বুধবার, জুলাই ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মৌসুমের প্রথম ম্যাচে জয় পেল না চ্যাম্পিয়ন রিয়াল

চির প্রতিদ্বন্দ্বী বার্সেলোনাকে হতাশায় ডুবিয়ে স্প্যানিশ লা লিগার গত আসরের শিরোপা জিতেছিল রিয়াল মাদ্রিদ। প্রত্যাশা রয়েছে ২০২০-২১ মৌসুমেও একই সাফল্যের পুনরাবৃত্তির। তবে সে লক্ষ্যে নতুন মৌসুমের শুরুটাও মোটেও সুখকর হয়নি রিয়ালের। হোঁচট খেয়েছে মৌসুমের প্রথম ম্যাচেই।

বর্তমান চ্যাম্পিয়ন হলেও, সূচির মারপ্যাঁচে নতুন মৌসুমের প্রথম ম্যাচটি ঘরের মাঠে খেলতে পারেনি রিয়াল মাদ্রিদ। খেলতে গিয়েছিল রিয়াল সোসিয়েদাদের মাঠে। সেখান থেকে জয় নিয়ে ফিরতে পারেনি তারা। গোল মিসের হতাশায় সন্তুষ্ট থাকতে হয়েছে গোলশূন্য ড্র নিয়েই।

গত ১৮ বছরে এবারই প্রথম রিয়াল সোসিয়েদাদ ও রিয়াল মাদ্রিদের মধ্যকার কোনো ম্যাচে গোল হলো না একটিও। লিগের দ্বিতীয় সপ্তাহে প্রথম মাঠে নামা মাদ্রিদের এটি প্রথম ড্র। অন্যদিকে এখনও পর্যন্ত দুইটি ম্যাচই ড্র করেছে সোসিয়েদাদ। তবে প্রথম ম্যাচে একটি গোল করেছিল তারা।

রোববার রাতের ম্যাচটিতে সোসিয়েদাদের রক্ষণে বারবারই হানা দিয়েছেন করিম বেনজেমা, রদ্রিগো, ভিনিসিয়াস জুনিয়ররা। বার্সার নতুন রোনাল্ড কোম্যানের মতো ৪-২-৩-১ ফরমেশনে নিজের দল নামিয়েছিলেন রিয়াল বস জিনেদিন জিদান। যেখানে আক্রমণের কেন্দ্রে ছিলেন বেনজেমা।

কিন্তু কোনো আক্রমণই কাজে লাগাতে পারেননি এ ফরাসি স্ট্রাইকার। ম্যাচের ১৫ মিনিটের সময় গোলরক্ষক বরাবর শট মেরে গোলবঞ্চিত থাকেন বেনজেমা। এছাড়া টনি ক্রুস, সার্জিও রামোসরা বারবার প্রচেষ্টা চালালেও কোনোটিই গোল পাওয়ার জন্য যথেষ্ঠ ছিল না। যে কারণে ড্র নিয়েই মাঠ ছাড়তে হয় তাদের।

একই রকম সংবাদ সমূহ

‘ফিলিস্তিনিদের জন্য অনুভব না থাকলে সে মানুষ নয়’

২০২৬ বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এ অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক জয়ের পর ফিলিস্তিনিদের প্রতিবিস্তারিত পড়ুন

চূড়ান্ত হলো শেষ ষোলোর লাইনআপ, দেখে নিন কবে কখন কোথায় ম্যাচ

শেষ ষোলোর লড়াই জমে উঠছে। রাউন্ড অব ৩২ শেষে নিশ্চিত হয়েছে শেষবিস্তারিত পড়ুন

আর্জেন্টিনাকে কাঁপিয়ে হারল কেপ ভার্দে

রীতিমতো অবিশ্বাস্য, নাটকীয় এবং সম্ভবত বিশ্বকাপের অন্যতম রোমাঞ্চকর খেলা উপহার দিল আর্জেন্টিনাবিস্তারিত পড়ুন

  • দেশজুড়ে ফ্রিল্যান্সিং কোর্সের উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
  • ২৫ বছর পর জিম্বাবুয়ের কাছে ইনিংস ব্যবধানে হার, লজ্জার রেকর্ডে বাংলাদেশ
  • জাপানকে হারিয়ে শেষ ষোলোতে ব্রাজিল
  • মেসি জাদুতে জর্ডানকে উড়িয়ে শতভাগ জয়ে গ্রুপসেরা আর্জেন্টিনা
  • অবশেষে আইসিসিকে দেওয়া বুলবুলের চিঠি নিয়ে মুখ খুলল বিসিবি
  • দুর্দান্ত জয়ের পর নেইমারকে নিয়ে বড় বার্তা দিলেন আনচেলত্তি
  • মহাকাশে বিশ্বকাপের অফিশিয়াল বল ট্রাইওন্ডা নিয়ে গবেষণা
  • সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে সংবর্ধনা ও মতবিনিময় সভা
  • আর্জেন্টিনার জার্সির পেছনে ‘১৮৯৩’ কেন
  • কলারোয়ায় ফুটবলারদের নতুন দুটি ফুটবল দিলো সাতক্ষীরা জেলা ফুটবল এ্যাসোসিয়েশন
  • একটি জার্সির দাম যে কারণে প্রায় অর্ধ লাখ টাকা
  • মেসিকে লাল কার্ড দেখানো হল না কেন? ফাউল নিয়ে বিতর্ক