মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মনিরামপুরের রাজগঞ্জ এলাকায় যুবকের আত্মহত্যা

মণিরামপুর উপজেলার রাজগঞ্জ এলাকায় পারিবারিক কলহের জেরে অভিমান করে আবুল কালাম আজাদ রনি (৩২) নামে এক যুবক বিষপানে আত্মহত্যা করেছেন।

বুধবার সকালে রাজগঞ্জ এলাকার হরিহরনগর ইউনিয়নের সালামতপুর গ্রামে এঘটনা ঘটে।

রনি ওই গ্রামের নিজাম উদ্দিন মোড়লের ছেলে।

তিনি ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি নিয়ে যশোর সদরের তফসিডাঙা এলাকার ‘লিলিয়ান ফার্মা’ নামে একটি ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন।

মদনপুর সম্মিলনী ডিগ্রি কলেজের শিক্ষক রুহুল কুদ্দুস টিটো জানান, সাত-আটমাস আগে নিজের পছন্দে ঝিকরগাছার মোবারকপুরের মিম নামে এক মেয়েকে বিয়ে করেন রনি। শুরু থেকে বিষয়টি রনির পরিবার মেনে নেননি। মঙ্গলবার (৪ আগস্ট) স্ত্রীকে নিয়ে বাড়ি আসেন রনি। এরপর পারিবারিক কলহে বুধবার সকাল আটটার দিকে বিষপান করেন তিনি। টের পেয়ে স্বজনরা তাকে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। অবস্থা গুরুতর হওয়ায় চিকিৎসকরা তাকে যশোর জেনারেল হাসপাতালে রেফার করেন। সেখানে জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক রনিকে মৃত ঘোষণা করেন।

খেদাপাড়া ক্যাম্পের ইনচার্জ এসআই গোলাম রসুল বলেন, পারিবারিক কলহে রনি বিষপানে আত্মহত্যা করেছেন বলে জেনেছি।

একই রকম সংবাদ সমূহ

পারখাজুরা বাওড়ে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃ*ত্যু

হেলাল উদ্দিন, রাজগঞ্জ : যশোরের মণিরামপুর উপজেলার মশ্বিমনগর ইউনিয়নের হাজরাকাটি গ্রামে পারখাজুরাবিস্তারিত পড়ুন

ক্যানসারে আক্রান্ত তাসলিমার চিকিৎসায় আর্থিক সহায়তার আবেদন

রাজগঞ্জ প্রতিনিধি : যশোরের মণিরামপুর উপজেলার ঝাঁপা আলিম মাদ্রাসার প্রাক্তন ছাত্রী মোছাঃবিস্তারিত পড়ুন

কলকাতায় অগ্নিকাণ্ড: দেশে ফিরলো ৬ বাংলাদেশির মরদেহ

কলকাতায় অগ্নিকাণ্ডে নিহতদের মধ্যে ছয়জনের মরদেহ দেশে আনা হয়েছে। শনিবার (২২ আগস্ট)বিস্তারিত পড়ুন

  • প্রত্যন্ত গ্রামের মেঠোপথ পেরিয়ে জাতিসংঘের বিশ্বমঞ্চে মনিরামপুরের সন্তান ড. আব্দুল আলীম
  • মনিরামপুরে ট্রাকচাপায় মোটরসাইকেলচালক সাবেক ইউপি সদস্য নিহত
  • শার্শার কায়বায় ইয়াবাসহ যুবক আটক
  • শার্শায় অপহরণ মামলার আসামি আটক ও অপহৃত কিশোরী উদ্ধার
  • যশোরের হরিদাসকাটিতে পানিবন্দি এলাকা পরিদর্শনে এমপি গাজী এনামুল হক
  • যশোরের মণিরামপুরে ৭ শিক্ষাপ্রতিষ্ঠানে শতভাগ ফেল!
  • যশোরের রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসিতে ৮৪ জন উত্তীর্ণ
  • জাতীয় অনূর্ধ্ব-২১ ক্রিকেট দলের অধিনায়ক রাজগঞ্জের কালাম সিদ্দিকি অলিন
  • মণিরামপুরে পুকুর থেকে শিশুর মরদেহ উদ্ধার
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • ভারতে যাওয়ার সময় টাঙ্গাইলের আওয়ামীলীগ নেতা বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার