বুধবার, অক্টোবর ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ঝিকরগাছায় স্ত্রী হত্যার অপরাধে স্বামীর মৃত্যুদন্ড

যশোরের ঝিকরগাছা উপজেলার শংকরপুর ইউনিনের নায়ড়া গ্রামে যৌতুকের দাবিতে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার দায়ে আকিমুল ইসলাম (৩২) নামে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (২ ডিসেম্বর) দুপুরে যশোর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নিলুফার শিরিন এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত আকিমুল ইসলাম যশোরের ঝিকরগাছা উপজেলার নায়ড়া গ্রামের মৃত অহেদ আলীর ছেলে। নিহত হালিমা খাতুন (২৮) যশোরের শার্শা উপজেলার পুটখালী গ্রামের লিয়াকত আলীর মেয়ে।

আদালতের বিশেষ পিপি মোস্তাফিজুর রহমান মুকুল জানান, আকিমুল ইসলাম যৌতুকের কারণে তার স্ত্রী হালিমা খাতুনকে প্রায়ই শারীরিক নির্যাতন করতেন। এজন্য হালিমা খাতুন বিভিন্ন সময় বাবার কাছ থেকে টাকা এনে স্বামীকে দিতেন। সর্বশেষ আকিমুল ১৫ লাখ টাকা যৌতুক দাবি করেন। ২০১৩ সালের ৩১ মে হালিমা খাতুন তার বাবার কাছ থেকে এক লাখ টাকার একটি চেক এনে দেন। আকিমুল দাবিকৃত টাকা না পেয়ে হালিমাকে মারপিট করেন।
এতে অন্তঃসত্ত্বা হালিমা মারা যান। এরপর আকিমুল ও তার পরিবারের লোকজন হালিমার মরদেহ ফেলে পালিয়ে যান। প্রতিবেশীদের কাছ থেকে বিষয়টি জেনে হালিমার বাড়ির লোকজন পুলিশের সহায়তায় মরদেহ উদ্ধার করেন।

এরপর হালিমার বাবা লিয়াকত আলী বাদী হয়ে আকিমুল ইসলামের নামে ২০১৩ সালের ১লা সেপ্টেম্বর ঝিকরগাছা থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলা তদন্ত শেষে থানার এসআই কামাল হোসেন আসামির বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন।
আদালত সাক্ষীদের সাক্ষ্যগ্রহণ শেষে আসামি আকিমুল ইসলামকে দোষী সাব্যস্ত করে এ রায় দেন।

একই রকম সংবাদ সমূহ

রাজশাহীতে মনিরামপুরের শারমিনের বাজিমাত, ‘মাইন্ড ম্যারাথন-২৩’-এ রাজশাহী বিভাগে প্রথম

শিশু-কিশোরদের মেধাভিত্তিক প্রতিযোগিতা ‘মাইন্ড ম্যারাথন-২৩ (সিজন-৩)’-এর জাতীয় পর্যায়ের পরীক্ষায় ষষ্ঠ শ্রেণির মেধাবিস্তারিত পড়ুন

যশোরের অভয়নগরে জলবায়ু ঝুঁকিপূর্ণ পরিবারের মাঝে জীবিকা উপকরণ হস্তান্তর

জলাবদ্ধতা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা করে স্থানীয় জনগোষ্ঠীর জীবন-জীবিকা টেকসই করারবিস্তারিত পড়ুন

শার্শা সীমান্তে ৭ কোটি ৬৭ লাখ টাকার স্বর্ণ জব্দ, আটক ১

যশোরের শার্শা সীমান্ত দিয়ে ভারতে পাচারের প্রস্তুতিকালে ২৬টি স্বর্ণের বারসহ রিপন হোসেনবিস্তারিত পড়ুন

  • শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ
  • মণিরামপুরে প্রবাসী বন্ধুর সঙ্গে স্ত্রীর বিয়ে দিলেন যুবক, পরে মিলল ঝুলন্ত মরদেহ
  • চৌগাছায় পুকুরের পানিতে ডুবে মামা-ভাগনে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু
  • পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে শার্শায় যুবদলের বিক্ষোভ মিছিল
  • শার্শায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বিএইচই ইউনি
  • মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কা বেনাপোলে, বেড়েছে পণ্য পরিবহনের খরচ
  • বাংলাদেশের ইলিশের দেশে ভারতীয় ইলিশ কেন, হঠাৎ বন্ধ আমদানি
  • বেনাপোল বন্দরের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম
  • কেশবপুরে গভীর রাতে নির্মাণাধীন বাড়ির দেয়াল ভাঙচুর, সিমেন্ট-রড লুটের অভিযোগ
  • প্রবাসীর স্ত্রীকে গভীর রাতে ঘরে ঢুকে অশ্লীল আচরণের অভিযোগ
  • প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটিকে তালা প্রেসক্লাবের শুভেচ্ছা
  • মণিরামপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু : পরিবারকে ৫০ হাজার টাকার সহায়তা