বৃহস্পতিবার, আগস্ট ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মণিরামপুরে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যার চেষ্টা

যশোরের মণিরামপুরে শহিদুল ইসলাম (৪০) নামের যুবলীগের এক নেতাকে কুপিয়ে হত্যার চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা।

শনিবার (১৬ জুলাই) দিবাগত মধ্যরাতে উপজেলার মোবারকপুর গ্রামের ব্রিজের পাশে এ ঘটনা ঘটে। দুর্বৃত্তরা শহিদুলের মাথায় ও ঘাড়ে কুপিয়ে মৃত ভেবে ফেলে রেখে যায়।

আহত শহিদুল ইসলাম চালুয়াহাটি ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক। তিনি মোবারকপুর গ্রামের মৃত জাহাবক্স সরদারের ছেলে।

চালুয়াহাটি ইউনিয়ন যুবলীগের সভাপতি ইমরান খান পান্না বলেন, রাজগঞ্জ বাজার থেকে হাঁটা ৫-৭ মিনিটের বাড়ির পথ শহিদুলের। এদিন মধ্যরাতে তিনি রাজগঞ্জ বাজার থেকে হেঁটে বাড়ি ফিরছিলেন। পথে রাত ১২টার দিকে তিনি বাড়ির অদূরে ব্রিজের কাছে পৌঁছালে মুখোশধারী ৫-৬ জন লোক চোখ বেঁধে তাঁকে মাঠের ভেতরে নিয়ে যায়।

পান্না বলেন, দুর্বৃত্তরা স্ক্রু দিয়ে শহিদুলের মাথায় ৫-৭টি আঘাত ও ঘাড়ে চাকু মেরে মৃত ভেবে তাঁকে ফেলে রেখে যায়। এর ঘণ্টাখানেক পর শহিদুলের জ্ঞান ফেরে। তখন তিনি কোনোরকম টেনেহিঁচড়ে বাড়ির পাশে গিয়ে পড়ে যান এবং আবারও জ্ঞান হারিয়ে ফেলেন। একপর্যায়ে আশপাশের লোকজন ছুটে এসে শহিদুলকে গুরুতর জখম অবস্থায় দেখে তার বাড়িতে খবর দেন। রাতেই স্বজনেরা তাকে উদ্ধার করে যশোর সদর হাসপাতালে ভর্তি করেন।

ইউনিয়ন যুবলীগের সভাপতি আরও বলেন, পূর্বশত্রুতার জেরে শহিদুলকে হত‍্যাচেষ্টা হতে পারে। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রোববার (১৭ জুলাই) দুপুরে চিকিৎসকেরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। বিষয়টি আমরা পুলিশকে জানিয়েছি।

এ বিষয়ে রাজগঞ্জ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক (তদন্ত) বানী ইসরাইল বলেন, আমরা খবর পেয়েছি। প্রকৃত ঘটনা জানার চেষ্টা করছি।

একই রকম সংবাদ সমূহ

পারখাজুরা বাওড়ে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃ*ত্যু

হেলাল উদ্দিন, রাজগঞ্জ : যশোরের মণিরামপুর উপজেলার মশ্বিমনগর ইউনিয়নের হাজরাকাটি গ্রামে পারখাজুরাবিস্তারিত পড়ুন

ক্যানসারে আক্রান্ত তাসলিমার চিকিৎসায় আর্থিক সহায়তার আবেদন

রাজগঞ্জ প্রতিনিধি : যশোরের মণিরামপুর উপজেলার ঝাঁপা আলিম মাদ্রাসার প্রাক্তন ছাত্রী মোছাঃবিস্তারিত পড়ুন

প্রত্যন্ত গ্রামের মেঠোপথ পেরিয়ে জাতিসংঘের বিশ্বমঞ্চে মনিরামপুরের সন্তান ড. আব্দুল আলীম

প্রত্যন্ত গ্রামের মেঠোপথ পেরিয়ে এবার জাতিসংঘের বিশ্বমঞ্চে গুরুত্বপূর্ণ দায়িত্বে মনিরামপুরের সন্তান ড.বিস্তারিত পড়ুন

  • মনিরামপুরে ট্রাকচাপায় মোটরসাইকেলচালক সাবেক ইউপি সদস্য নিহত
  • যশোরের হরিদাসকাটিতে পানিবন্দি এলাকা পরিদর্শনে এমপি গাজী এনামুল হক
  • যশোরের মণিরামপুরে ৭ শিক্ষাপ্রতিষ্ঠানে শতভাগ ফেল!
  • যশোরের রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসিতে ৮৪ জন উত্তীর্ণ
  • জাতীয় অনূর্ধ্ব-২১ ক্রিকেট দলের অধিনায়ক রাজগঞ্জের কালাম সিদ্দিকি অলিন
  • মণিরামপুরে পুকুর থেকে শিশুর মরদেহ উদ্ধার
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • মণিরামপুরে নারী ও শিশু নির্যাতন মামলার প্রধান আসামি গ্রেফতার
  • রাজগঞ্জে হোটেলগুলোতে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও বিক্রি : ঝুঁকিতে জনস্বাস্থ্য
  • যশোরের রাজগঞ্জের মোবারকপুরে প্রকাশ্যে জুয়ার আসর! মিলছে না প্রতিকার
  • মণিরামপুরের জালঝাড়া বাজারে সড়ক দুর্ঘটনায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মৃ*ত্যু
  • শিশু আরাফাতের জীবন বাঁচাতে মানবিক সহায়তার আবেদন