বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মণিরামপুরে পালিয়ে বিয়ে করায় নির্যাতন, পরে যুবকের আত্মহত্যা

যশোরের মণিরামপুরে প্রেমিকাকে পালিয়ে বিয়ে করায় পারভেজ হোসেন (২২) নামের এক যুবককে গাছে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে। লজ্জায় ওই যুবক বিষপানে আত্মহত্যা করায় মেয়ের বাবা ইমরান হোসেন (৩৯) ও নানা সিরাজুল ইসলামকে (৫০) গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (২৯ জানুয়ারি-২০২৩) সকালে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে গত শুক্রবার তিনি বিষপান করেন। নিহত পারভেজ উপজেলার বাগডোব গ্রামের ইসমাইল হোসেনের ছেলে। তিনি নানা বাড়ি থেকে স্থানীয় একটি কলেজে একাদশ শ্রেণিতে পড়তেন।

এদিকে গত শনিবার মারপিট ও আত্মহত্যার প্ররোচনার অভিযোগে মণিরামপুর থানায় সাবেক ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যানসহ পাঁচজনের নাম উল্লেখ করে মামলা করেছেন ওই যুবকের নানা সিদ্দিক ব্যাপারি।

মামলার বাকি তিন আসামি হলেন রোহিতা ইউপির সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান, মেয়ের দাদা আব্দুল করিম ও চাচা কামরুল ইসলাম।

মামলার বাদী সিদ্দিক ব্যাপারি বলেন- একই শ্রেণির এক ছাত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল পারভেজের। এক সপ্তাহ আগে প্রেমিকাকে নিয়ে পালিয়ে যায় পারভেজ। এর দুদিন পর গত সোমবার ঝিকরগাছা থেকে দুজনকে ধরে নিয়ে আসেন মেয়ের স্বজনেরা। এরপর সাবেক চেয়ারম্যান মিজানুর রহমানের বাড়িতে আম গাছে বেঁধে পারভেজকে মারপিট করেন। খবর পেয়ে স্বজনেরা তাকে উদ্ধার করে মণিরামপুর হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে খুমেক হাসপাতালে ভর্তি করা হয়।

সিদ্দিক ব্যাপারি আরও বলেন- মেয়ের বাবা নানাভাবে হুমকি দিতে থাকেন। এতে ভয়ে ও অপমানে গত শুক্রবার দুপুরে বিষপান করে পারভেজ। রোববার সকালে খুলনায় চিকিৎসারত অবস্থায় মারা যায় সে।

মামলার আসামি সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান বলেন- মারপিটের ঘটনা সত্য নয়। ছেলে ও মেয়ে পালিয়ে যাওয়ার পর তারা দুজনে বিয়ে করে। এরপর তাদের উদ্ধারের পর দুপক্ষ আমার কাছে নিয়ে আসেন। আমার বাড়ি বসে দুপক্ষকে মিটমাট করে দিয়েছি। মেয়েটিকে না পেয়ে ছেলেটি বিষপান করেছে।

খেদাপাড়া ক্যাম্প পুলিশের উপপরিদর্শক (এসআই) সমেন বিশ্বাস বলেন- বিষপানে যুবকের মৃত্যুর বিষয়টি শুনেছি।

বাগডোব ওয়ার্ডের ইউপি সদস্য খোকন মোড়ল বলেন- বিকেলে ময়নাতদন্ত শেষে পারভেজের মরদেহ বাড়ি নেওয়া হয়েছে।

মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মনিরুজ্জামান বলেন- মারপিটের পর বিষপানে যুবকের আত্মহত্যার ঘটনায় থানায় মামলা হয়েছে। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তারের পর দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

যশোরের মাহিদিয়ায় সড়ক দুর্ঘটনায় নছিমন চালক নিহত

যশোরের মাহিদিয়ায় সড়ক দুর্ঘটনায় মণিরামপুর উপজেলার হরিহরনগর ইউনিয়নের ইকবাল হোসেন (৫০) নামেবিস্তারিত পড়ুন

যশোরের রাজগঞ্জে ৪৫টি গাঁজা গাছসহ নারী গ্রেফতার

যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে ৪৫টি গাঁজা গাছসহ মাফুজা বেগমবিস্তারিত পড়ুন

বাসি ও ছত্রাক ধরা মিষ্টি-দইয়ে সয়লাব রাজগঞ্জের ভাগ্যকূল মিষ্টান্ন ভান্ডার!

রাজগঞ্জ প্রতিনিধি : যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জ বাজারের ভাগ্যকূল মিষ্টান্ন ভান্ডারে দীর্ঘদিনবিস্তারিত পড়ুন

  • পায়ের ওপর ট্রাক, তিন সন্তান ও বৃদ্ধা মাকে নিয়ে মানবেতর জীবন সাগরের
  • যশোরের রাজগঞ্জে ৫ম শ্রেণির ছাত্রীর মুখের কাছে কাগজ দিয়ে অজ্ঞান, অপহরণের চেষ্টার অভিযোগ
  • যশোরের রাজগঞ্জে প্রক্রিয়াজাত শিশু খাবারের ছড়াছড়ি, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি
  • মণিরামপুরে গরু চুরির হিড়িক, ১০ দিনে অন্তত ৩০ গরু চুরি
  • মণিরামপুর ও রাজগঞ্জে দেদারছে বিক্রি হচ্ছে ‘জেলি পুশ’ চিংড়ি
  • মণিরামপুরে শাশুড়িকে পিটিয়ে হত্যার অভিযোগ, পুলিশের হাতে পুত্রবধূ ও তার মা
  • সাবেক প্রতিমন্ত্রীর পিএস পরিচয়ে প্রতারণার অভিযোগ, যুবলীগ নেতা গাজী আসাদ আটক
  • কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ, মনিরামপুরে দুইজন আটক
  • সন্তান হারানোর শোকের মধ্যেই হতদরিদ্র বাবার একমাত্র সম্বল ভ্যান চুরি
  • পারখাজুরা বাওড়ে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃ*ত্যু
  • ক্যানসারে আক্রান্ত তাসলিমার চিকিৎসায় আর্থিক সহায়তার আবেদন
  • প্রত্যন্ত গ্রামের মেঠোপথ পেরিয়ে জাতিসংঘের বিশ্বমঞ্চে মনিরামপুরের সন্তান ড. আব্দুল আলীম