রবিবার, নভেম্বর ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নিরাপদ সবজিজোন পারখাজুরা

মনিরামপুরের রাজগঞ্জে ঝুলন্ত মিষ্টি কুমড়া চাষে ঝুঁকছে কৃষকরা

মণিরামপুর উপজেলার রাজগঞ্জ অঞ্চলের নিরাপদ সব্জিজোন খ্যাত মশ্মিমনগর ইউনিয়নের পারখাজুরা গ্রামের চাষিরা মিষ্টি কুমড়া (স্থানীয় নাম কদু) চাষের দিকে ক্রমান্বয়ে ঝুঁকে পড়ছে।

হাইব্রিড জাতের মিষ্টি কুমড়া চাষ করে তাই ওই এলাকার বহু কৃষক আর্থিকভাবে সফলতার মুখ দেখেছে।

খোঁজ খবর নিয়ে জানা গেছে, গত ৫ বছর আগে এই গ্রামে মাত্র ৪/৫ জন চাষি এই মিষ্টি কুমড়ার চাষ শুরু করে। হাইব্রিড জাতের মিষ্টি কুমড়ার চাষ করে অনেক কৃষক লাভবান হওয়ায় তাদের দেখাদেখি গত ৪/৫ বছরের ব্যবধানে বর্তমানে এই গ্রামে মিষ্টি কুমড়া চাষির সংখ্যা দাড়িয়েছে প্রায় এক’শ।

সরেজমিন পারখাজুরা গ্রামে যেয়ে দেখা যায়, মাঠের পর মাঠ সুতলী ও বাঁশের চটা দিয়ে নির্মিত মাচা বা বান দিয়ে আবাদকৃত প্রতিটি ক্ষেতে ঝুলছে শত শত মিষ্টি কুমড়া। যা দেখে যে কোন চাষি কিংবা ব্যক্তির মন আনন্দে উদ্বেলিত হয়ে উঠবে।

কথা হয় পারখাজুরা গ্রামের সফল চাষি ও কৃষক নেতা আব্দুল মান্নানের সাথে।
তিনি বলেন, বোরো ধান কেটেই ২৯ শতক জমিতে তিনি হাইব্রিড জাতের মিষ্টি কুমড়া/কদু চাষ করেছি। মাত্র দুই মাসের ব্যবধানে তার ক্ষেত এখন ফুলে ফলে ভরে গেছে। প্রায় দেড় হাজারের মত কদু তার ক্ষেতে এখন ঝুলছে।

আরও কিছু ফল নতুন করে ধরতে পারে বলে তিনি আশা করছেন।

কটের সুতা, বাঁশ ক্রয় ও মজুরি সবমিলে তার খরচ হয়েছে ১৫ হাজার টাকা।

যে কদু গাছে ধরেছে তা প্রায় লাখ টাকা বিক্রি হবে এমন আশাবাদ ব্যক্ত করে তিনি সানন্দে বলেন, মাত্র সাড়ে তিন মাসে তার ১৫ কাঠা জমিতে তিনি ৮০ হাজার টাকার মত লাভের আশা করছেন। মিষ্টি কুমড়া চাষ অন্যান্য ফসলের চেয়ে বেশী লাভজনক তাই অনেক কৃষক অন্য ফসল আবাদ বাদ দিয়ে মিষ্টি কুমড়া চাষের দিকে ঝুকছে।

কুমড়ার ফলন শেষ হবার আগেই তিনি এই ক্ষেতের মাচায়/বানে লাউ চাষ করার প্রস্তুতি নিয়েছেন। ফলে এক খরচে মিষ্টি কুমড়া ও লাউ চাষ করে তিনি অধিক লাভের আশায় সর্বদা ক্ষেতের পরিচর্যা নিয়ে প্রতিদিন সময় দিচ্ছেন।

মিষ্টি কুমড়া চাষে তার সফলতার পিছনে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরামর্শ বেশ সহায়ক হয়েছে বলে তিনি জানান।

কোন প্রকার বালাই নাশক ব্যবহার না করেই বালাই দমনের ফাঁদ বা সেক্স ফেরমন ব্যবহার মিষ্টি কুমড়া চাষে বেশ কার্যকরী একটি পন্থা বলে তিনি মন্তব্য করেন।

এটিকে, স্থানীয়ভাবে প্লাস্টিকের কৌটার মধ্যে পোকা মারার ফাঁদ বা কৌটার মধ্যে মান্দুলী ঝুলিয়ে পোকা বা বালাই দমন করার ফাঁদ বলা হয়। এই সেক্স ফেরমনে বালাই দমনের ফলে রোগমুক্ত ভাল মানের কুমড়া আবাদ সম্ভব হয়েছে। যার ফলেই কৃষকরা বেশি লাভবান হয়েছে।

