বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মনিরামপুরের রাজগঞ্জে দিনে প্রচুর গরম, রাতে হালকা ঠান্ডা, জানান দিচ্ছে শীতের বার্তা

দেশে আবহওয়ার পরিবর্তন হচ্ছে। এ করনে দিনে প্রচুর গরম আর প্রতিদিন গভীর রাত থেকে হালকা ঠান্ডা ঠান্ডা অনুভূত হচ্ছে। তাই অনেকেই বলছেন শীতের আগমনি বার্তা জানান দিচ্ছে।

গত কিছু দিন ধরে যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জে এমন আবহাওয়া চলছে। এমন পরিস্থিতিতে ভোরবেলা পড়ছে হালকা শিশিরও।

রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মাসুদ কামাল তুষার বলেন- দিনে প্রচুর গরম পড়ছে। আর রাতে হালকা ঠান্ডা অনুভূত হচ্ছে। এতে বোঝা যাচ্ছে শীত আসন্ন। তিনি বলেন- আমি নিয়মিত ভোরে হাটতে বের হোই। এমন সময় গত কয়েক দিন ধরে দেখা যাচ্ছে ভোরে ঘাষের উপর এবং ধান গাছে শিশির কণা এবং কোথাও কোথাও হালকা কুয়াশা পড়ছে। কিছু দিন আগেও রাতে ফ্যান চালিয়ে ঘুমাতে হয়েছে। কিন্তু এখন রাতে কিছুটা শীত অনুভব করি।

আবহাওয়াবিদরা জানিয়েছেন- এখন থেকে রাতের তাপমাত্রা কমবে থাকবে। ফলে এই সময়ের মধ্যে রাতে শীতের অনুভূতি ভালোই বুঝা যাবে। যদিও ঋতুর হিসেবে শীত আসতে এখনও মাস খানেক বাকি। তবে বৈচিত্র্যের কারণে গ্রাম বাংলায় অনেক আগেই শীত নেমে যায়। আবহাওয়া বিশেষজ্ঞরা আরো বলছেন- এ বছর শীতের তীব্রতা বেশি দিন থাকবে না।

এদিকে- স্বাস্থ্য বিশেষজ্ঞরা জানান- আবহাওয়ার পরিবর্তনের সাথে সাথে রাজগঞ্জ অঞ্চলে বেড়েছে চোখ উঠা ও জ্বর, সর্দি- কাশি রোগ। বিধায়, মানুষের নিয়মিত মাস্ক পড়া ও দূরত্ব বজায় রেখে হাট-বাজারে চলাচল করার পরামর্শ দেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।

একই রকম সংবাদ সমূহ

যশোরের মাহিদিয়ায় সড়ক দুর্ঘটনায় নছিমন চালক নিহত

যশোরের মাহিদিয়ায় সড়ক দুর্ঘটনায় মণিরামপুর উপজেলার হরিহরনগর ইউনিয়নের ইকবাল হোসেন (৫০) নামেবিস্তারিত পড়ুন

যশোরের রাজগঞ্জে ৪৫টি গাঁজা গাছসহ নারী গ্রেফতার

যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে ৪৫টি গাঁজা গাছসহ মাফুজা বেগমবিস্তারিত পড়ুন

বাসি ও ছত্রাক ধরা মিষ্টি-দইয়ে সয়লাব রাজগঞ্জের ভাগ্যকূল মিষ্টান্ন ভান্ডার!

রাজগঞ্জ প্রতিনিধি : যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জ বাজারের ভাগ্যকূল মিষ্টান্ন ভান্ডারে দীর্ঘদিনবিস্তারিত পড়ুন

  • পায়ের ওপর ট্রাক, তিন সন্তান ও বৃদ্ধা মাকে নিয়ে মানবেতর জীবন সাগরের
  • যশোরের রাজগঞ্জে ৫ম শ্রেণির ছাত্রীর মুখের কাছে কাগজ দিয়ে অজ্ঞান, অপহরণের চেষ্টার অভিযোগ
  • যশোরের রাজগঞ্জে প্রক্রিয়াজাত শিশু খাবারের ছড়াছড়ি, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি
  • মণিরামপুরে গরু চুরির হিড়িক, ১০ দিনে অন্তত ৩০ গরু চুরি
  • মণিরামপুর ও রাজগঞ্জে দেদারছে বিক্রি হচ্ছে ‘জেলি পুশ’ চিংড়ি
  • মণিরামপুরে শাশুড়িকে পিটিয়ে হত্যার অভিযোগ, পুলিশের হাতে পুত্রবধূ ও তার মা
  • সাবেক প্রতিমন্ত্রীর পিএস পরিচয়ে প্রতারণার অভিযোগ, যুবলীগ নেতা গাজী আসাদ আটক
  • কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ, মনিরামপুরে দুইজন আটক
  • সন্তান হারানোর শোকের মধ্যেই হতদরিদ্র বাবার একমাত্র সম্বল ভ্যান চুরি
  • পারখাজুরা বাওড়ে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃ*ত্যু
  • ক্যানসারে আক্রান্ত তাসলিমার চিকিৎসায় আর্থিক সহায়তার আবেদন
  • প্রত্যন্ত গ্রামের মেঠোপথ পেরিয়ে জাতিসংঘের বিশ্বমঞ্চে মনিরামপুরের সন্তান ড. আব্দুল আলীম