বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মণিরামপুরে বিভিন্ন অনিয়মের অভিযোগে ৪ ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

মণিরামপুর বাজারের ৪ ব্যবসায়ীকে বিভিন্ন অনিয়মের অভিযোগে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার (৯ এপ্রিল-২০২২) দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট মণিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ জাকির হাসান আদালত পরিচালনা করে ব্যবসায়ীদের এ দণ্ড দেন।

জানাগেছে- পিস হিসেবে তরমুজ কিনে চড়া দামে কেজি দরে বিক্রি করার অভিযোগে মণিরামপুর বাজারের বিক্রেতা ষষ্ঠী কুণ্ডুকে ১০ হাজার টাকা, মূল্য তালিকায় চালের দর উল্লেখ না থাকায় চাল বাজারের তন্নী রাইচ স্টোরের মালিক মনি সংকর কুণ্ডুকে ৫ হাজার টাকা, লাইসেন্স নবায়ন না থাকার অপরাধে মৎস্য ও পশু খাদ্য বিক্রেতা মেসার্স মোড়ল ট্রেডার্সের মালিক মোনায়েম হোসেনকে ৩ হাজার টাকা ও কারেন্ট জাল বিক্রির অপরাধে মুসলিম স্টোরের মালিক আবুল হোসেনকে ২ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
এ সময় জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা রিপন কুমার ঘোষ, ভোক্তা অধিকার যশোরের উপ পরিচালক ওয়ালিদ বিন হাবিব ও আদালতের বেঞ্চ সহকারী সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন।

বেঞ্চ সহকারী সাইফুল ইসলাম বলেন- তরমুজ বিক্রেতা ষষ্টী কুণ্ডু ১৫০-১৮০ টাকায় পিচ হিসেবে তরমুজ কিনে ৬০ টাকা কেজি দরে একেকটি তরমুজ ২৫০-৩০০ টাকায় বিক্রি করে ক্রেতা ঠকাচ্ছিলেন।
এ অভিযোগে তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া নানা অভিযোগে আরো ৩ ব্যবসায়ীকে ১০ হাজার টাকাসহ আজকের অভিযানে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

রাজশাহীতে মনিরামপুরের শারমিনের বাজিমাত, ‘মাইন্ড ম্যারাথন-২৩’-এ রাজশাহী বিভাগে প্রথম

শিশু-কিশোরদের মেধাভিত্তিক প্রতিযোগিতা ‘মাইন্ড ম্যারাথন-২৩ (সিজন-৩)’-এর জাতীয় পর্যায়ের পরীক্ষায় ষষ্ঠ শ্রেণির মেধাবিস্তারিত পড়ুন

মণিরামপুরে প্রবাসী বন্ধুর সঙ্গে স্ত্রীর বিয়ে দিলেন যুবক, পরে মিলল ঝুলন্ত মরদেহ

রাজগঞ্জ প্রতিনিধি : প্রবাসী প্রতিবেশীর সঙ্গে স্ত্রীর প্রেমের সম্পর্ক। বিষয়টি টের পেয়েবিস্তারিত পড়ুন

মণিরামপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু : পরিবারকে ৫০ হাজার টাকার সহায়তা

যশোরের মণিরামপুর উপজেলার মশ্মিমনগর ইউনিয়নের হাজরাকাটি গ্রামে পানিতে ডুবে নিহত দুই শিশুবিস্তারিত পড়ুন

  • যশোরের মাহিদিয়ায় সড়ক দুর্ঘটনায় নছিমন চালক নিহত
  • যশোরের রাজগঞ্জে ৪৫টি গাঁজা গাছসহ নারী গ্রেফতার
  • বাসি ও ছত্রাক ধরা মিষ্টি-দইয়ে সয়লাব রাজগঞ্জের ভাগ্যকূল মিষ্টান্ন ভান্ডার!
  • পায়ের ওপর ট্রাক, তিন সন্তান ও বৃদ্ধা মাকে নিয়ে মানবেতর জীবন সাগরের
  • যশোরের রাজগঞ্জে ৫ম শ্রেণির ছাত্রীর মুখের কাছে কাগজ দিয়ে অজ্ঞান, অপহরণের চেষ্টার অভিযোগ
  • যশোরের রাজগঞ্জে প্রক্রিয়াজাত শিশু খাবারের ছড়াছড়ি, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি
  • মণিরামপুরে গরু চুরির হিড়িক, ১০ দিনে অন্তত ৩০ গরু চুরি
  • মণিরামপুর ও রাজগঞ্জে দেদারছে বিক্রি হচ্ছে ‘জেলি পুশ’ চিংড়ি
  • মণিরামপুরে শাশুড়িকে পিটিয়ে হত্যার অভিযোগ, পুলিশের হাতে পুত্রবধূ ও তার মা
  • সাবেক প্রতিমন্ত্রীর পিএস পরিচয়ে প্রতারণার অভিযোগ, যুবলীগ নেতা গাজী আসাদ আটক
  • কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ, মনিরামপুরে দুইজন আটক
  • সন্তান হারানোর শোকের মধ্যেই হতদরিদ্র বাবার একমাত্র সম্বল ভ্যান চুরি