বুধবার, আগস্ট ২৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মুন্সিগঞ্জে ৫০ দিন আটকে রেখে মা-মেয়েকে নির্যাতনের অভিযোগ

মুন্সিগঞ্জে মা-মেয়েকে ঘরে আটকে রেখে নির্যাতনের অভিযোগ এনে কেন্দ্রীয় যুবলীগ সদস্য আজমির শেখের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন সুবর্ণা আক্তার নামের এক নারী।

বুধবার (৩ মার্চ) দুপুরে সদর উপজেলার দেওসার এলাকার বাসিন্দা সুবর্ণা ও তার মাকে ৫০ দিন বাসায় আটকে রেখে নির্যাতনের অভিযোগ করেন।

লিখিত বক্তব্যে সুবর্ণা আক্তার বলেন, ভাই প্রিন্স শেখের আত্মহত্যাকে কেন্দ্র করে যুবলীগ নেতা আজমির শেখ আমার বাবা ও ভাইদের মেরে ফেলার হুমকি দিয়ে বাসা থেকে বের করে দেন। আমাকে ও আমার মাকে ৫০ দিন বাসায় আটকে রেখে ঘরে তালা দিয়ে বাইরে গুণ্ডা পাহারায় বসিয়ে রাখে। এ সময় কোনোমতে একবেলা রুটি-মুড়ি খেয়ে বেঁচে থাকি। প্রতিদিন শারীরিক ও মানসিক নির্যাতন করতো আজমির শেখ। আমাকে এসিড দিয়ে ঝলসে দিবে ও ধর্ষণ করবে বলে হুমকি দেন।

তিনি আরও অভিযোগ করেন, পুলিশের কাছে অভিযোগ করার পরও তাদের উপস্থিতিতে আমার ভাইদের মারধর করে আজমিরের লোকজন। আমরা নির্যাতন থেকে বাচঁতে চাই।

এ সময় উপস্থিত ছিলেন ওই নারীর বাবা দুলাল শেখ, মা মিনু বেগম, ভাই সবুজ উপস্থিত ছিলেন।

অভিযোগ অস্বীকার করে যুবলীগ নেতা আজমির শেখ বলেন, ‘একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। কে বা কারা তাদের নির্যাতন করেছে সে বিষয়ে আমি অবগত নই।’

একই রকম সংবাদ সমূহ

মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর শান্তি, ন্যায়, সহমর্মিতা,বিস্তারিত পড়ুন

দলগুলোর সদিচ্ছা থাকলে সহিংসতামুক্ত স্থানীয় নির্বাচন সম্ভব: ইসি আবুল ফজল মো. সানাউল্লাহ

রাজনৈতিক দলগুলোর সদিচ্ছা থাকলে সহিংসতামুক্ত স্থানীয় নির্বাচন সম্ভব বলে মন্তব্য করেছেন নির্বাচনবিস্তারিত পড়ুন

স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি জানতে ইসির সঙ্গে বসবে সরকার

স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি কতদূর এগিয়েছে, তা জানতে আগামী সপ্তাহে নির্বাচন কমিশনেরবিস্তারিত পড়ুন

  • রাষ্ট্রপতির নির্ধারিত ঠাকুরগাঁও সফর স্থগিত
  • ২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষার তারিখ প্রকাশ
  • স্থানীয় সরকার নির্বাচন খুব বেশি দেরি হবে না: সিইসি
  • দীনেশ ত্রিবেদীর সঙ্গে সীমান্ত হাট পুনরায় চালুসহ বহু বিষয়ে আলোচনা হয়েছে: বাণিজ্যমন্ত্রী
  • একাদশে ভর্তির নীতিমালা প্রকাশ, আবেদন শুরু ২ সেপ্টেম্বর
  • নুসরাত হত্যা মামলার রায়: অধ্যক্ষ সিরাজসহ ২ জনের মৃত্যুদণ্ড বহাল
  • রংপুরে চাঞ্চল্যকর চার হত্যাকাণ্ড: খুনের দায় স্বীকার, কারাগারে সিদ্ধার্থ-মুগ্ধ
  • প্রধানমন্ত্রীর ‘আই হ্যাভ আ প্ল্যান’ কমিটমেন্টের সফল বাস্তবায়ন হবে: প্রেস সচিব
  • রংপুরে খুন হওয়া চারজনের সবার মুখ ছিল বীভৎস, মুখের কাছে পড়ে ছিল তরল: সিআইডি
  • দুর্নীতিবাজদের বিরুদ্ধে আইন ও বিধি অনুযায়ী ব্যবস্থা: এলজিআরডি মন্ত্রী
  • এমপিওভুক্ত শিক্ষকদের বদলির আবেদন শুরু, মানতে হবে ১৪ দফা নির্দেশনা
  • রংপুরে ঘর থেকে সাবেক স্কুলশিক্ষক, স্ত্রী ও ২ ছেলে-মেয়ের মরদেহ উদ্ধার