ছে। তারা যেভাবে চাইবেন সেভাবে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

একই রকম সংবাদ সমূহ

পারখাজুরা বাওড়ে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃ*ত্যু

হেলাল উদ্দিন, রাজগঞ্জ : যশোরের মণিরামপুর উপজেলার মশ্বিমনগর ইউনিয়নের হাজরাকাটি গ্রামে পারখাজুরাবিস্তারিত পড়ুন

ক্যানসারে আক্রান্ত তাসলিমার চিকিৎসায় আর্থিক সহায়তার আবেদন

রাজগঞ্জ প্রতিনিধি : যশোরের মণিরামপুর উপজেলার ঝাঁপা আলিম মাদ্রাসার প্রাক্তন ছাত্রী মোছাঃবিস্তারিত পড়ুন

প্রত্যন্ত গ্রামের মেঠোপথ পেরিয়ে জাতিসংঘের বিশ্বমঞ্চে মনিরামপুরের সন্তান ড. আব্দুল আলীম

প্রত্যন্ত গ্রামের মেঠোপথ পেরিয়ে এবার জাতিসংঘের বিশ্বমঞ্চে গুরুত্বপূর্ণ দায়িত্বে মনিরামপুরের সন্তান ড.বিস্তারিত পড়ুন

  • মনিরামপুরে ট্রাকচাপায় মোটরসাইকেলচালক সাবেক ইউপি সদস্য নিহত
  • যশোরের হরিদাসকাটিতে পানিবন্দি এলাকা পরিদর্শনে এমপি গাজী এনামুল হক
  • যশোরের মণিরামপুরে ৭ শিক্ষাপ্রতিষ্ঠানে শতভাগ ফেল!
  • যশোরের রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসিতে ৮৪ জন উত্তীর্ণ
  • জাতীয় অনূর্ধ্ব-২১ ক্রিকেট দলের অধিনায়ক রাজগঞ্জের কালাম সিদ্দিকি অলিন
  • মণিরামপুরে পুকুর থেকে শিশুর মরদেহ উদ্ধার
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • মণিরামপুরে নারী ও শিশু নির্যাতন মামলার প্রধান আসামি গ্রেফতার
  • রাজগঞ্জে হোটেলগুলোতে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও বিক্রি : ঝুঁকিতে জনস্বাস্থ্য
  • যশোরের রাজগঞ্জের মোবারকপুরে প্রকাশ্যে জুয়ার আসর! মিলছে না প্রতিকার
  • মণিরামপুরের জালঝাড়া বাজারে সড়ক দুর্ঘটনায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মৃ*ত্যু
  • শিশু আরাফাতের জীবন বাঁচাতে মানবিক সহায়তার আবেদন