সোমবার, অক্টোবর ১২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

যবিপ্রবিতে চাকরি প্রত্যাশী শিক্ষার্থীদের জন্য দুই দিনব্যাপী ফ্রি ওয়েবিনার অনুষ্ঠিত হতে যাচ্ছে

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) চাকরি প্রত্যাশী শিক্ষার্থীদের জন্য দুই দিনব্যাপী ফ্রি ওয়েবিনার অনুষ্ঠিত হতে যাচ্ছে। ১৪ ও ১৫ নভেম্বর “জব ফর ইঞ্জিনিয়ার্স ইন বাংলাদেশ” শিরোনামে ওয়েবিনারটির আয়োজন করছে যবিপ্রবির শিল্প উৎপাদন ও প্রকৌশল (আইপিই) বিভাগ ।

১৪ ও ১৫ নভেম্বর সন্ধ্যা ৭টা থেকে ১০ টার সেশনে ১৪ তারিখ আলোচ্য বিষয় ’গভমেন্ট জবস ফর ইঞ্জিনিয়ার্র্স”। স্পিকার হিসেবে থাকবেন মোটিভেশনাল স্পিকার সুশান্ত পাল, প্রকৌশলী মশিউর রহমান (পিজিসিবি) প্রকৌশলী ইয়ামিন আলী (নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট রূপপুর) প্রকৌশলী এএফএম জাহিদুর রহমান (প্রধান প্রকৌশলী মোংলা বন্দর অথরিটি) সহ আরো অনেকে ।

এবং ১৫ তারিখ আলোচ্য বিষয় ”প্রাইভেট জবস ফর ইঞ্জিনিয়ার্স”। এদিন স্পিকার হিসেবে থাকবেন, এটিএম মাহবুবুল আলম মিল্টন(এক্সিকিউটিভ ডিরেক্টর মাসকো ইন্ডাস্ট্রিজ লিমিটেড, কনসেপ্ট নিটিং লিমিটেড, মাসকো কটনস লিমিটেড), দিলরুবা আহমেদ (ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড), প্রকৌশলী ইকবাল হোসাইন (বসুন্ধরা গ্রপ), প্রকৌশলী আব্দুল বাছির (স্যামসাং) প্রকৌশলী জারফুল (ওয়ালটন), রঞ্জন কুমার চৌধুরী (হেড অফ প্লান্ট বিএসআরএম লিমিটেড) ।

এ বিষয়ে যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন বলেন, আমি বিশ্বাস করি এই প্রোগ্রামটি অত্যন্ত ভালো মানের একটি প্রোগ্রাম। শুধু প্রকৌশল অনুষদের জন্য নয়,আমাদের সমস্ত শিক্ষার্থীদের জন্য এ ধরনের প্রোগ্রাম দরকার। তাহলে আমাদের ছাত্র ছাত্রীদের শুধু চাকরির সুযোগ সৃষ্টি হবে তাই নয়, আমরা একই সাথে বুঝতে পারব আমাদের ইন্ডাস্ট্রি কি চায়? এখন সারা বিশ্বের শিক্ষার মধ্যেই ইন্ডাস্ট্রি অ্যাক্যাডেমিয়া পার্টনারশিপ একটি বড় ব্যাপার। এজন্য এধরণের প্রোগ্রামের উপর জোর দিয়ে আমাদের আরো ইন্ডাস্ট্রি একাডেমিয়া পার্টনারশিপ বাড়াতে হবে।

শিল্প উৎপাদন ও প্রকৌশল (আইপিই) বিভাগের চেয়ারম্যান ড. এ.এস.এম মুজাহিদুল হক বলেন, এটা খুবই সুন্দর একটি আয়োজন, আশা করছি আমাদের শিক্ষার্থীরা চাকুরীর ব্যাপারে বিভিন্ন সেক্টরের উচ্চ পর্যায়ের ব্যক্তিবর্গের নিকট থেকে অনেক কিছু জানতে পারবে। আগামীতে বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের জন্য এ ধরনের সেমিনারের আয়োজন করা হবে বলে আশা রাখি।

ওয়েবিনারের আয়োজক যবিপ্রবির ইন্টারন্যাশনাল সার্ভিস সেন্টারের পরিচালক ও আইপিই বিভাগের সহকারী অধ্যাপক ড. সাখাওয়াত হোসেন বলেন, গ্রাজুয়েশন শেষ হবার পর শিক্ষার্থীদের যেটা শুরুতেই সমস্যা হয় যে কোথায় তারা চাকরির আবেদন করবে? তাদের কোথায় চাকুরীর সুযোগ আছে তা জানা থাকে না অধিকাংশের। সে ক্ষেত্রে এখানে বিভিন্ন সেক্টরের এক্সপার্টরা আসবেন এবং তারা বিভিন্ন সেক্টর সম্বন্ধে ধারণা দিবেন। আশা করি ওয়েবিনার থেকে আমাদের শিক্ষার্থীরা অনেক বেশি উপকৃত হবে।

একই রকম সংবাদ সমূহ

শার্শা থেকে কলারোয়া সীমান্তে মাদক নেটওয়ার্কের বিস্তার, আলোচনায় আমজাদ

যশোরের শার্শা উপজেলার সীমান্তবর্তী পাড়ের কায়বা গ্রামের আমজাদ হোসেনকে ঘিরে মাদক কারবারেরবিস্তারিত পড়ুন

রাজশাহীতে মনিরামপুরের শারমিনের বাজিমাত, ‘মাইন্ড ম্যারাথন-২৩’-এ রাজশাহী বিভাগে প্রথম

শিশু-কিশোরদের মেধাভিত্তিক প্রতিযোগিতা ‘মাইন্ড ম্যারাথন-২৩ (সিজন-৩)’-এর জাতীয় পর্যায়ের পরীক্ষায় ষষ্ঠ শ্রেণির মেধাবিস্তারিত পড়ুন

যশোরের অভয়নগরে জলবায়ু ঝুঁকিপূর্ণ পরিবারের মাঝে জীবিকা উপকরণ হস্তান্তর

জলাবদ্ধতা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা করে স্থানীয় জনগোষ্ঠীর জীবন-জীবিকা টেকসই করারবিস্তারিত পড়ুন

  • শার্শা সীমান্তে ৭ কোটি ৬৭ লাখ টাকার স্বর্ণ জব্দ, আটক ১
  • শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ
  • মণিরামপুরে প্রবাসী বন্ধুর সঙ্গে স্ত্রীর বিয়ে দিলেন যুবক, পরে মিলল ঝুলন্ত মরদেহ
  • চৌগাছায় পুকুরের পানিতে ডুবে মামা-ভাগনে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু
  • পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে শার্শায় যুবদলের বিক্ষোভ মিছিল
  • শার্শায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বিএইচই ইউনি
  • মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কা বেনাপোলে, বেড়েছে পণ্য পরিবহনের খরচ
  • বাংলাদেশের ইলিশের দেশে ভারতীয় ইলিশ কেন, হঠাৎ বন্ধ আমদানি
  • বেনাপোল বন্দরের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম
  • কেশবপুরে গভীর রাতে নির্মাণাধীন বাড়ির দেয়াল ভাঙচুর, সিমেন্ট-রড লুটের অভিযোগ
  • প্রবাসীর স্ত্রীকে গভীর রাতে ঘরে ঢুকে অশ্লীল আচরণের অভিযোগ
  • প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটিকে তালা প্রেসক্লাবের শুভেচ্ছা