মশ্মিমনগর ইউনিয়নে নিয়োজিত উপ-সহকারী কৃষি কর্মকর্তা আলতাপ হোসেন জানান, উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর হাইব্রিড জাতের মিষ্টি কুমড়া চাষের ক্ষেত্রে পারখাজুরা গ্রামের আব্দুল মান্নানসহ কিছু কুমড়া চাষীর প্রদর্শনী ক্ষেতে বিনা মূল্যে জৈব সার, কেঁচোসার ও বালাই দমনের জন্য সেক্স ফেরমন বিতরণ করা হয়েছে।
আর অন্য চাষীদেরকে বিভিন্ন ধরনের পরামর্শ দেওয়া হয়েছে।

হাইব্রিড জাতের মিষ্টি কুমড়া চাষ করে পারখাজুরা গ্রামের আকবর মোড়ল, ডা. মোস্তাক মোড়ল, মহব্বত গাজী, মোজাম সরদারমহ প্রায় এক’শ কৃষক এখন আর্থিকভাবে সফলতা লাভ করেছেন বলে তিনি জানান।

তিনি আরও জানান, কৃষক মান্নানের ন্যায় অন্য কুমড়া চাষিরা তাদের ক্ষেতে একই মাচায় লাউ চাষ করার জন্য প্রস্তুতি নিয়েছেন। ইতোমধ্যে তারা ক্ষেতে লাউয়ের বীজ বপন করেছেন।

উপজেলা কৃষি অফিসার হীরক কুমার সরকার জানান, ক্ষেতে মাচা করে মিষ্টি কুমড়া চাষ একটি লাভজনক সব্জি চাষ। তাছাড়া একই মাচায় তিন-চার মাসের ব্যবধানে অন্য আর একটি সব্জি লাউ আবাদ করে কৃষকরা আরও বেশি লাভবান হচ্ছে। ফলে কৃষকরা অধিক লাভের আশায় মিষ্টি কুমড়া চাষের দিকে ঝুকছে। উপজেলার পারখাজুরা গ্রামের চাষিরা তার প্রকৃষ্ট উদাহরণ।

একই রকম সংবাদ সমূহ

নাভারণ হাইওয়ে পুলিশের চেকপোস্টে গাঁজাসহ যুবক আটক

যশোরের নাভারণ হাইওয়ে থানা পুলিশের অভিযানে এক কেজি ২৫০ গ্রাম মাদকদ্রব্য গাঁজাসহবিস্তারিত পড়ুন

দেশে ও প্রশাসনের ভেতরে ফ্যাসিবাদের দোসররা সক্রিয় হয়েছে: রিজভী

ঘাপটি মেরে থাকা ফ্যাসিবাদের দোসর ও গণতন্ত্রবিরোধী শক্তি দেশে এবং প্রশাসনের ভেতরেবিস্তারিত পড়ুন

১৪০০ মানুষ হত্যা করেও আ.লীগের রক্ততৃষ্ণা মেটেনি: রিজভী

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বকে উদ্দেশ্য করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুলবিস্তারিত পড়ুন

  • যশোরের রাজগঞ্জে বৈরী আবহাওয়ায় কাটা আমন ধানের ব্যাপক ক্ষতি, দুশ্চিন্তায় কৃষক
  • বেনাপোল সীমান্তে নিরাপত্তা জোরদার বিজিবির
  • মণিরামপুরের রাজগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় সাবেক ইউপি সদস্য নি/হ/ত
  • মনিরামপুরে দুই মোটরসাইকেলের সংঘ*র্ষে প্রাণ গেল পথচারী বৃদ্ধের
  • শার্শায় এ বছর সরবরাহ বৃদ্ধি পাওয়ায় সবজির বাজারে স্বস্তি : ক্রেতাদের মুখে হাসি
  • ​তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী পালিত: সদরের ১৬ মসজিদে জায়নামাজ ও কার্পেট বিতরণ
  • ভারতে যাওয়ার সময় ‘স্টপ লিস্টে’ নাম থাকায় নিষিদ্ধ যুবলীগ নেতা আটক
  • যশোরে ট্রেনের ধাক্কায় কাভার্ডভ্যান দুমড়েমুচড়ে, নিহত ঝিকরগাছার চালক
  • শার্শার বাগআঁচড়ায় বিএনপির প্রয়াত নেতা তরিকুল ইসলামের মৃত্যুবার্ষিকী পালিত
  • তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকীতে শার্শার বাগআঁচড়ায় প্রস্তুতিমূলক সভা
  • শার্শার কায়বায় প্রাথমিক বিদ্যালয়ের জমি দখলের অভিযোগ
  • যশোর বোর্ডে ১৬ প্রতিষ্ঠানের সবাই ফেল, ৩ কলেজে শতভাগ পাস