বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মনিরামপুরের ঝাঁপা বাঁওড়পাড়ের জেগে থাকা শত শত বিঘা জমিতে ধানের আবাদ

 যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জের ঝাঁপা বাঁওড়ের দুপাড়, এবছর বাঁওড়পাড়ের বাসিন্দাদের আশীর্বাদ হয়ে দেখা দিয়েছে। বাঁওড়ের দুপাড়ে ইরি-বোরো আবাদ করেছেন বাঁওড়পাড়ের বাসিন্দারা। ঝাঁপা বাঁওড়ের দুপাড় এখন সবুজ রংয়ে রঙিন। দেশের প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা কৃষকদের উদ্দেশ্যে বলেছেন- এক ইঞ্জি জমিও যেনো ফেলে রাখা না হয়। আপনাদের (কৃষকরা) যেটুকু জমি আছে, সেইটুকু জমিতে নানা ধরণের ফসলের আবাদ করেন। এই কথার সাথে মিল রেখে রাজগঞ্জের ঝাঁপা বাঁওড়পাড়ের কৃষকরা, বাঁওড়পাড়ে হেমন্তের আবহাওয়ায় জেগে থাকা পাড়ে ইরি-বোরো ধানের আবাদ করেছেন।
জানাগেছে- বর্ষা মৌসুমে বিগত ২০০০ সাল থেকে ঝাঁপা বাঁওড়ের দুকূল উপচে, বন্যার সৃষ্টি হতো এবং এই পানি বদ্ধ অবস্থায় থাকতো। কৃষকরা ২০০০ সালের আগে ঝাঁপা বাঁওড়পাড়ে ধানের আবাদ করতো। কিন্তু ২০০০ সালের পর থেকে প্রতিবছর বন্যা হয়ে পানি, বাঁওড়ের কানাই কানাই থাকতো। এজন্য কৃষকরা কোনো আবাদ করতে পারতো না। এবছর সেই ঝাঁপা বাঁওড়পাড় এখন কৃষকদের জন্য আশীর্বাদ। বাঁওড়পাড়ের শতাধিক কৃষক শত শত বিঘা জেগে থাকা জমিতে ইরি-বোরো ধানের আবাদ করেছেন। কৃষকরা এবং সংশ্লিষ্ট কৃষি অফিস এই ধানের বাম্পার ফলন আশা করছেন।
প্রধানমন্ত্রীর কথার প্রতি শ্রদ্ধা জানিয়ে রাজগঞ্জের ঝাঁপা বাঁওড়পাড়ের বাসিন্দারা বাঁওড়পাড়ে জেগে থাকা জমিতে অক্লান্ত পরিশ্রম করে ধানের আবাদ করেছেন এবং সব থেকে ভালো ধান ফলাবেন এই আশা করছেন কৃষকরাও।
জানাগেছে- বাঁওড়পাড়ে জেগে থাকা জমিতে ধান চাষ করলে খরচ অনেক কম। এখানে সার কম লাগে, সেচের পানির কোনো সমস্যা নেই। খুব সহজে বাঁওড়ের পানি সেচ দেওয়া যায় এবং ফলন বেশি হওয়ায় এখানে আবাদ করতে আগ্রহ বেশি কৃষকদের। তারা জানান- বাঁওড়পাড়ে জেগে থাকা মাটি অত্যন্ত ভালো মাটি। জৈবসার মিশ্রিত। তাই, ধানের ফলন ভালো হবে ইনশাআল্লাহ।
ঝাঁপা বাঁওড়পাড়ের কয়েকজন কৃষক এই প্রতিনিধিকে জানান- তারা বহু বছর পর, এবার এই জমিতে ধানের আবাদ করার সুযোগ পাচ্ছেন। এতে অনেক খুশি কৃষকরা।
স্থানীয় কৃষি সম্প্রসারণ বিভাগ বলছেন- ঝাঁপা বাঁওড়পাড়ে জেগে থাকা জমিতে ধানের আবাদ করেছেন কৃষকরা। এজন্য কৃষকদের অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমরা আবাদকৃত ধানক্ষেত দেখেছি। আমাদের এবং কৃষকদের উভয়ের আশা এখানে বাম্পার ফলন হবে ইনশাআল্লাহ।

একই রকম সংবাদ সমূহ

অপ্রাপ্তবয়স্ক চালকের দৌরাত্ম্য: নেংগুড়াহাট-রাজগঞ্জ সড়কে ট্রাক্টরে মাটি পরিবহনে বাড়ছে দুর্ঘটনা ও পরিবেশঝুঁকি

যশোরের মনিরামপুর উপজেলার নেংগুড়াহাট-রাজগঞ্জ সড়কে অদক্ষ ও অপ্রাপ্তবয়স্ক কিশোর চালকদের দিয়ে ট্রাক্টরবিস্তারিত পড়ুন

ফরিদপুরের ভাঙ্গায় ট্রাক-প্রাইভেটকার দুর্ঘটনায় নিহত ৫, সবাই যশোরের

ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের ফরিদপুরের ভাঙ্গায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে প্রাইভেট কারের ধাক্কায়বিস্তারিত পড়ুন

চতুর্থ স্তম্ভের নীরব কান্না- কষ্টে দিন কাটে অনেক সংবাদকর্মীর পরিবার

রাষ্ট্র ও সমাজের বিভিন্ন অসঙ্গতি, দুর্নীতি, অনিয়ম এবং মানুষের সুখ-দুঃখের খবর তুলেবিস্তারিত পড়ুন

  • মনিরামপুরে সড়ক দুর্ঘটনা মোটরসাইকেলের দুই আরোহী নিহত
  • মনিরামপুরে চার মাদকসেবীর জেল-জরিমানা
  • যশোরের রাজগঞ্জ উপস্বাস্থ্য কেন্দ্রে ওষুধ সংকট, চিকিৎসা সেবা ব্যাহত
  • মনিরামপুরে অবৈধভাবে কৃষিজমি খনন ও মাটি বিক্রি ৫ অভিযানে কারাদণ্ড ও জরিমানা
  • যশোরের রাজগঞ্জে পানিতে ডুবে তিন ছাগলের মৃত্যু
  • যশোরের রাজগঞ্জে নিয়ন্ত্রণহীন প্রক্রিয়াজাত খাবারে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি
  • জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় রাজগঞ্জের ‘নাবা’ তিন বিভাগেই প্রথম স্থান
  • পরীক্ষার্থী ও পথচারীদের ঠান্ডা শরবত খাওয়ালো রাজগঞ্জ হাইস্কুল শিক্ষার্থীরা
  • আম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পর্শে যুবকের মৃ*ত্যু
  • মনিরামপুরে ধান ঝাড়া মেশিনে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু
  • মনিরামপুরের ১৩ ইউনিয়নে জামায়াতে ইসলামীর চেয়ারম্যান প্রার্থীর নাম ঘোষণা
  • মনোহরপুরে মটরভ্যান চুরি : দিশেহারা রসুল মোল্লা