বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মাটি বহন করা ট্রাক্টর চলাচল বন্ধের দাবিতে মনিরামপুরে ছাত্রছাত্রীদের মানববন্ধন

সড়ক হোক নিরাপদ, পথ চলা হোক নির্বিঘে, মাটি বহন করা ট্রাক্টর থেকে রাস্তার উপর মাটি ফেলে, রাস্তার পরিবেশ নষ্ট করা যাবে। এমন স্লোগান দিয়ে ট্রাক্টর চলাচল বন্ধ ও নিরাপদ সড়কের দাবিতে যশোরের মণিরামপুর উপজেলার লাউড়ি-রামনগর কামিল (এমএ) মাদ্রাসার শিক্ষক, কর্মচারী, কোমলমতি ছাত্রছাত্রী, অভিভাবক ও এলাকার সুধীজনেরা মানববন্ধন করেছে।

বুধবার (১০ মে) সকালে উল্লেখিত মাদ্রাসার সামনে দাড়িয়ে মানুষেরা এ মনববন্ধন করেন।

এতে মাদ্রাসার শিক্ষক, কর্মচারী, কোমলমতি ছাত্রছাত্রী, অভিভাবক, সূধীসমাজের লোকজনসহ শত শত মানুষ অংশগ্রহণ করেন।

লাউড়ি-রামনগর কামিল মাদ্রাসার প্রধান মুয়াদ্দিছ মোঃ মফিজুর রহমানের নেতৃত্বে এ মানববন্ধনে মাদ্রাসার কোমলমতি ছাত্রছাত্রীবৃন্দ, শিক্ষকবৃন্দ, অভিভাবকবৃন্দ ও সূধীসমাজের লোকজন বক্তব্য রাখেন।

বক্তব্যে কোমলমতি ছাত্রছাত্রীরা বলেন- মাটি বহন করা গাড়ী রাস্তায় চলাচলের কারণে, রাস্তার উপর মাটি পড়ছে। ফলে রাস্তা দিয়ে মানুষের চলাচল করতে খুব অসুবিধা হচ্ছে। চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে রাস্তাটি। যার কারণে অহরহ সড়ক দুর্ঘটনা ঘটছে। অকালেই হারিয়ে যাচ্ছে অনেক তাজাপ্রান। দুর্ঘটনার শিকার হয়ে অনেকেই হচ্ছেন পঙ্গু। যারা পঙ্গু হচ্ছেন তারা সারা জীবনের জন্য পরিবারে বোঝা হচ্ছেন। আমরা আর দুর্ঘটনা দেখতে চাই না। সড়কে নিরাপদে, নির্বিঘে, চলাচল করতে চাই।

বক্তারা আরো বলেন- রাস্তা দিয়ে বেপরোয়া গতিতে মোটর সাইকেল চলাচলের কারনে রাস্তা পার হওয়া যায় না। মাটি বহন করা ট্রাক্টরেরও গতি থাকে বেপরোয়া। এসব কর্মকান্ড প্রতিনিয়ত ঘটলেও স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসন নিরব কেনো। আমরা স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের সহযোগীতা কামনা করছি এবং প্রায় ঘন্টাব্যাপি চলা এ মানববন্ধন কর্মসুচিতে এরাস্তা দিয়ে মাটি বহন করা ট্রাক্টর চলাচল বন্ধের দাবি জানাচ্ছি।

একই রকম সংবাদ সমূহ

রাজশাহীতে মনিরামপুরের শারমিনের বাজিমাত, ‘মাইন্ড ম্যারাথন-২৩’-এ রাজশাহী বিভাগে প্রথম

শিশু-কিশোরদের মেধাভিত্তিক প্রতিযোগিতা ‘মাইন্ড ম্যারাথন-২৩ (সিজন-৩)’-এর জাতীয় পর্যায়ের পরীক্ষায় ষষ্ঠ শ্রেণির মেধাবিস্তারিত পড়ুন

মণিরামপুরে প্রবাসী বন্ধুর সঙ্গে স্ত্রীর বিয়ে দিলেন যুবক, পরে মিলল ঝুলন্ত মরদেহ

রাজগঞ্জ প্রতিনিধি : প্রবাসী প্রতিবেশীর সঙ্গে স্ত্রীর প্রেমের সম্পর্ক। বিষয়টি টের পেয়েবিস্তারিত পড়ুন

মণিরামপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু : পরিবারকে ৫০ হাজার টাকার সহায়তা

যশোরের মণিরামপুর উপজেলার মশ্মিমনগর ইউনিয়নের হাজরাকাটি গ্রামে পানিতে ডুবে নিহত দুই শিশুবিস্তারিত পড়ুন

  • যশোরের মাহিদিয়ায় সড়ক দুর্ঘটনায় নছিমন চালক নিহত
  • যশোরের রাজগঞ্জে ৪৫টি গাঁজা গাছসহ নারী গ্রেফতার
  • বাসি ও ছত্রাক ধরা মিষ্টি-দইয়ে সয়লাব রাজগঞ্জের ভাগ্যকূল মিষ্টান্ন ভান্ডার!
  • পায়ের ওপর ট্রাক, তিন সন্তান ও বৃদ্ধা মাকে নিয়ে মানবেতর জীবন সাগরের
  • যশোরের রাজগঞ্জে ৫ম শ্রেণির ছাত্রীর মুখের কাছে কাগজ দিয়ে অজ্ঞান, অপহরণের চেষ্টার অভিযোগ
  • যশোরের রাজগঞ্জে প্রক্রিয়াজাত শিশু খাবারের ছড়াছড়ি, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি
  • মণিরামপুরে গরু চুরির হিড়িক, ১০ দিনে অন্তত ৩০ গরু চুরি
  • মণিরামপুর ও রাজগঞ্জে দেদারছে বিক্রি হচ্ছে ‘জেলি পুশ’ চিংড়ি
  • মণিরামপুরে শাশুড়িকে পিটিয়ে হত্যার অভিযোগ, পুলিশের হাতে পুত্রবধূ ও তার মা
  • সাবেক প্রতিমন্ত্রীর পিএস পরিচয়ে প্রতারণার অভিযোগ, যুবলীগ নেতা গাজী আসাদ আটক
  • কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ, মনিরামপুরে দুইজন আটক
  • সন্তান হারানোর শোকের মধ্যেই হতদরিদ্র বাবার একমাত্র সম্বল ভ্যান চুরি