রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মৌসুম শুরুর ম্যাচেই রোনালদোর গোল, জুভেন্টাসের জয়

ইউরোপিয়ান ক্লাব ফুটবলের শীর্ষ পাঁচ লিগের চ্যাম্পিয়নদের নতুন মৌসুমের শুরুটা হচ্ছে মিশ্র অভিজ্ঞতার। প্যারিস সেইন্ট জার্মেই হেরেছে পরপর দুই ম্যাচ, নিজেদের প্রথম ম্যাচে ড্র করেছে রিয়াল মাদ্রিদ, রোমাঞ্চকর এক জয় পেয়েছিল লিভারপুল আর প্রতিপক্ষকে দুমড়ে মুচড়ে দিয়েছিল বায়ার্ন মিউনিখ।

শেষের দুই দলের সঙ্গে যোগ দিলো ইতালিয়ান সিরি ‘আ’ চ্যাম্পিয়ন জুভেন্টাস। নতুন মৌসুমে নিজেদের প্রথম ম্যাচে সাম্পদোরিয়াকে ৩-০ গোলে হারিয়েছে জুভরা। মৌসুম শুরুর ম্যাচেই গোল করে নিজের ফর্মের জানান দিয়েছেন দলের সবচেয়ে বড় তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো।

রোববার রাতের ম্যাচটি ছিল জুভেন্টাসের নতুন কোচ আন্দ্রে পিরলোর কোচ হিসেবে সিরি ‘আ’র প্রথম ম্যাচ। শিষ্যদের দুর্দান্ত পারফরম্যান্সে শুরুটা জয় দিয়েই রাঙিয়ে রাখতে পেরেছেন পিরলো। রক্ষণ ও মাঝমাঠে জোর দিয়ে ৩-৪-১-২ ফরমেশনে খেলিয়েছেন তিনি। যেখানে রোনালদোর সঙ্গে আক্রমণের শীর্ষে রেখেছিলেন ২০ বছর বয়সী দেজান কুলুসেভস্কিকে।

কোচের আস্থার প্রতিদান নিতে মাত্র ১৩ মিনিট সময় নিয়েছেন এ সুইডিশ উইঙ্গার। নিজের অভিষেক ম্যাচেই জানান দিয়েছেন সুযোগ সন্ধানী স্ট্রাইকার হওয়ার সামর্থ্যের কথা। ডি-বক্সের মধ্যে ক্রিশ্চিয়ানো রোনালদো বল হারালে সেটি পেয়ে যান কুলুসেভস্কি। বাম পায়ের বাঁকানো শটে দূরের পোস্ট দিয়ে গোল করেন তিনি।

এই এক গোলের লিড নিয়েই বিরতিতে যায় জুভেন্টাস। দ্বিতীয়ার্ধে ফিরে দ্বিতীয় গোলের দেখা পেতে অপেক্ষা করতে হয় ৭৮ মিনিট পর্যন্ত। অবশ্য ম্যাচের ২৪ মিনিটের সময়ই রোনালদোর জোরালো এক শট ফিরে আসে ক্রসবারে লেগে। ফলে ৭৮ মিনিটে করা লিওনার্দো বনুচ্চি করেন ম্যাচের দ্বিতীয় গোলটি।

এর দশ মিনিট পর শেষ বাঁশি বাজার কিছুক্ষণ আগে স্কোরশিটে নাম তোলেন রোনালদো। অ্যারন রামসির কাছ থেকে বল পেয়ে ডি-বক্সের ডান দিক থেকে কোনাকুনি শটে দূরের পোস্ট দিয়ে বল জালে জড়ান তিনি। তার এ গোলের সুবাদে ৩-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে জুভেন্টাস।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরা জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশনের সাধারণ সভা

সাতক্ষীরা জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশনের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। ICT কোচিং সেন্টারবিস্তারিত পড়ুন

কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়

কলারোয়া উপজেলার কেঁড়াগাছিতে সোনা মাটি যুব সংঘের আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে আট দলীয়বিস্তারিত পড়ুন

কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি: ‘গ্রাম বাংলার ঐতিহ্য রাখো ধরি, চলো সবাই কাবাডি খেলি,বিস্তারিত পড়ুন

  • কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
  • ব্যালন ডি’অর তালিকায় ফিরলেন মেসি, নেই রোনালদো; দেখুন ৩০ জনের তালিকা
  • কলারোয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণ
  • সিডনিতে তাসকিনের সঙ্গে বারবিকিউ পার্টিতে শাবনূর
  • খেলা থামিয়ে মেসিকে সম্মান জানাবে আর্জেন্টিনা
  • বিপিএল বাদেই বছরে ৩৫-৪০ লাখ টাকা পাবেন ক্রিকেটাররা : তামিম
  • আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়ে দিলেন মেসি
  • সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন আশাশুনি উপজেলা
  • সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপের ফাইনাল উপলক্ষে প্রস্তুতি সভা
  • ৩০ আগস্ট সাতক্ষীরা সফরে আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
  • ‘কোচ সেজে’ আর বিদেশ ভ্রমণ করতে পারবেন না ফেডারেশন কর্মকর্তারা
  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে প্রীতি ফুটবল ম্যাচে ইমারত শ্রমিকদের জয়