বৃহস্পতিবার, আগস্ট ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মণিরামপুরে মধ্যরাতে পিকআপভর্তি ভেজাল সার জব্দ, কারখানা সিলগালা 

 যশোরের মণিরামপুরে ভেজাল দস্তা সারসহ একটি পিকআপ জব্দ করেছে পুলিশ। রোববার (১৯ ফেব্রুয়ারি-২০২৩) মধ্যরাতে উপজেলার বাঁধাঘাটা সরকারি প্রাইমারী স্কুলের রাস্তা থেকে গাড়িটি আটক করা হয়। খবর পেয়ে সোমবার (২০ ফেব্রুয়ারি-২০২৩) দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ওই স্কুলসংলগ্ন জরাজীর্ণ একটি ঘরে ভেজাল সার তৈরির বিভিন্ন সরঞ্জাম জব্দ করেন মণিরামপুরের সহকারী কমিশনার (ভূমি) আলী হাসান। পরে ঘরটি সিলগালা করে দেন আদালত। এ সময় ভেজাল সার তৈরির সঙ্গে জড়িত কাউকে পাওয়া যায়নি।
বিষয়টি নিশ্চিত করে সহকারী কমিশনার (ভূমি) আলী হাসান বলেন- আমরা ভেজাল দস্তা সার তৈরির কারখানা সিলগালা করে দিয়েছি। সার তৈরির বিভিন্ন সরঞ্জাম ও একটি পিকআপভর্তি সার জব্দ করেছি।
এসিল্যান্ড বলেন- এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। অভিযান চলাকালে জড়িত কাউকে পাওয়া যায়নি। এ জন্য কাউকে জেল-জরিমানার আওতায় আনা সম্ভব হয়নি।
উপজেলা কৃষি কর্মকর্তা শাহীন ইসলাম বলেন- যে সার জব্দ হয়েছে, তা চুন আর গোবর মিশিয়ে তৈরি বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। কারখানায় কয়েকটি চুনের বস্তা পাওয়া গেছে। এখানে ভেজাল দস্তা সার তৈরি করে ‘লাঙল মার্কা’, ‘জেএন মনোজিংক’ ও ‘আমেরিকান জিংক’ কোম্পানির মোড়ক ব্যবহার করে বাজারজাত করা হতো। সারের মান নিশ্চিত করতে আমরা নমুনা সংগ্রহ করেছি।
মেহেদী হাসান নামে স্থানীয় এক কলেজছাত্র বলেন- এক মাস হবে এ ঘর ভাড়া নিয়ে সাত-আটজন লোক থাকছেন। দিনের বেলায় বন্ধ রেখে রাত হলে তারা ভেতরে কাজ করতেন। নিয়মিত একটা পিকআপ সন্ধ্যায় কিছু মালামাল নিয়ে আসত। রাত ১১টায় আবার সার ভর্তি করে চলে যেত। এখানে যে ভেজাল সার তৈরি হয়, আমরা বুঝতে পারিনি।
মণিরামপুর থানার এসআই আবু বক্কর বলেন- বেশ কয়েক দিন ধরে একটি চক্র বাঁধাঘাটা স্কুলের পাশে মুনতাজ আলী বশিয়ার একটি ঘর ভাড়া নিয়ে ভেজাল দস্তা সার তৈরি করার অভিযোগ পাই। রোববার দিবাগত রাত ১২টায় ঘটনাস্থলে গিয়ে কারখানার সামনে সারভর্তি একটি পিকআপ দেখতে পাই। তখন পুলিশের উপস্থিতি টের পেয়ে পিকআপ ফেলে চালকসহ অন্যরা পালিয়ে যায়। পরে বিষয়টি এসিল্যান্ড ও কৃষি কর্মকর্তাকে জানানো হয়।
ভ্রাম্যমাণ আদালতের অভিযানে উপজেলা কৃষি কর্মকর্তা শাহীন ইসলাম- মণিরামপুর থানার উপপরিদর্শক (এসআই) আবু বক্করসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

পারখাজুরা বাওড়ে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃ*ত্যু

হেলাল উদ্দিন, রাজগঞ্জ : যশোরের মণিরামপুর উপজেলার মশ্বিমনগর ইউনিয়নের হাজরাকাটি গ্রামে পারখাজুরাবিস্তারিত পড়ুন

ক্যানসারে আক্রান্ত তাসলিমার চিকিৎসায় আর্থিক সহায়তার আবেদন

রাজগঞ্জ প্রতিনিধি : যশোরের মণিরামপুর উপজেলার ঝাঁপা আলিম মাদ্রাসার প্রাক্তন ছাত্রী মোছাঃবিস্তারিত পড়ুন

প্রত্যন্ত গ্রামের মেঠোপথ পেরিয়ে জাতিসংঘের বিশ্বমঞ্চে মনিরামপুরের সন্তান ড. আব্দুল আলীম

প্রত্যন্ত গ্রামের মেঠোপথ পেরিয়ে এবার জাতিসংঘের বিশ্বমঞ্চে গুরুত্বপূর্ণ দায়িত্বে মনিরামপুরের সন্তান ড.বিস্তারিত পড়ুন

  • মনিরামপুরে ট্রাকচাপায় মোটরসাইকেলচালক সাবেক ইউপি সদস্য নিহত
  • যশোরের হরিদাসকাটিতে পানিবন্দি এলাকা পরিদর্শনে এমপি গাজী এনামুল হক
  • যশোরের মণিরামপুরে ৭ শিক্ষাপ্রতিষ্ঠানে শতভাগ ফেল!
  • যশোরের রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসিতে ৮৪ জন উত্তীর্ণ
  • জাতীয় অনূর্ধ্ব-২১ ক্রিকেট দলের অধিনায়ক রাজগঞ্জের কালাম সিদ্দিকি অলিন
  • মণিরামপুরে পুকুর থেকে শিশুর মরদেহ উদ্ধার
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • মণিরামপুরে নারী ও শিশু নির্যাতন মামলার প্রধান আসামি গ্রেফতার
  • রাজগঞ্জে হোটেলগুলোতে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও বিক্রি : ঝুঁকিতে জনস্বাস্থ্য
  • যশোরের রাজগঞ্জের মোবারকপুরে প্রকাশ্যে জুয়ার আসর! মিলছে না প্রতিকার
  • মণিরামপুরের জালঝাড়া বাজারে সড়ক দুর্ঘটনায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মৃ*ত্যু
  • শিশু আরাফাতের জীবন বাঁচাতে মানবিক সহায়তার আবেদন