শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মনিরামপুরের কৃতিসন্তান দেবাশীষ কর্মকারের পদোন্নতি লাভ

যশোরের মনিরামপুর উপজেলার নেহালপুর ইউনিয়নের পাচাকড়ি গ্রামের কৃতি সন্তান দেবাশীষ কর্মকার সহকারী পুলিশ সুপার থেকে অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতি লাভ করেছেন।

১৪ ই ফেব্রুয়ারী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক সরকারি আদশে এই পদোন্নতি লাভ করেন। তিনি ২০১৬ সালে বিসিএস পুলিশ ক্যাডারে সহকারী পুলিশ সুপার পদে যোগদান করেন। বাংলাদেশ পুলিশ একাডেমি, সারদা থেকে এক বছরের মৌলিক প্রশিক্ষণ শেষে খুলনা জেলা পুলিশে শিক্ষানবিশ পুলিশ অফিসার হিসেবে যোগদান করেন।

শিক্ষানবিশ কাল শেষে তিনি বাংলাদেশ পুলিশের গুরুত্বপূর্ণ ইউনিট এলিট ফোর্স র‍্যাবে যোগদান করেন। র‍্যাবে কর্মকালীন সময়ে গুরুত্বপূর্ণ কাজের স্বীকৃতি সরূপ তিনি ডিজি পদক লাভ করেন।২০১৮-২০২০ সাল পর্যন্ত র‍্যাবের কর্মকালীন শেষে তিনি পুলিশের আরেক গুরুত্বপূর্ণ ইউনিট ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা গুলশান বিভাগে যোগদান করেন। সর্বশেষ তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের মোহাম্মদপুর জোনের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার পদে কর্মরত ছিলেন। গোয়েন্দা বিভাগ ও জোনে কর্মকালীন সময়ে গুরুত্বপূর্ণ কাজে অবদানের স্বীকৃতি সরূপ ডিএমপির শ্রেষ্ঠ সহকারী পুলিশ কমিশনার হওয়ার গৌরব অর্জন করেন।

শিক্ষা জীবনে তিনি বালিদহ পাচাকড়ি মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি, ভবদহ কলেজ থেকে এইচএসসি পাশ করেন, এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে অনার্স-মাস্টার্স সম্পন্ন করেন।
তিনি পাচাকড়ি নিবাসী প্রশান্ত কর্মকার ও চঞ্চলা কর্মকারের জ্যেষ্ঠ সন্তান।

একই রকম সংবাদ সমূহ

যশোরের মাহিদিয়ায় সড়ক দুর্ঘটনায় নছিমন চালক নিহত

যশোরের মাহিদিয়ায় সড়ক দুর্ঘটনায় মণিরামপুর উপজেলার হরিহরনগর ইউনিয়নের ইকবাল হোসেন (৫০) নামেবিস্তারিত পড়ুন

যশোরের রাজগঞ্জে ৪৫টি গাঁজা গাছসহ নারী গ্রেফতার

যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে ৪৫টি গাঁজা গাছসহ মাফুজা বেগমবিস্তারিত পড়ুন

বাসি ও ছত্রাক ধরা মিষ্টি-দইয়ে সয়লাব রাজগঞ্জের ভাগ্যকূল মিষ্টান্ন ভান্ডার!

রাজগঞ্জ প্রতিনিধি : যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জ বাজারের ভাগ্যকূল মিষ্টান্ন ভান্ডারে দীর্ঘদিনবিস্তারিত পড়ুন

  • পায়ের ওপর ট্রাক, তিন সন্তান ও বৃদ্ধা মাকে নিয়ে মানবেতর জীবন সাগরের
  • যশোরের রাজগঞ্জে ৫ম শ্রেণির ছাত্রীর মুখের কাছে কাগজ দিয়ে অজ্ঞান, অপহরণের চেষ্টার অভিযোগ
  • যশোরের রাজগঞ্জে প্রক্রিয়াজাত শিশু খাবারের ছড়াছড়ি, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি
  • মণিরামপুরে গরু চুরির হিড়িক, ১০ দিনে অন্তত ৩০ গরু চুরি
  • মণিরামপুর ও রাজগঞ্জে দেদারছে বিক্রি হচ্ছে ‘জেলি পুশ’ চিংড়ি
  • মণিরামপুরে শাশুড়িকে পিটিয়ে হত্যার অভিযোগ, পুলিশের হাতে পুত্রবধূ ও তার মা
  • সাবেক প্রতিমন্ত্রীর পিএস পরিচয়ে প্রতারণার অভিযোগ, যুবলীগ নেতা গাজী আসাদ আটক
  • কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ, মনিরামপুরে দুইজন আটক
  • সন্তান হারানোর শোকের মধ্যেই হতদরিদ্র বাবার একমাত্র সম্বল ভ্যান চুরি
  • পারখাজুরা বাওড়ে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃ*ত্যু
  • ক্যানসারে আক্রান্ত তাসলিমার চিকিৎসায় আর্থিক সহায়তার আবেদন
  • প্রত্যন্ত গ্রামের মেঠোপথ পেরিয়ে জাতিসংঘের বিশ্বমঞ্চে মনিরামপুরের সন্তান ড. আব্দুল আলীম