শনিবার, অক্টোবর ১০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মার্কিন নির্বাচন: আগাম ভোটে এগিয়ে ‘গাধা প্রতীক’

আসছে ৩ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর রাষ্ট্র আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন। সে হিসেবে মূল ভোটগ্রহণের আর মাত্র ১৩ দিন বাকি।

তবে তার আগেই অনেক রাজ্যের জনগণ আগাম ভোট দিয়েছেন। আর সেই আগাম ভোটের ফলাফলে এগিয়ে আছে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনের ‘গাধা মার্কা’।

মঙ্গলবার সকাল পর্যন্ত ৪৫টি স্টেটের ২৯ মিলিয়নেরও বেশি মানুষ আগাম ভোট প্রদান করেছেন। এই ভোটের প্রায় অর্ধেক পড়েছে বাইডেনের গাধা মার্কায়। তিনি পেয়েছেন ১৪.২ মিলিয়ন ভোট। অন্যদিকে রিপাবলিকান দলের হাতি মার্কায় ভোট পড়েছে ১০.১ মিলিয়ন।

এনবিসির সাংবাদিক কানওয়াল সৈয়দ জানান, আমেরিকার ৫১টি স্টেটের মধ্যে ডেমোক্র্যাটরা ৩২টিতে এগিয়ে আছে। অনিশ্চয়তাপূর্ণ স্টেট ফ্লোরিডা এবং মিনেসোটাতে রিপাবলিকানরা ২০ শতাংশেরও বেশি পয়েন্টে এগিয়ে আছে। নিউ হ্যাম্পশায়ারে ডেমোক্র্যাটরা এগিয়ে আছে শতকরা ৩৬ পয়েন্টে। তবে এবার অনিশ্চয়তার কেন্দ্রস্থল হয়ে দাঁড়িয়েছে জর্জিয়া, উইসকনসিন, মিশিগান ও পেনসেলভেনিয়ার মতো কয়েকটি স্টেট।

এখানেই হবে দুই দলের হাড্ডাহাড্ডি লড়াই। মূলত তাদের ভোটেই নির্বাচিত হবেন যুক্তরাষ্ট্রের আগামীর প্রেসিডেন্ট।
এনবিসি নিউজের ভোটার ট্র্যাকার অনুসারে এ তথ্য পাওয়া গেছে। প্রাথমিক ভোটের এই তথ্য সরবরাহ করেছে রাজনৈতিক ডেটাফার্ম ‘টার্গেটস্মার্ট’।

একই রকম সংবাদ সমূহ

সৌদি আরবের বিমানবন্দরে হামলার কঠোর নিন্দা জানাল বাংলাদেশ

সৌদি আরবে বিমানবন্দরসহ বেসামরিক স্থাপনায় হুথিদের সাম্প্রতিক হামলার কঠোর নিন্দা জানিয়েছে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

নিদালের মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচার করবে যুক্তরাষ্ট্র, কেন এমন সিদ্ধান্ত?

২০০৯ সালে যুক্তরাষ্ট্রের ফোর্ট হুড সামরিক ঘাঁটিতে ১৩ জন নিরস্ত্র সেনাকে নির্বিচারেবিস্তারিত পড়ুন

গাজাবাসীদের পক্ষে লড়াই করা শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই

গাজায় ইসরায়েলের কর্মকাণ্ডকে গণহত্যা হিসেবে চিহ্নিত করা জাতিসংঘের তদন্ত কমিশনের নেতৃত্ব দিয়েছিলেনবিস্তারিত পড়ুন

  • ১৬ বছরের নির্যাতন-নিপীড়ন গুম-খুনের চিত্র তুলে ধরলেন আইনমন্ত্রী
  • বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকার আর নেই
  • পোস্টাল ভোটিং শুরু করতে বাংলাদেশের সহায়তা নেবে নেপাল
  • বিদায়ী ম্যাচে হলুদ-লালকার্ড ও বল পেলেন মেসি!
  • ইতালিতে ১ লাখ ৬৫ হাজার ৮৫০ বিদেশি কর্মী নেওয়ার ঘোষণা, আবেদন যেভাবে
  • সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য না দি‌লে ভিসা প্রত্যাখ্যান হ‌তে পা‌রে : মার্কিন দূতাবাসের বার্তা
  • চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী
  • ট্রাম্পের নৈশভোজের উচ্ছ্বসিত ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী
  • শিশুদের সুন্দর ভবিষ্যৎ গড়তে এক মঞ্চে মেলানিয়া ট্রাম্প ও জুবাইদা রহমান
  • মক্কার মসজিদে আত্মঘাতী হামলার ভুয়া খবর, আটক ১
  • ৭ মাসে বিদেশে গেছে ৪ লাখ ৩৪ হাজার কর্মী : প্রবাসী কল্যাণমন্ত্রী
  • হজযাত্রীদের জন্য এক প্যাকেজে সব সেবা, নতুন উদ্যোগ সৌদি আরবের