শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কেশবপুরের গৌরীঘোনায় ইউপি সদস্যদের সংবাদ সম্মেলন

যশোরের কেশবপুরের গৌরীঘোনা ইউনিয়নে মিথ্যা সংবাদের প্রতিবাদে ইউপি সদস্যরা সংবাদ সম্মেলন করেছেন।

কেশবপুর উপজেলার গৌরীঘোনা ইউনিয়ন পরিষদে গতকাল সকালে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে ১২ জন ইউপি সদস্যদের পক্ষ থেকে ইউপি সদস্য লিয়াকত আলী খান লিখিত বক্তব্য পাঠকালে বলেন, গত ১১ জুলাই দৈনিক গ্রামের কাগজ পত্রিকার ৩য় পাতায় “কেশবপুরের গৌরীঘোনায় এলজিএসপি প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ” শিরোনামে প্রকাশিত সংবাদটি সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন। গত ১১ জুলাই তারিখের মধ্যে এলজিএসপি প্রকল্পের কোন কাজ গৌরীঘোনা ইউনিয়নে সম্পন্ন হয়নি। অদ্যবধি এলজিএসপি প্রকল্পের কোন বিলও উত্তোলিত হয়নি। এলজিএসপি প্রকল্পের সকল উন্নয়নমূলক কাজ ঠিকাদারের মাধ্যমে বাস্তবায়িত হয়। যে প্রকল্পে ইট ও বালি চেয়ারম্যান বা মেম্বরদের সরবরাহ করার কোন সূযোগ নেই।

ইউপি সদস্য লিয়াকত আলী খান আরো বলেন, প্রতিবেদনটিতে তাকে ও চেয়ারম্যান এস এম হাবিবুর রহমানের যে বক্তব্য প্রকাশ করা হয়েছে, তাঁরা আদৌ সাংবাদিকের নিকট ঐ ধরণের কোন বক্তব্য দেননি। তাদের প্রতিপক্ষরা সাংবাদিককে মিথ্যা তথ্য সবেরাহ করে ওই সংবাদটি প্রকাশ করিয়েছে।

সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন ইউপি সদস্য মোস্তাফিজুর রহমান, আসাদুজ্জামান, মোজাহারুল ইসলাম, আফজাল হোসেন, কাজী হামিদুর রহমান, সলেয়মান ফকির, হাফিজুর রহমান, জিয়াউর রহমান, কহিনুর বেগম, ফরিদা বেগম ও শারমিন আক্তার সীমা উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বুধবার সকাল থেকে দেশের সর্ববৃহৎ বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়েবিস্তারিত পড়ুন

গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন

নাসিব হাসান রিয়ান। প্রতিভাবান টগবগে যুবক। অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক।বিস্তারিত পড়ুন

ভারতে যাওয়ার সময় টাঙ্গাইলের আওয়ামীলীগ নেতা বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার

যশোরের বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন দিয়ে ভারত যাওয়ার সময় টাঙ্গাইলের একজন ইউপিবিস্তারিত পড়ুন

  • বাজার নিয়ন্ত্রনে বেনাপোল স্থলন্দর দিয়ে কাঁচাঝাল আমদানি
  • মণিরামপুরে নারী ও শিশু নির্যাতন মামলার প্রধান আসামি গ্রেফতার
  • রাজগঞ্জে হোটেলগুলোতে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও বিক্রি : ঝুঁকিতে জনস্বাস্থ্য
  • যশোরের রাজগঞ্জের মোবারকপুরে প্রকাশ্যে জুয়ার আসর! মিলছে না প্রতিকার
  • মণিরামপুরের জালঝাড়া বাজারে সড়ক দুর্ঘটনায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মৃ*ত্যু
  • ‘মানসিক অসুস্থ’ কন্যার আচরণে এমপির বাড়িতে হামলা গ্রহণযোগ্য নয়: জামায়াত
  • শিশু আরাফাতের জীবন বাঁচাতে মানবিক সহায়তার আবেদন
  • শার্শায় ৬ বছরের শিশুকে ধর্ষন চেষ্টায় অভিযুক্ত আটক
  • যশোরের রাজগঞ্জে বাওড় থেকে ভ্যানচালকের ভাসমান মরদেহ উদ্ধার
  • যশোরে অর্ধকোটি টাকার স্বর্ণের বারসহ সাতক্ষীরার সুমন আটক
  • রোদ-বৃষ্টি-ঝড়ে থেমে নেই যশোরের মনিরামপুরের কৃষকদের কর্মযজ্ঞতা
  • বেনাপোল কাস্টমসের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ১০ হাজার ৫৮৮ কোটি টাকা