বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

যশোরের শার্শায় প্রবাসীর স্ত্রীকে ধ*র্ষ*ণের অভিযোগে যুবক আ*ট*ক

মো. ওসমান গনি, বেনাপোল (যশোর): যশোরের শার্শায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগে আল আমিন (৩২) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

আটক আল আমিন উপজেলার লক্ষনপুর গ্রামের মৃত সলেমান মন্ডলের ছেলে। নিজবাড়ি থেকে তাকে আটক করা হয়।

রোববার দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এদিকে, এ ঘটনায় ওই ভুক্তভোগির শ্বশুর আবুল কাশেম বাদী হয়ে শার্শা থানায় মামলা করেছেন।

মামলার অভিযোগে বাদী উল্লেখ করেন, তার ছেলে বিদেশে থাকেন। পুত্রবধু তার দুই সন্তান নিয়ে শার্শা উপজেলার খামারপাড়া গ্রামের নিজ বাড়িতে বসবাস করেন। আসামি আল আমিন বাদীর ছেলের বন্ধু ও তারা সম্পর্কে দেবর ভাবি। প্রায় তার বাড়িতে যাতায়াত করতেন আল আমিন। এর মাঝে তার পুত্রবধুর কাছ থেকে ২০ হাজার টাকা ধার নেন আল আমিন। ওই টাকা ফেরত দিতে গত ১৯ মার্চ রাত ১০ টার দিকে বাড়িতে আসেন আল আমিন। কথাবার্তার এক পর্যায় আল আমিন তার পুত্রবধুর মুখ চেপে ধরে ধর্ষণ করে। এসময় পুত্রবধুর চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসলে পালিয়ে যায় আল আমিন। পরবর্তিতে বিষয়টি পুলিশকে জানালে পুলিশ আল আমিনকে আটক করে।

এ বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা গোড়াপাড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই শেখ আশরাফুল আলম জানান, প্রাথমিক ভাবে ঘটনার সত্যতা পাওয়া গেছে। আসামিকে আটক করে আদালতে সোপর্দ করা হয়েছে। একই সাথে ভুক্তভোগিকেও আদালতে আনা হয়। তিনি বিচারকের কাছে জবানবন্দি দিয়েছেন।

উল্লেখ্য, এর আগে গত ২০১৮ সালে উপজেলার রঘুনাথপুর গ্রামে একই ঘটনায় আল আমিন জনতার হাতে আটক হয়। এবং স্থানীয় আওয়ামীলীগ নেতাদের নগদ দুই লক্ষ টাকা দিয়ে সে যাত্রা রক্ষা পায়।

একই রকম সংবাদ সমূহ

মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কা বেনাপোলে, বেড়েছে পণ্য পরিবহনের খরচ

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ ও সংঘাতের প্রভাব ছড়িয়ে পড়েছে আন্তর্জাতিক জ্বালানি ও পণ্যবিস্তারিত পড়ুন

বাংলাদেশের ইলিশের দেশে ভারতীয় ইলিশ কেন, হঠাৎ বন্ধ আমদানি

ইলিশ বাংলাদেশের পরিচিত ও জনপ্রিয় মাছ। অথচ সেই ইলিশই এবার ভারত থেকেবিস্তারিত পড়ুন

বেনাপোল বন্দরের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম

“সবার আগে বাংলাদেশ” এই চেতনাকে ধারণ করে দেশের প্রতিটি স্থলবন্দরের সক্ষমতা বৃদ্ধিবিস্তারিত পড়ুন

  • বেনাপোল স্থলবন্দরে ফর্রলিফট দুর্ঘটনায় শ্রমিক আহত
  • কলকাতায় অগ্নিকাণ্ড: দেশে ফিরলো ৬ বাংলাদেশির মরদেহ
  • শার্শায় অপহরণ মামলার আসামি আটক ও অপহৃত কিশোরী উদ্ধার
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • ভারতে যাওয়ার সময় টাঙ্গাইলের আওয়ামীলীগ নেতা বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার
  • বাজার নিয়ন্ত্রনে বেনাপোল স্থলন্দর দিয়ে কাঁচাঝাল আমদানি
  • শার্শায় ৬ বছরের শিশুকে ধর্ষন চেষ্টায় অভিযুক্ত আটক
  • বেনাপোল কাস্টমসের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ১০ হাজার ৫৮৮ কোটি টাকা
  • যশোরের শার্শায় ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষে নিহত-২, আহত-৩
  • বেনাপোলে আর্জেন্টিনা ভক্তদের মোটরসাইকেল শোডাউন
  • ভারতে বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে দেশে ফিরেছে ৫০জন নারী-পুরুষ