বৃহস্পতিবার, আগস্ট ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় সরকারি রাস্তার উপর জবরদখল করে প্রাচীর নির্মানের অভিযোগ

কে এম আনিছুর রহমান,কলারোয়া (সাতক্ষীরা): সাতক্ষীরার কলারোয়ায় সরকারী রাস্তার উপর জবরদখল করে অবৈধভাবে প্রাচীর নির্মানের অভিযোগ উঠেছে আব্দুর রাজ্জাক নামে এক ব্যক্তির বিরুদ্ধে।

ঘটনাটি ঘটেছে উপজেলার ১২নং যুগিখালী ইউনিয়নের পাঁচনল গ্রামে।

এ ঘটনায় রোববার এলাকাবাসির পক্ষে মুনছুর আলী বাদী হয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বরাবর একটি লিখিত অভিযোগ দিয়েছে।

লিখিত অভিযোগের বিবরণে জানা যায়, উপজেলার পাঁচনল গ্রামের মৃত ইমান আলী মোড়লের ছেলে আব্দুর রাজ্জাক পাঁচনল মৌজার জেএলনং ৯১, সিট নং-১,সরকারী রাস্তার দাগ নং-১৬৬/৪৮৪ এর উপর দিয়ে জবর দখল করে প্রাচীর নির্মান করছে। বিষয়টি বাদীসহ এলাকাবাসি দেখতে পেয়ে সরকারী রাস্তার উপর প্রাচীর নির্মান করতে নিষেধ করে। কোন কিছু তোয়াক্কা না করে গায়ের জোরে প্রাচীর নির্মানের কাজ অব্যাহত রাখেছে। বিষয়টি নিয়ে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। বিবাদী আব্দুর রাজ্জাক তার অবৈধ জবর দখল করে সরকারী রাস্তার উপর প্রাচীর নির্মান কাজ বন্ধ না করলে যেকোন সময় একটি বিশৃংখলা ঘটতে পারে। তাই জনস্বার্থের কথা চিন্তা করে উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা সহকারী কমিশিনার ভুমিসহ সংশ্লিষ্ট কর্মকর্তার সু-দৃষ্টি কামনা করেন।

উপজেলা সহকারী কমিশনার (ভুমি) নুসরাত ইয়াসমিন জানান, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহন করা হবে।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়া পৌরসভায় শিক্ষকদের নিয়ে পানির দায়িত্বশীল ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়া উপজেলায় বিভিন্ন স্কুল শিক্ষকদের অংশগ্রহণে পানির দায়িত্বশীল ব্যবহার এবং পানিবিস্তারিত পড়ুন

কলারোয়ায় গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়া উপজেলায় গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলাবিস্তারিত পড়ুন

কলারোয়া থানার নবাগত ওসির সাথে রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দের মতবিনিময়

কলারোয়া থানার নবাগত অফিসার ইনচার্জ মিজানুর রহমান কলারোয়া রিপোর্টার্স ক্লাবের সাংবাদিক নেতৃবৃন্দেরবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় ‘জাতীয় তরুন সংঘে’র নতুন কমিটি : সভাপতি রবিউল, সম্পাদক রঞ্জু, সাংগঠনিক মোস্তাক
  • কলারোয়া থানার নবাগত ওসির সাথে প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময়
  • কলারোয়া ফুটবল মাঠ ব্যবস্থাপনা কমিটি গঠন
  • কলারোয়ায় বেত্রবতী নদীর নতুন কাঠের সাঁকো চালু, স্বস্তি
  • কলারোয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
  • কলারোয়ায় বিভিন্ন প্রতিযোগিতা-অনুষ্ঠানের প্রস্তুতি সভা
  • কলারোয়ায় সিংগা হাইস্কুলে অভিভাবক সমাবেশ
  • কলারোয়ায় ১৩৫ পিস ইয়াবাসহ মাদক কারবারী আটক
  • কলারোয়ার চাষীরা পাট কাটা জাগ দেওয়া ও আঁশ ছাড়াতে ব্যস্ত সময় পার করছে
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে অভিভাবক সমাবেশ
  • কলারোয়ায় জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন
  • কলারোয়ার দমদম মাধ্যমিক বিদ্যালয়ের অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা