শনিবার, নভেম্বর ২১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ার ডা. মেহের উল্লাহ’র জেনারেল সার্জারিতে এমএস ডিগ্রি অর্জন

কলারোয়া প্রতিনিধি: কলারোয়ার বিশিষ্ট চিকিৎসক ডা. মেহের উল্লাহ জেনারেল সার্জারিতে চূড়ান্ত পর্বে সফলতার সাথে এমএস ডিগ্রি অর্জন করেছেন।
মাস্টার্স অব সার্জারির (এমএস) এই ডিগ্রি উপজেলার মধ্যে তিনি অন্যতম।
তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এমএস ডিগ্রি অর্জন করেছেন।
সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী সার্জন হিসেবে কর্মরত ডা. মেহের উল্লাহর গ্রামের বাড়ি কলারোয়া উপজেলার বসন্তপুর। তাঁর পিতার নাম মরহুম জোহর আলী মোড়ল।
গত ২০ মার্চ কন্ট্রোলার অব এক্সামিনেশান, প্রফেসর জিল্লুর রহমান স্বাক্ষরিত এমএস ডিগ্রির ফলাফলে ডা. মেহের উল্লাহ কৃতিত্বের স্বার্থে উত্তীর্ণ হয়েছেন। এটি সার্জারি বিভাগের সর্বোচ্চ একটি অর্জন হিসেবে স্বীকৃত।

ডা. মেহের উল্লাহ জানান, এমএস ডিগ্রি অর্জন করায় তাঁর দীর্ঘ মেডিকেল জীবনের সাধনা পূর্ণতা পেয়েছে।

তিনি সম্মানিত সকল শিক্ষকবৃন্দ ও শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে বলেন, ডাক্তারি শাস্ত্রে তাঁর আর পাওয়ার কিছু নেই। তাঁর আশা-আকাঙ্ক্ষা বাস্তবে রূপ নেয়ায় তিনি মহান রাব্বুল আলআমিনের দরবারে শুকরিয়া আদায় করেছেন। এই খুশির খবরে শনিবার রাতেই তিনি তাঁর পিতা-মাতার কবর জিয়ারত করেন।

এদিকে ডা. মেহের উল্লাহর এই অর্জনে বিভিন্ন মহল থেকে তাকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।

একই রকম সংবাদ সমূহ

বৃষ্টিতে কলারোয়ায় জনজীবন স্থবির, আমন ধানসহ ফসলের ক্ষতির আশঙ্কা

কলারোয়ায় দুইদিনের বর্ষণে জনজীবন স্থবির হয়ে পড়েছে। বিরামহীন বৃষ্টিতে উপজেলার নিম্নাঞ্চল ওবিস্তারিত পড়ুন

কলারোয়ায় কিশোরীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

সাতক্ষীরার কলারোয়ায় ১২ বছর বয়সী বাক্‌ প্রতিবন্ধী এক কিশোরীকে ধর্ষণের দায়ে ইব্রাহিমবিস্তারিত পড়ুন

কলারোয়ায় কলেজ শিক্ষক সমিতির কমিটি গঠন; সভাপতি রেজাউল, সম্পাদক বকুল

বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি (বাকশিস) কলারোয়া উপজেলা শাখার কমিটি গঠন করা হয়েছে।বিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় দলিল লেখক সমিতির উপদেষ্টা নূরুল ইসলামের স্মরণে আলোচনা ও দোয়ানুষ্ঠান
  • সাতক্ষীরায় জামায়াতের আট উপজেলা ও পৌর আমিরের শপথ গ্রহণ
  • কলারোয়ায় বিএনপির প্রতিবাদ মিছিল ও সমাবেশ
  • কলারোয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস–২০২৬ উদযাপন
  • কলারোয়ায় শিক্ষকের বদলি চেয়ে অভিভাবক-গ্রামবাসীর আবেদন : তদন্তের দাবি
  • কলারোয়ায় এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের শিক্ষাবৃত্তি দিলো কপোতাক্ষ শিক্ষাবৃত্তি ফাউন্ডেশন
  • কলারোয়ায় স্কুলের পেছনে ময়লার ভাগাড়, স্বাস্থ্যঝুঁকিতে শিশুরা
  • কলারোয়া রিপোর্টার্স ক্লাবের নবনির্বাচিত কর্মকর্তাদের শপথ গ্রহন ও পরিচিতি
  • কলারোয়া ডায়াবেটিস হাসপাতালের উদ্যেগে “বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত”
  • কলারোয়ায় খেজুর রস সংগ্রহে ব্যস্ত সময় পার করছে গাছিরা
  • সাতক্ষীরা সীমান্তে বিজিবির অভিযানে সাড়ে ৭ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ
  • প্রতিটি মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার : প্রধানমন্ত্রী