শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

যশোরের ঝিকরগাছায় গৃহবধূকে গণধর্ষণ

যশোরের ঝিকরগাছায় এক গৃহবধূ (৩০) গণধর্ষণের শিকার হয়েছে।

বুধবার (১৪ অক্টোবর) রাতে ৮টার সময় ঝিকরগাছার সদর ইউনিয়নের মির্জাপুর গ্রামে এ ঘটনা ঘটে।
খবর পেয়ে রাতেই প্রধান আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতার রুফি মিয়া ওরফে শুভ (২৬) ওই ইউনিয়নের দোস্তপুর গ্রামের নিয়ামত আলীর জামাতা।

বৃহষ্পতিবার গৃহবধুর স্বামীর বাদী হয়ে ঝিকরগাছায় থানায় ৪ জনকে আসামী করে একটি মামলা দায়ের করেছেন। যার নং ৯, তারিখ-১৫/১০/২০২০ ইং। মামলার অন্য আসামিরা হলেন, দোস্তপুর গ্রামের মৃত মফিজুর মেম্বারের ছেলে রাহুল (২২), শওকত আলীর ছেলে সোহান (২৩) ও মৃত মোশারফ হোসেনের ছেলে সাদ্দাম (২০)।

ভুক্তভোগীর স্বামী জানান, নিয়ামত আলীর জামাতা রুফি মিয়া ওরফে শুভ মোবাইলে তার স্ত্রীকে বাড়ির পাশের রাস্তায় আসতে বলেন। তার স্ত্রী রাস্তায় পৌঁছানো মাত্রই শুভ তার হাত ধরে মাঠের দিকে নিয়ে গিয়ে পূর্ব পরিকল্পিত ভাবে রাহুল, সোহান ও সাদ্দাম তাকে পালাক্রমে ধর্ষণ করে।

ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ধর্ষিতার স্বামী বাদী হয়ে চার জনকে আসামি করে মামলা করেছেন। মূল আসামিকে গ্রেফতার করেছি। বাকি আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

একই রকম সংবাদ সমূহ

প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটিকে তালা প্রেসক্লাবের শুভেচ্ছা

১৯ সেপ্টেম্বর ২০২৬ অনুষ্ঠিত ঐতিহ্যবাহী প্রেসক্লাব যশোরের দ্বিবার্ষিক নির্বাচনে নবনির্বাচিত সভাপতি জাহিদবিস্তারিত পড়ুন

যশোরের মাহিদিয়ায় সড়ক দুর্ঘটনায় নছিমন চালক নিহত

যশোরের মাহিদিয়ায় সড়ক দুর্ঘটনায় মণিরামপুর উপজেলার হরিহরনগর ইউনিয়নের ইকবাল হোসেন (৫০) নামেবিস্তারিত পড়ুন

যশোরের রাজগঞ্জে ৪৫টি গাঁজা গাছসহ নারী গ্রেফতার

যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে ৪৫টি গাঁজা গাছসহ মাফুজা বেগমবিস্তারিত পড়ুন

  • বাসি ও ছত্রাক ধরা মিষ্টি-দইয়ে সয়লাব রাজগঞ্জের ভাগ্যকূল মিষ্টান্ন ভান্ডার!
  • প্রতারণা মাধ্যমে টাকা আত্মসাৎ, ফের আদালতে মামলা দায়ের
  • পায়ের ওপর ট্রাক, তিন সন্তান ও বৃদ্ধা মাকে নিয়ে মানবেতর জীবন সাগরের
  • যশোরের রাজগঞ্জে ৫ম শ্রেণির ছাত্রীর মুখের কাছে কাগজ দিয়ে অজ্ঞান, অপহরণের চেষ্টার অভিযোগ
  • যশোরের রাজগঞ্জে প্রক্রিয়াজাত শিশু খাবারের ছড়াছড়ি, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি
  • মণিরামপুরে গরু চুরির হিড়িক, ১০ দিনে অন্তত ৩০ গরু চুরি
  • শার্শার বাগআঁচড়ায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষীকী সফল করতে আলোচনা সভা
  • মণিরামপুর ও রাজগঞ্জে দেদারছে বিক্রি হচ্ছে ‘জেলি পুশ’ চিংড়ি
  • সৌদিতে চাকরি না পেয়ে দেশে ফেরা, টাকা চাইতে গিয়ে ৩ জনকে মারধরের অভিযোগ
  • মণিরামপুরে শাশুড়িকে পিটিয়ে হত্যার অভিযোগ, পুলিশের হাতে পুত্রবধূ ও তার মা
  • বেনাপোল স্থলবন্দরে ফর্রলিফট দুর্ঘটনায় শ্রমিক আহত
  • সাবেক প্রতিমন্ত্রীর পিএস পরিচয়ে প্রতারণার অভিযোগ, যুবলীগ নেতা গাজী আসাদ আটক