শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মনিরামপুরের রাজগঞ্জের হরিতকি তলার ইজিভ্যান স্ট্যান্ড সরিয়ে নেয়ার দাবি

মনিরামপুরের রাজগঞ্জ বাজারের হরিতকি তলা মোড়ে অবৈধ ভাবে ইজি ভ্যান স্ট্যান্ড গড়ে উঠায় পথচারীরা ওই মোড় ও রাস্তা দিয়ে চলাচল করতে ব্যাপক ভোগান্তি পাচ্ছে।
ছোট-খাটো দুর্ঘটনাও ঘটছে এখানে, এমন কথা জানিয়েছেন ভুক্তভোগী পথচারীরা।

সরেজমিনে দেখা গেছে, ইজিভ্যান চালকরা তাদের ভ্যান গাড়ী নিয়ে উল্লেখিত স্থানে রাস্তার উপর রাস্তা দখল করে দাড়িয়ে থাকে এবং সেখান থেকেই যাত্রী উঠানো ও নামানো করে। ইজি ভ্যান চালকদের সরে দাড়াতে বলা হলেও কোনো কথা শুনতে চাইনা। এতে ওই রাস্তায় চলাচলরত সাধারণ পথচারীরা প্রতিনিয়ত দুর্ঘটনার শিকার হচ্ছেন। বিশেষ করে রাজগঞ্জ বাজারের হাটের দিন সোমবার ও বৃহস্পতিবার এই ভ্যান যটের সৃষ্টি হয় এবং দুর্ঘটনাও ঘটে।

এ ব্যাপারে স্থানীয় গোবিন্দ দাস ও উজ্জল মোল্লাসহ কয়েকজন ব্যবসায়ী বলেন- এই ইজি ভ্যান চালকরা সব সময় রাস্তা দখল করে বসে থাকে। যাত্রী উঠানো-নামানো করে। এতে চরম বিপদে থাকে পথচারীরা।

এদিকে, এই রাস্তায় চলাচলরত কয়েকজন পথচারী জানান- এখানকার ইজি ভ্যান চালকরা যাত্রীদের কাছ থেকে সব সময় অতিরিক্ত ভাড়া আদায় করে। অচেনা যাত্রী পেলেই গলাকাটা ভাড়া আদায় করে থাকে।

অত্যন্ত ব্যস্ততম ও জনগুরুত্বপূর্ণ এই হরিতকি তলা মোড় থেকে অবৈধ ভাবে স্থাপিত ইজি ভ্যান স্ট্যান্ডটি অন্যস্থানে সরিয়ে নিয়ে তাদের কার্যক্রম চালানোর জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী পথচারীরা।

একই রকম সংবাদ সমূহ

যশোরের মাহিদিয়ায় সড়ক দুর্ঘটনায় নছিমন চালক নিহত

যশোরের মাহিদিয়ায় সড়ক দুর্ঘটনায় মণিরামপুর উপজেলার হরিহরনগর ইউনিয়নের ইকবাল হোসেন (৫০) নামেবিস্তারিত পড়ুন

যশোরের রাজগঞ্জে ৪৫টি গাঁজা গাছসহ নারী গ্রেফতার

যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে ৪৫টি গাঁজা গাছসহ মাফুজা বেগমবিস্তারিত পড়ুন

বাসি ও ছত্রাক ধরা মিষ্টি-দইয়ে সয়লাব রাজগঞ্জের ভাগ্যকূল মিষ্টান্ন ভান্ডার!

রাজগঞ্জ প্রতিনিধি : যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জ বাজারের ভাগ্যকূল মিষ্টান্ন ভান্ডারে দীর্ঘদিনবিস্তারিত পড়ুন

  • প্রতারণা মাধ্যমে টাকা আত্মসাৎ, ফের আদালতে মামলা দায়ের
  • পায়ের ওপর ট্রাক, তিন সন্তান ও বৃদ্ধা মাকে নিয়ে মানবেতর জীবন সাগরের
  • যশোরের রাজগঞ্জে ৫ম শ্রেণির ছাত্রীর মুখের কাছে কাগজ দিয়ে অজ্ঞান, অপহরণের চেষ্টার অভিযোগ
  • যশোরের রাজগঞ্জে প্রক্রিয়াজাত শিশু খাবারের ছড়াছড়ি, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি
  • মণিরামপুরে গরু চুরির হিড়িক, ১০ দিনে অন্তত ৩০ গরু চুরি
  • শার্শার বাগআঁচড়ায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষীকী সফল করতে আলোচনা সভা
  • মণিরামপুর ও রাজগঞ্জে দেদারছে বিক্রি হচ্ছে ‘জেলি পুশ’ চিংড়ি
  • সৌদিতে চাকরি না পেয়ে দেশে ফেরা, টাকা চাইতে গিয়ে ৩ জনকে মারধরের অভিযোগ
  • মণিরামপুরে শাশুড়িকে পিটিয়ে হত্যার অভিযোগ, পুলিশের হাতে পুত্রবধূ ও তার মা
  • বেনাপোল স্থলবন্দরে ফর্রলিফট দুর্ঘটনায় শ্রমিক আহত
  • সাবেক প্রতিমন্ত্রীর পিএস পরিচয়ে প্রতারণার অভিযোগ, যুবলীগ নেতা গাজী আসাদ আটক
  • কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ, মনিরামপুরে দুইজন আটক