বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

যবিপ্রবির শহীদ মসিয়ূর রহমান হলের প্রভোষ্ট হলেন ড. জাহিদ

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) শহীদ মসিয়ূর রহমান হলের প্রভোস্ট হিসেবে নিয়োগ পেয়েছেন পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আশরাফুজ্জামান জাহিদ।

যবিপ্রবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এমদাদুল হক স্বাক্ষরিত এক অফিস আদেশে ড. আশরাফুজ্জামান জাহিদের নিয়োগের বিষয়টি জানানো হয়। ১ সেপ্টেম্বর থেকে তাঁর এই নিয়োগ কার্যকর হবে। তিনি অধ্যাপক ড. মো. নাজমুল হাসানের স্থলাভিষিক্ত হবেন। অফিস আদেশে বলা হয়, দায়িত্ব গ্রহণের পরবর্তী এক বছর ড. মো. আশরাফুজ্জামান জাহিদ এ দায়িত্ব পালন করবেন। তিনি বিধি মোতাবেক ভাতা ও অন্যান্য সুবিধাদি প্রাপ্য হবেন ।

ড. মো. আশরাফুজ্জামান জাহিদ ২০০৯ সালে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগ থেকে স্নাতক ও ২০১০ সালে একই বিভাগ থেকে স্নাতকোত্তর পাশ করেন। এরপর ২০২০ সালে দক্ষিণ কোরিয়ার গিয়ংসাং ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন। তিনি বর্তমানে পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যানেরও দায়িত্ব পালন করছেন। তাঁর গ্রামের বাড়ি মাগুরা জেলার মহম্মদপুর থানার নহাটা গ্রামে।

দায়িত্ব গ্রহণের বিষয়ে জানতে চাইলে ড. মো. আশরাফুজ্জামান জাহিদ বলেন, আমাকে এ গুরু দায়িত্ব দেওয়ায় যবিপ্রবির মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেন স্যারকে ধন্যবাদ জানাচ্ছি। সকলের সহযোগিতায় শিক্ষার্থীদের জন্য আধুনিক ও মানসমম্মত শিক্ষার পরিবেশ গড়ে তোলা হবে।

একই রকম সংবাদ সমূহ

রাজশাহীতে মনিরামপুরের শারমিনের বাজিমাত, ‘মাইন্ড ম্যারাথন-২৩’-এ রাজশাহী বিভাগে প্রথম

শিশু-কিশোরদের মেধাভিত্তিক প্রতিযোগিতা ‘মাইন্ড ম্যারাথন-২৩ (সিজন-৩)’-এর জাতীয় পর্যায়ের পরীক্ষায় ষষ্ঠ শ্রেণির মেধাবিস্তারিত পড়ুন

যশোরের অভয়নগরে জলবায়ু ঝুঁকিপূর্ণ পরিবারের মাঝে জীবিকা উপকরণ হস্তান্তর

জলাবদ্ধতা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা করে স্থানীয় জনগোষ্ঠীর জীবন-জীবিকা টেকসই করারবিস্তারিত পড়ুন

শার্শা সীমান্তে ৭ কোটি ৬৭ লাখ টাকার স্বর্ণ জব্দ, আটক ১

যশোরের শার্শা সীমান্ত দিয়ে ভারতে পাচারের প্রস্তুতিকালে ২৬টি স্বর্ণের বারসহ রিপন হোসেনবিস্তারিত পড়ুন

  • শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ
  • মণিরামপুরে প্রবাসী বন্ধুর সঙ্গে স্ত্রীর বিয়ে দিলেন যুবক, পরে মিলল ঝুলন্ত মরদেহ
  • চৌগাছায় পুকুরের পানিতে ডুবে মামা-ভাগনে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু
  • পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে শার্শায় যুবদলের বিক্ষোভ মিছিল
  • শার্শায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বিএইচই ইউনি
  • মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কা বেনাপোলে, বেড়েছে পণ্য পরিবহনের খরচ
  • বাংলাদেশের ইলিশের দেশে ভারতীয় ইলিশ কেন, হঠাৎ বন্ধ আমদানি
  • বেনাপোল বন্দরের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম
  • কেশবপুরে গভীর রাতে নির্মাণাধীন বাড়ির দেয়াল ভাঙচুর, সিমেন্ট-রড লুটের অভিযোগ
  • প্রবাসীর স্ত্রীকে গভীর রাতে ঘরে ঢুকে অশ্লীল আচরণের অভিযোগ
  • প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটিকে তালা প্রেসক্লাবের শুভেচ্ছা
  • মণিরামপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু : পরিবারকে ৫০ হাজার টাকার সহায়তা