শুক্রবার, অক্টোবর ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মাধ্যমিকে থাকছে না বিজ্ঞান বাণিজ্য মানবিক বিভাগ

নতুন কারিকুলামে মাধ্যমিক পর্যায়ে অর্থাৎ নবম ও দশম শ্রেণিতে আর বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগ থাকছে না। মাধ্যমিক পর্যায়ে এই বিভাগ বিভাজন তুলে নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

বৃহস্পতিবার রাতে জাতীয় সংসদে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড বিল-২০২০ পাসের আগে বিরোধী দলের এক সংসদ সদস্যের বক্তব্যের জবাবে শিক্ষামন্ত্রী এ কথা বলেন। তিনি বলেন, সমন্বিত কারিকুলাম হচ্ছে, যা কার্যকর হবে ২০২২ সাল থেকে।

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, ‘আমাদের কারিকুলামটি পুরো একটি পর্যালোচনা হচ্ছে। এবং খুব শিগগিরই সেটির চূড়ান্ত রূপটি প্রকাশ করব। সেখানে কিন্তু সকল ধরনের শিক্ষার্থী, সেখানে আমরা এই যে নবম-দশম শ্রেণিতে, মাননীয় প্রধানমন্ত্রী দিক-নির্দেশনায় আমরা এই বিজ্ঞান, মানবিক ও ব্যবসা এই বিভাগগুলোকে আমরা আর নবম-দশম শ্রেণিতে রাখছি না। সকল শিক্ষার্থী সব ধরনের শিক্ষা নিয়ে স্কুলের এই ১০টি বছর শেষ করবে।’

একই রকম সংবাদ সমূহ

সৌদি আরবের বিমানবন্দরে হামলার কঠোর নিন্দা জানাল বাংলাদেশ

সৌদি আরবে বিমানবন্দরসহ বেসামরিক স্থাপনায় হুথিদের সাম্প্রতিক হামলার কঠোর নিন্দা জানিয়েছে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

দেশে মাদক মহামারি আকার ধারণ করছে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

দেশে মাদক মহামারি আকার ধারণ করেছে বলে মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষাবিস্তারিত পড়ুন

শিক্ষার্থীদের অবশ্যই প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে হবে: অর্থমন্ত্রী

শিক্ষার্থীদের আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যেতে হলে অবশ্যই কম্পিউটার সম্পর্কেবিস্তারিত পড়ুন

  • স্মৃতির খামে বন্দি হলুদ চিঠি: সেবা বাড়লেও টানাপোড়েনে ডাক বিভাগ
  • স্বাস্থ্য খাতের বাজেট প্রায় দ্বিগুণ করেছে সরকার: চিফ হুইপ
  • বিদ্যুৎ বিভ্রাটে ঈশ্বরদী হাসপাতালে মোম ও মোবাইলের আলোয় চিকিৎসাসেবা
  • পোস্টাল ভোটিংয়ের ‘বাংলাদেশ মডেল’ গ্রহণে আগ্রহী নেপাল-শ্রীলঙ্কা
  • বন্দরের টার্মিনালের সক্ষমতা বৃদ্ধির জন্যই চুক্তি হয়েছে : বাণিজ্যমন্ত্রী
  • আওয়ামী লীগের সন্ত্রাসীরা রিকশাচালক হয়ে হাজির হয়েছে : চিফ হুইপ
  • মানবপাচার রোধে বাংলাদেশের প্রচেষ্টা বেড়েছে, তবু ঘাটতি
  • বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী
  • দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • পানির ন্যায্য হিস্যা নিয়ে ভারতকে ছাড় দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী