সোমবার, অক্টোবর ১২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মুজিববর্ষ: বান্দরবানে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বৃক্ষরোপণ

স্বাধীন বাংলাদেশের স্থপতি ও হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে দেশব্যাপী বিভিন্ন কর্মসূচি চলমান রয়েছে। জাতীর পিতার জন্মশতবার্ষিকী উদযাপনের সূচনা লগ্ন থেকেই বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল কাজী শরীফ কায়কোবাদ, এনডিসি, পিএসসি, জি মহোদয়ের নেতৃত্বে ও যথাযথ নির্দেশনা মোতাবেক আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী দেশব্যাপী মানবকল্যাণকর, উন্নয়নমূলক ও জনহিতকর বিভিন্ন কার্যক্রম সফলতার সাথে সম্পন্ন করে আসছে।

সাম্প্রতিক সময়ে করোনা ভাইরাস কোভিড-১৯ জনিত কারনে উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় এই বাহিনীর প্রতিটি সদস্য নিবেদিত প্রাণ কর্মী হিসেবে সক্রিয় ভাবে অংশগ্রহণ করে রাষ্ট্রিয় দায়িত্ব পালনে সদা তৎপর রয়েছে। মহাপরিচালক মহোদয়ের একান্ত সদিচ্ছা ও সময়োপযোগী সিদ্ধান্তের প্রেক্ষিতে মুজিব বর্ষের যথাযথ তাৎপর্য অনুধাবন পূর্বক গৃহীত কর্মসূচির অংশ হিসেবে দেশব্যাপী বৃক্ষরোপন কর্মসূচি চলমান রয়েছে।

এরই ধারাবাহিকতায় ১৯ জুলাই, ২০২০খ্রি. সকাল ১০:৩০ ঘটিকায় যথাযথভাবে স্বাস্থ্যবিধি ও সামাজিক দুরত্ব বজায় রেখে বান্দরবান পার্বত্য জেলাধীন ০৭ (সাত) টি উপজেলার ইউনিয়ন পর্যায়ে ১০০০টি বিভিন্ন প্রজাতির ফলজ এবং ভেষজ গাছের চারা রোপন কার্যক্রমের শুভ উদ্বোধন করেন মো: সাহাদাত হোসেন,বিভিএম, জেলা কমান্ড্যান্ট, বান্দরবান পার্বত্য জেলা।

মো: সামছুল আলম, উপ মহাপরিচালক, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, চট্টগ্রাম ও পার্বত্য রেঞ্জ, চট্টগ্রাম মহোদয়ের সর্বাত্মক সহযোগিতায় ও মো: সাহাদাত হোসেন,বিভিএম, জেলা কমান্ড্যান্ট, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, বান্দরবান পার্বত্য জেলা এর সার্বিক তত্ত্বাবধানে জেলা আনসার ও ভিডিপি কার্যালয় বান্দরবান থেকে ১০০০টি গাছের চারা সাতটি উপজেলায় সুষ্ঠুভাবে বিতরণ করা হয়।

বিশেষ অথিতি হিসেবে জনাব এ এইচ এম সাইফুল্লাহ হাবিব, অধিনায়ক, ২৮ আনসার ব্যাটালিয়ন, সুয়ালক, বান্দরবান পার্বত্য জেলা বৃক্ষরোপণ অভিযান ২০২০ উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে স্বাগত বক্তব্য প্রদান করেন।

জেলা কমান্ড্যান্ট মো: সাহাদাত হোসেন, বিভিএম তার বক্তব্যে বলেন, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সম্মানিত মহাপরিচালক দেশমাতৃকার জন্য নিবেদিত প্রাণ একজন দেশপ্রেমিক ও চৌকস সংগঠক।

মহাপরিচালক মহোদয়ের সুনির্দিষ্ট নির্দেশনা মোতাবেক আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, বান্দরবান পার্বত্য জেলার সকল সদস্যের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে সর্বস্তরের জনগণের কল্যাণ সাধনের লক্ষে বৃক্ষরোপণ অভিযান ২০২০ কার্যক্রম শুরু করা হয়েছে। এই কর্মসূচির মাধ্যমে মানুষ বৃক্ষরোপণের গুরুত্ব অনুধাবন করে নিজ নিজ অবস্থান থেকে প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় অসামান্য ভূমিকা পালন করবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন এবং জাতীয় সকল গুরুত্বপূর্ণ কাজে ও দেশের সংকটকালীন সময়ে অতীতের মত বান্দরবান পার্বত্য জেলার আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রতিটি সদস্য জনগণের পাশে থেকে সর্বাত্মক সহযোগিতা প্রদান করার অভিমত প্রকাশ করেন।

একই রকম সংবাদ সমূহ

সৌদিগামী ৫১ ফ্লাইট বাতিল, ঢাকায় ভোগান্তিতে ৫৪১৮ যাত্রী

সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দরে হুতিদের হামলার ঘটনায় ঢাকা থেকে রিয়াদ, দাম্মাম ওবিস্তারিত পড়ুন

থাকছে না দলীয় প্রতীক : স্থানীয় নির্বাচনে তৃণমূলে ঐক্যের ওপর জোর বিএনপির

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে কোনো দলীয় প্রতীক ব্যবহার করা হচ্ছে না এবংবিস্তারিত পড়ুন

সংস্কারে বিশ্বব্যাংক-আইএমএফ ঐকমত্য, বিনিয়োগে জোর দিচ্ছে সরকার

আর্থিক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনা, কর-জিডিপি অনুপাত বাড়ানো এবং কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যেবিস্তারিত পড়ুন

  • উন্নয়ন অর্থায়নে বিশ্বব্যাংকের ‘ফিলানথ্রপি হাব’ চালু
  • ডেঙ্গুতে প্রাণ গেল আরও চারজনের, একদিনে হাসপাতালে ভর্তি ২১৬৭
  • বাংলাদেশের গুরুত্বপূর্ণ খাতে কানাডার প্রতি সহযোগিতার আহবান প্রধানমন্ত্রীর
  • ইউপি নির্বাচন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত, ৫ ধাপের প্রথমটি ২১ জানুয়ারি
  • জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে : প্রধানমন্ত্রী
  • রূপপুরের প্রথম ইউনিটে পারমাণবিক বিক্রিয়া শুরু
  • পরিপাটি পোশাকের আড়ালে সংকটে ওষুধ বিক্রয় প্রতিনিধিদের জীবন
  • আরো ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ করা হবে : স্বাস্থ্যমন্ত্রী
  • মোটরসাইকেলসহ গাড়ি মালিক-চালকদের ২৯ অক্টোবর পর্যন্ত সময় বেঁধে দিল বিআরটিএ
  • পরিপাটি পোশাকের আড়ালে সংকটে ওষুধ বিক্রয় প্রতিনিধিদের জীবন
  • প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ জেহাদের পরিবারের সৌজন্য সাক্ষাৎ
  • চারদিনের সফরে ২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী