রবিবার, অক্টোবর ১১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

যশোরে দিনে দুপুরে বোমা ফাটিয়ে ছুরিকাঘাত করে ১৭ লাখ টাকা ছিনতাই!

যশোর শহরের প্রাণ কেন্দ্র জেস টাওয়ারের সামনে ছুরিকাঘাত করে ১৭ লাখ টাকা ছিনতাই করেছে। এসময় ছিনতাইকারী দল বোমা ফাটিয়ে পালিয়ে যায়।

মঙ্গলবার দুপুর ২টার দিকে যশোর শহরের জেস টাওয়ারের সামনে এঘটনা ঘটে।

ছুরিকাঘাতে আহত এনামুল হকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ডাক্তার তাকে ঢাকায় রেফার করেছেন।

আহত এনামুল হক যশোর শহরের বকচর এলাকার হাবিবুর রহমানের ছেলে।

পুলিশ জানায়, ব্যাংকে টাকা জমা দেয়ার জন্য আগমনি মোটরসের মালিক ইকবাল হোসেনের ছোট ভাই এনামুল তার সহযোগী ইমনকে নিয়ে মোটর সাইকেল যোগে জেস টাওয়ারের সামনে ইউসিবি ব্যাংকের বুথের সামনে রাস্তাার উপর পৌছায় দুপুর ২টার দিকে। এসময় তাদের কাছে থাকা ১৭ লাখ টাকার ব্যাগ নিয়ে টানাটানি করতে থাকে ছিনতাইকারীরা।

একপর্যায়ে ছিনতাইকারীরা এনামুলের পেট ও দুই হাতে উপর্যুপরি ছুরিকাঘাত করে তার কাছে থাকা ১৭লাখ টাকা ছিনিয়ে নিয়ে বোমা ফাটিয়ে আতঙ্ক সৃষ্টি করে পালিয়ে যায়।

স্থানীয় লোকজন এনামুল হককে গুরুতর আহত অবস্থায় যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তার অবস্থা আশংকাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার্ড করেন।

সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ছিনতাইকারীদের আটকের জন্য অভিযান পরিচালনা করছে।

যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) তোহিদুল ইসলাম ১৭ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা স্বীকার করে জানান, দুর্বৃত্তদের আটকের চেষ্টা চলছে।

একই রকম সংবাদ সমূহ

শার্শা থেকে কলারোয়া সীমান্তে মাদক নেটওয়ার্কের বিস্তার, আলোচনায় আমজাদ

যশোরের শার্শা উপজেলার সীমান্তবর্তী পাড়ের কায়বা গ্রামের আমজাদ হোসেনকে ঘিরে মাদক কারবারেরবিস্তারিত পড়ুন

রাজশাহীতে মনিরামপুরের শারমিনের বাজিমাত, ‘মাইন্ড ম্যারাথন-২৩’-এ রাজশাহী বিভাগে প্রথম

শিশু-কিশোরদের মেধাভিত্তিক প্রতিযোগিতা ‘মাইন্ড ম্যারাথন-২৩ (সিজন-৩)’-এর জাতীয় পর্যায়ের পরীক্ষায় ষষ্ঠ শ্রেণির মেধাবিস্তারিত পড়ুন

যশোরের অভয়নগরে জলবায়ু ঝুঁকিপূর্ণ পরিবারের মাঝে জীবিকা উপকরণ হস্তান্তর

জলাবদ্ধতা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা করে স্থানীয় জনগোষ্ঠীর জীবন-জীবিকা টেকসই করারবিস্তারিত পড়ুন

  • শার্শা সীমান্তে ৭ কোটি ৬৭ লাখ টাকার স্বর্ণ জব্দ, আটক ১
  • শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ
  • মণিরামপুরে প্রবাসী বন্ধুর সঙ্গে স্ত্রীর বিয়ে দিলেন যুবক, পরে মিলল ঝুলন্ত মরদেহ
  • চৌগাছায় পুকুরের পানিতে ডুবে মামা-ভাগনে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু
  • পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে শার্শায় যুবদলের বিক্ষোভ মিছিল
  • শার্শায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বিএইচই ইউনি
  • মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কা বেনাপোলে, বেড়েছে পণ্য পরিবহনের খরচ
  • বাংলাদেশের ইলিশের দেশে ভারতীয় ইলিশ কেন, হঠাৎ বন্ধ আমদানি
  • বেনাপোল বন্দরের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম
  • কেশবপুরে গভীর রাতে নির্মাণাধীন বাড়ির দেয়াল ভাঙচুর, সিমেন্ট-রড লুটের অভিযোগ
  • প্রবাসীর স্ত্রীকে গভীর রাতে ঘরে ঢুকে অশ্লীল আচরণের অভিযোগ
  • প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটিকে তালা প্রেসক্লাবের শুভেচ্ছা